৫০ তাফসীরে সূরা তওবা চতুর্থ মজলিস লি ০৬ ০ ঞা ১৪৪ BSB AILS DAIS 55525 ৬ 05984015235 2১ 555 ০10০১ ০৯6৯5 201612419588% পট ৪৯ 2৩০ ১০5৬০ অর্থ : (৫) তারপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হলে তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা কর। তাদের বন্দী কর এবং অবরোধ কর। আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওৎ পেতে থাক । তারপর যদি তারা তওবা করে, নামায কায়েম করে, যাকাত আদায় করে; তাহলে তাদের পথ ছেড়ে দাও । “তারপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হলে’ এর অর্থ হল, স্বাধীনভাবে চলাফেরার শেষ সুযোগ হিসেবে আল্লাহ তা'আলা মুশরিকদেরকে দশম হিজরীর জ্লহজ্জ মাসের দশ তারিখে যে চার মাসের সুযোগ দিয়েছিলেন, সে চার মাস। সে বছর হজ্জের আমীর ছিলের হযরত আবূ বকর (রাঃ)। তিনি হাজীদের নিয়ে রওয়ানা হয়ে যান। পথে হযরত আলী (রাঃ) সূরা তাওবার প্রথম চল্লিশ আয়াত নিয়ে হযরত আবু বকর (রাঃ)-এর সাথে গিয়ে মিলিত হন। হযরত আলী (রাঃ) হাজীদের মাঝে কয়েকটি বিষয় উচ্চকণ্ঠে ঘোষণা করেন। বিষয়গুলো হল- এ বছরের পর কোন মুশরিক হজ্জ করতে পারবে না। বিবস্ত্র অবস্থায় বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না ইত্যাদি ৷ পূর্বেই আলোচনা করেছি যে, জাহেলী যুগের লোকেরা বিবস্ত্র অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করত ৷ তাই কেউ হজ্জ করতে এলে যদি তার সাথে অর্থকড়ি থাকত, তাহলে মক্কার লোকদের থেকে কাপড় ভাড়া নিয়ে তা পরিধান করে তাওয়াফ করত। আর অর্থকড়ি না থাকলে উলঙ্গ হয়ে তাওয়াফ করত আর বলত, যে কাপড় পরে আল্লাহর নাফরমানী করেছি, তা পরিধান করে বাইতুল্লাহ তাওয়াফ করব না। আর ইতোপূর্বে আমি জাহেলী যুগের উলঙ্গপনা আর আমাদের সভ্য যুগের উলঙ্গপনার আলোচনা করেছি। উলঙ্গ হয়ে হলেও সে যুগের মহিলারা তাওয়াফ করত রাতের অন্ধকারে । আর পুরুষরা দিনের বেলায় । মহিলারা তাওয়াফকালে বলত- 40১৬ 41৪৮3 এড 3 aan 915 rl “আজ দেহের কিয়দাংশ বা পুরো দেহই প্রকাশিত হলে, তাতে বিস্ময়ের কিছু নেই। তবে দেহের যে অংশ প্রকাশিত হবে, তা কারো জন্য বৈধ হতে দিব না।” আর আমাদের বিংশ শতাব্দীর উলঙ্গপনা, বেহায়াপনার কথা আর কী বলব। নারী-পুরুষের অবাধ মেলামেশা, নামেমাত্র পোশাক ব্যবহার, অশ্লীল নাচগান, ইত্যাদিতে যেন জাহেলী যুগেরও ভ্রুকুঞ্চিত হয়ে যায়। যা হোক, মক্কায় হজ্জ করতে আসা সকলের মাঝে ঘোষণা করা হল, এ বছরের পর কোন মুশরিক হজ্জ করতে পারবে না। কেউ বিবস্ত্র হয়ে হজ্জ করতে পারবে না। তবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কারো কোন চুক্তি থাকে, তবে সে চুক্তি নির্ধারিত মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে । আর চুক্তি না থাকলে চার মাসের সুযোগ দেয়া হল। এরপর আর কাউকে কোন সুযোগ দেয়া হবে না। আর মুমিন ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। আলী (রাঃ) ও অন্যান্য সাহাবী এ ঘোষণা দিলেন। আরবের দৃরদিগন্ত পর্যন্ত এ ঘোষণা ছড়িয়ে পড়ল। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজ্জের প্রস্তুতিমূলক ব্যবস্থা। যে হজ্জে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের বিদায় জানাবেন, নশ্বর এই দুনিয়াকে বিদায় জানাবেন, সে হজ্জে তিনি বাইতুল্লাহর পাশে কোন বিবস্ত্র ব্যক্তিকে দেখতে চান না। কোন মুশরিককে দেখতে চান না। আরাফাহ আর মিনায় কোন মুশরিকের সাক্ষাৎ কামনা করেন না। বরং তখন গোটা আরব উপদ্বীপে কোন মুশরিক থাকবে না। ৪-খ
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।