৪৮ তাফসীরে সূরা তওবা অর্থ : রা ৮ রা রর রাত অত্যন্ত কঠিন, যদি তারা জানত ।” (সুরা যুমার : ২৬) ইমাম কুরতুবী (রহঃ) বলেন, আয়াতের দ্যর্থবোধকতার কারণে হয়তো হযরত আবূ বকর (রাঃ) বুঝেছেন যে, তাদের যে কোন পদ্ধতিতে হত্যা করা যাবে। আগুনে পুড়িয়ে, গরম পানিতে ঠেলে দিয়ে, উঁচু পাহাড়ের, উপর থেকে নিক্ষেপ করে অথবা যে কোন পদ্ধতিতে ৷ বর্ণিত আছে যে, আবূ বকর (রাঃ)-এর যুগে কতিপয় মুরতাদকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল এবং হযরত আলী (রাঃ) কিছু লোককে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন। অবশ্য এক্ষেত্রে আলেমদের মতবিরোধ রয়েছে। কারণ, এর বিপরীত একটি হাদীসে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 0001 ৮9 ১1 00৮ ৮০৬৪ ১ “আগুনের স্রষ্টা ছাড়া আর কেউ আগুন দ্বারা শাস্তি দেবে না।” কিন্তু অধিকাংশ ফকীহই বলেছেন যে, মিনজানিক (ক্ষেপণাস্ত্র জাতীয় অস্ত্র) দ্বারা কোন পাথর, প্রভ্বলিত সলতে বা গরম পানি নিক্ষেপ করা যেতে পারে। কাফেরদের আগুন দ্বারা হত্যা করা যাবে। অগ্নিগোলা নিক্ষেপ করে হত্যা করা আর আগুন জ্বালিয়ে হত্যা করা তো একই কথা । শত্রুকে যে কোন স্থানে পাবে সেখানেই হত্যা করবে । হারামে হলেও তাকে হত্যা করবে। ূ তবে ইমাম আবু হানীফা (রহঃ) হারামের ভিতরে হত্যা করতে নিষেধ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তেরজন বা এগারজন সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেছেন- । ১০০০ ০০৫৬ ৮৯১৪৭১5১৮৯9 “তাদেরকে কাবার চাদর আকড়ে ধরা অবস্থায় পেলেও হত্যা কর।” তাদের মাঝে ছিল মিকইয়াস ইবনে ছবাবাহ ও আব্দুল্লাহ ইবনে খাতাল। আল্লামা ইবনে কায়্যিম (রহঃ) বলেছেন- আব্দুল্লাহ ইবনে খাতালকে কাবার চাদর আকড়ে ধরা অবস্থায় হত্যা করা হয়েছিল। কেউ কেউ বলেছেন- এ বিষয়টি রাসূলের সাথেই খাস। তবে প্রসিদ্ধ বিধান হল, যদি কোন মুশরিক হারামে প্রবেশ করে আর তার ইচ্ছা মুসলমানদের সাথে যুদ্ধ করা। তাহলে তাকে ধরে হারামের বাইরে তানঈমে নিয়ে যাবে এবং সেখানে হত্যা করবে । এভাবে উভয় মতের সমন্বয় করা হয়েছে। আর যাদের সাথে যুদ্ধ করে বন্দী করা হবে, তাদের সাথে কীরূপ আচরণ করা হবে? তাদের ব্যাপারে রাষ্ট্রপ্রধান চারটি শাস্তির যে কোন একটি গ্রহণ করতে পারে । ১. হত্যা করা, ২. গোলাম বানিয়ে নেয়া, ৩. মালের বিনিময়ে মুক্তি দেয়া, ৪. বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়া। এটা ইমাম আবু হানীফা (রহঃ) ছাড়া সকল ইমামের মত। আর ইমাম আবু হানীফা (রহঃ) বলেন, মালের বিনিময়ে মুক্তি দেয়া যাবে না। কারণ, এ বিধান রহিত হয়ে গেছে। বরং তাকে হত্যা করা ওয়াজিব। তাই মালের বিনিময়ে এই ওয়াজিব ত্যাগ করা যাবে না। তবে ইমাম মুহাম্মদ ইবনে হাসান (রহঃ) বলেছেন- যদি মুসলমানরা অর্থ সংকটে থাকে এবং তাদের অর্থের তীব্র প্রয়োজন থাকে, তবে অর্থের বিনিময়েও মুক্তি দেয়া যেতে পারে । ইমাম আৰু হানীফা (রহঃ) এ ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেছেন। তিনি বলেছেন- এক্ষেত্রেও বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়া যাবে না। কারণ, তারা মুক্তি লাভ করার পর আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। বলা হয়, ইসলামে প্রত্যেক সমস্যারই সমাধান আছে। মনে কর, কোন আমেরিকান ভিসা নিয়ে আমাদের দেশে এল। তাহলে এটা একজন মুসলমানের পক্ষ থেকে তাকে নিরাপত্তা প্রদান করা হল। এমতাবস্থায় তাকে কিছুতেই হত্যা করা যাবে না।
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।