তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা 8৫ এ প্রসঙ্গে ইতিহাসে একটি চমৎকার ঘটনা রয়েছে। মুসলিম সেনাপতি কুতাইবা ইবনে মুসলিম হঠাৎ সমরকন্দ আক্রমণ করে তা পদানত করে ফেললেন। সমরকন্দ শহর বিজিত হয়ে গেলে শহরবাসীরা জানতে পারল যে, ইসলাম নগরবাসীকে তিনটি প্রস্তাবের যে কোন একটি গ্রহণের সুযোগ প্রদান করে। হয় ইসলাম গ্রহণ করতে হবে, না হয় জিযিয়া (সামরিক কর) দিয়ে থাকতে হবে, অন্যথায় যুদ্ধই ভাগ্যের ফয়সালা করবে। কিন্তু তাদেরকে এ তিনটির একটিরও সুযোগ দেয়া হয়নি। অতর্কিত আক্রমণ করে তাদের পরাভূত করা হয়েছে। তখন তারা খলীফা উমর উবনে আব্দুল আযীয (রহঃ)-এর নিকট দূত পাঠালেন। খলীফা সমরকন্দবাসীর বক্তব্য শুনে সেই বাহিনীর একজন সাধারণ সৈনিক জুমাই বাজীকে এ মামলার বিচারক নির্ধারণ করলেন। খলীফার পক্ষ হতে জুমাই বাজী উভয় পক্ষের লোকদের ডাকলেন। মুসলিম সেনাপতি কুতাইবা ইবনে মুসলিম এলেন এবং মুজাহিদ বাহিনীর বড় বড় অফিসারগণ এলেন, আর সমরকন্দের নেতৃত্বাস্থানীয় ব্যক্তিগণও এলেন, তিনি উভয় পক্ষের বক্তব্য শুনলেন। তারপর জুমাই বাজী ফয়সালা করলেন যে, মুসলিম বাহিনী সমরকন্দ শহর ত্যাগ করে চলে যাবে। সুবহানাল্লাহ! কী চমৎকার ফয়সালা! এতিহাসিক বিচার! ফয়সালার পর যখন বিজয়ী মুসলিম বাহিনী সমরকন্দ শহর ছেড়ে চলে যেতে লাগল, তখন শহরবাসীর চৈতন্য ফিরে এল। সাথে সাথে তারা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। আল্লাহ তা“আলা বলেন- | | 0 2d DIE DTN অর্থ : অতঃপর তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূর্ণ কর। (সূরা তাওবা : ৪) হযরত মু‘আবিয়া (রাঃ)-এর যামানার ঘটনা। তার ও রোমানদের মাঝে চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি রোমানদের উপর আক্রমণ করতে ইচ্ছে করলেন। মুজাহিদ বাহিনী প্রস্তুত করলেন। যাত্রা শুরু করলেন। বেশ কিছুদূর অগ্রসর হওয়ার পর দেখলেন, পিছন দিক থেকে উষ্ড্রীতে আরোহণ করে এক ব্যক্তি ছুটে আসছে আর চিৎকার করে বলছে, প্রতিশ্রুতি পূর্ণ কর, বিশ্বাসঘাতকতা কর না। এভাবে লোকটি ক্রমাগত চিৎকার করতে করতে এগিয়ে আসছিল। মুজাহিদ বাহিনীর লোকেরা পিছনে ফিরে তাকাল । দেখল, উমর উবনে আমবাসা ছুটে আসছে। তিনি এসে সোজা মু'আবিয়া (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলেন। বললেন, এটা রাসূলের সুন্নতের পরিপন্থী । কুরআনের বিধানের পরিপন্থী। আল্লাহ তা'আলা বলেন- ০21? LE bell. টি ১৩৩ ESSE হ্যরত মু*আবিয়া রোঃ) এ কথা শুনার পর টু-শব্দটি করলেন না। মুজাহিদ বাহিনীকে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। এভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ও কুরআনের বিধানকে মাথা পেতে বরণ করে নিলেন। ফিকাহ শান্ত্রবিদগণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, দু'জন সাহাবীর সাথে মক্কার কুরাইশদের দেখা হয়। তারা তখন বদর যুদ্ধে যাচ্ছিল। তারা মুসলমান দু'জনকে ধরে জিজ্ঞেস করল, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা মদীনায় যাচ্ছি। কুরাইশদের লোকেরা বলল, তোমরা কি মুহাম্মদের দলে যোগ দিয়ে মিশে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? তারা বলল, না, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। তারপর তারা তাদের ছেড়ে দিল। তারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বদর যুদ্ধে যাচিছিলেন। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! কুরাইশরা আমাদের বন্দী করেছিল। পরে এই শর্তে আমাদের ছেড়ে দিয়েছে যে, 52585 ওয়া সাল্লাম তাদের কথা শুনে থমকে গেলেন। তারপর বললেন-

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।