তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ " তাফসীরে সূরা তওবা আমার বুঝে আসে না, তারপর কিভাবে মুসলিম যুবকরা জিহাদ ছেড়ে, আফগানের রণাঙ্গন থেকে সুইডেন যায়। কেন যায়? ভ্রমণের জন্য? আল্লাহ তোমার ভ্রমণে কল্যাণ দান করুন। তুমি কি জিহাদের দেশ ছেড়ে পৃথিবীর সবচে’ নষ্ট-ত্রষ্ট দেশে যেতে চাও? | তাই আল্লাহ তা'আলা বললেন, “আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত, তার রাসূলও। আর যদি তোমরা তওবা কর অর্থাৎ ইসলামে ফিরে আস, তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর । আর যদি মুখ ফিরিয়ে নাও অর্থাৎ তোমরা তোমাদের কুফরিতেই বহাল থাক এবং ঘোষণা মেনে না নাও, তাহলে তোমরা জেনে রাখ, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না। আর কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। দুনিয়াতে যুদ্ধে পরাজয় ও লাঞ্ছনার মাধ্যমে আর আখেরাতে জাহান্নামের মর্মস্তদ শাস্তির মাধ্যমে । তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতঃপর তারা তোমাদের ব্যাপারে ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ কর।” এ বিষয়টি শুধুমাত্র বনু যুমারা-এর সাথেই সম্পৃক্ত! তাদের সাথে রাসূলের চার মাসের চেয়ে কিছু বেশি সময়ের চুক্তি ছিল। তাই আল্লাহ তা"আলা সে চুক্তির মেয়াদ পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। এখানে মনে রাখতে হবে, মাত্র দুটি পদ্ধতিতেই ইসলামে চুক্তি ভঙ্গ করা জায়েয : | ১. চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তখন চুক্তিবদ্ধ লোকদের সাথে যুদ্ধ করা জায়েয । তবে মুস্তাহাব হল, যুদ্ধ শুরু করার আগে তাদেরকে যুদ্ধের কথা জানিয়ে দেয়া। ২. মুশরিকদের পক্ষ থেকে আক্রমণের ভয় থাকলে চুক্তি ভঙ্গ করা জায়েয । তবে সে অবস্থায় দূত পাঠিয়ে তাদের জানিয়ে দিতে হবে যে, আমাদের মধ্যকার চুক্তি শেষ। এখন আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুতরাং তোমরা প্রস্তুত হয়ে যাও। শুধুমাত্র এ দু' ক্ষেত্রে সন্ধিচুক্তি ভঙ্গ করা যাবে। অন্য কোন অবস্থায় তা জায়েয নয়। আগে মনে রাখতে হবে, ইসলাম সন্ধিচুক্তি রক্ষা করার ব্যাপারে অত্যন্ত সতর্ক . ফকীহগণ বলেছেন- যদি মুজাহিদ বাহিনী কোন দুর্গ অবরোধ করে এবং মুশরিকদেরকে দুর্গে আবদ্ধ করে ফেলে, তখন যদি কেল্লার প্রাচীরে দীড়িয়ে কোন মুশরিক বলে , আপনারা যদি আমার জানের নিরাপত্তা দেন এবং আমাকে হত্যা না করেন, তাহলে আমি আপনাদেরকে গোপন পথ দেখিয়ে দিব। আপনারা সহজেই কেল্লা দখল করতে পারবেন। তখন মুজাহিদরা যদি বলে, হ্যা, তোমাকে জানের নিরাপত্তা দিলাম, তোমাকে কেউ হত্যা করবে না। তারপর সেই কাফের কেল্লায় প্রবেশের গোপন পথ দেখিয়ে দিল এবং সত্যই মুজাহিদরা সেই কেন্লায় প্রবেশ করল। ফলে কেল্লার পতন ঘটল । মুসলমানরা কেল্লা জয় করে নিল। বিজয়ের পর মুজাহিদরা সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করল, কে সে যাকে জীবনের নিরাপত্তা দেয়া হয়েছিল? তখন অনেক লোক হাত তুলল। এমন অবস্থায় তাদের কাউকে হত্যা করা যাবে না। * অন্যত্র ফকীহগণ বলেছেন- যদি মুজাহিদ বাহিনী কোন শহর অবরোধ করে এবং শহর থেকে একজন লোক বেরিয়ে এসে বলে, যদি আমি তোমাদেরকে শহরে প্রবেশের পথ বলে দেই, যে পথে তোমরা কোন বাধার সম্মুখীন হবে না; নির্বিঘ্নে শহর পদানত করতে পারবে, তাহলে কি তোমরা আমাকে শাসক কিংবা আমীর কিংবা অন্য কোন উল্লেখযোগ্য ব্যক্তির প্রাসাদটি দিয়ে দিবে? এই ব্যক্তির প্রস্তাব শুনে মুসলিম সেনাপতি রাজি হয়ে গেলেন। তখন এ ব্যক্তি তাদেরকে পথ দেখিয়ে দিল। যেই মাত্র তারা শহরে প্রবেশ করতে লাগল, ঠিক তখনই সেই শহরের শাসক সন্ধির প্রস্তাব নিয়ে দূত পাঠাল । তখন মুসলিম সেনাপতির দায়িত্ব হবে সে অবশ্যই সন্ধি চুক্তির সময় উল্লেখ করবে যে, অমুক প্রাসাদটি অমুক ব্যক্তিকে দিয়ে দিতে হবে- যাকে আমরা নিরাপত্তা দিয়েছি। যদি শহরের শাসক এই শর্ত না মানে, তাহলে মুসলমানদের জন্য শাসকের সাথে সন্ধিচুক্তি করা বৈধ হবে না এবং শাসক এই শর্ত না মানার কারণে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।