তাফসীরে সূরা তওবা ৪৩ না। জর্দানে জন্ম নেয়া আমার এক ছাত্র এক শীর্ষ সম্মেলনে আমার নিকট এসে বলল, হুজুর! আর আত্মরক্ষা করতে পারছি না। আর বেঁচে থাকতে পারছি না। বিয়ে না করলে বাধ্য হয়েই যিনা করতে হবে। তিন মাস ধৈর্যধারণ করেছি। এখন আর পারছি না। এভাবে বার বার বিভিন্নভাবে তার অসহায়ত্বের কথা আমার নিকট বর্ণনা করছিল। আমি হলফ করে বলতে পারব, কেউ যদি এর বিপরীত কিছু বলে, তবে অবশ্যই সে মিথ্যা বলবে। সেসব দেশে অবিবাহিত নারী-পুরুষ তথাকথিত স্বাধীনতার তরঙ্গে ভেসে যাচ্ছে। ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উত্ভিন্নযৌবনা যুবতীরা অদ্ভুত একথণ্ড কাপড় পরছে। যা পরলে হাটুর উপরেও দশ সেন্টিমিটার উনুক্ত থাকে । অথচ এরা নারী। এরা যুবতী । এরা রূপসী । একদা আমি ইসত বিশ্ববিদ্যালয়ের বাথরুমে গেলাম । অজু করব। দেখলাম, কোন বাথরুমে দরজা নেই। পুরুষদের বাথরুম, মেয়েদের বাথরুম সবগুলোরই একই অবস্থা । এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তা'আলা হযরত ইউসুফ (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনে বলেছেন- HICH SNNIC HI ৬৩85 অর্থ : মহিলা তার ব্যাপারে চিন্তা করেছিল আর সেও মহিলার ব্যাপারে চিন্তা করত। যদি না সে তার প্রতিপালকের মহিমা অবলোকন করতো । (সূরা ইউসুফ : ২৪) পৃতপবিত্র হযরত ইউসুফ (আঃ) সম্পর্কে আল্লাহ তা'আলা এমন কথা বলছেন, যার পিতা, পিতামহ, প্রপিতামহ সবাই আল্লাহর নবী ছিলেন। তাহলে পাশ্চাত্যের লোকদের পতন সম্পর্কে ভাবা যায় কি! একদা ইসলামী আন্দোলনের এক কর্মী-ছাত্র আমার নিকট এল । সে অবিবাহিত। আমাকে জিজ্ঞেস করল, আমি বৃটেনে এক ইংরেজ পরিবারের সাথে থাকি। সেখানে ডাক্তারি শিখি। আমার জন্য এটা জায়েয হবে? বললাম, কিভাবে থাক? সে বলল, একই ফ্লাটের একই কামরায় থাকি । আমি বললাম, কিভাবে রান্না কর? বলল, যৌথ। আমি বললাম, গোসলখানা? সে বলল, যৌথ । আমি বললাম, পায়খানা । সে বলল যৌথ । আমি বললাম, ভার স্বামী কি বাইরে থাকে? সে বলল, কখনো রাতেও বাইরে থাকে । আর আমি ও তার স্ত্রী একই রুমে থাকি। আমি বললাম, এটা জায়েয হবে না। এটা জায়েয় হবে না। এটা জায়েয হবে না। সে বলল, তাহলে কী করব? আমরা চাই, মুসলিম ডাক্তার, মুসলিম ইঞ্জিনিয়ার তৈরি হোক। আমি বললাম, ওদের সাথে চললে সাত বৎসর পর তোমার ইসলামের কি কিছু বাকি থাকবে? সে বলল, তাহলে কি আমি লেখা-পড়া ছেড়ে দিব? আমি কী করব? আমি তাকে বললাম, শিম, তরমুজ, টমেটো ইত্যাদি বিক্রি করে জীবন-যাপন কর। তবুও এভাবে থেক না। একটু ভেবে দেখুন, একজন যুবক একই কামরায় অন্যের স্ত্রীর সাথে রাত কাটায়। একই পাকঘর, একই গোসলখানা, একই বাথরুম ব্যবহার করে, আর রাতের পর রাত তার স্বামী বাইরে কাটায়। মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিভাগের এক অফিসার আমেরিকায় থাকতেন। তিনি আমাকে বলেছেন- এক রাতে পুলিশ আমার নিকট তিনজন যুবককে ধরে নিয়ে এল। তারা এইডস রোগে আক্রান্ত এক নারীর সাথে যিনা করেছে। ফলে তারাও এইডস রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এ হল পাশ্চাত্যের সমাজ চিত্র। তাই আমি বলি, স্ৰী ছাড়া পাশ্চাত্যে থেকে লেখা-পড়া করা হারাম। আমার এই ফতওয়া তোমরা সবার নিকট পৌছিয়ে দাও। আবার বলছি, হারাম, হারাম, হারাম। একজন সুস্থ যুবক কিভাবে শুচি-শুদ্ধ, পাকপবিত্র থাকবে, যখন তার প্রতিবেশী পরিবারের সুন্দরী রূপবতী কন্যা তার সাথে বন্ধুত্ব স্থাপন করে তার পিতামাতার সামনে তার হাত ধরে বাইরে চলে যাবে? কোথায় ভাই সালাহ? তিনি সুইডেনে ছিলেন। আমার নিকট এলে আমি বললাম, আপনি কি সেখানে ছিলেন? আমার কণ্ঠের বিস্ময়ভাব অনুভব করে বললেন, মধ্যরাতে মেয়েরা এসে দরজায় নক করে। কোথায় পালাব? দরজা তো বন্ধ! তাহলে এ সব মেয়েদের অবস্থা কেমন, যারা রাস্তাঘাটে রাত কাটায়? যারা ইতালি বা সুইডেন থেকে এসেছে, তারা জানে, পাশ্চাত্যের সামাজিক পতন কত ভয়াবহ রূপ ধারণ করেছে।
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।