তাফসীরে সূরা তওবা ৪১ তৈরি করতে এল, তখন ধনী মুসলমানরা, বিশেষত : যারা মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে, তারা বলল, মসজিদের নীচে অবশ্যই নাচের জন্য হলরুম রাখতে হবে। আমেরিকায় নবাগত যুবক মুসলমানরা তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠল বলল, অসন্ভব। মসজিদে আবার কিভাবে নাচের হলরুম হতে পারে? তারা বলল, মসজিদের নীচে অবশ্যই নাচের হলরুম হতে হবে। এতে আমাদের মেয়েরা আরব ছেলেদের সাথে নাচবে। তারা একে অপরকে ভালবাসবে। বিবাহবন্ধনে আবদ্ধ হবে। আমেরিকান ছেলেদের বিয়ে করা থেকে তারা বেঁচে যাবে । নবাগত যুবক মুসলমানরা তাদের বুঝাল, এটা তো ইসলামে বৈধ নয়। এ হল নবাগতদের অবস্থা। আর স্থায়ী বসবাসকারী সম্পদশালী মুসলমানদের অবস্থা যে কত শোচনীয়, তা লিখে বুঝানো যাবে না। তাদের ঈমান নিভু নিভু । আমেরিকার বিষাক্ত পরিবেশে তাদের ঈমান-আক্ীদা, আদব- আখলাক সব শেষ হয়ে গেছে। এ পরিবেশে লোহার মত শক্ত ঈমানও গলে যায়: এ পরিবেশে ঈমান আমল সহীহ রাখার কোন উপায় নেই। যুবক মুসলমানরা যখন বলল, এটা বৈধ নয়, তখন বর্ষিয়ানরা বলল, আমরা আমাদের দেয়া অর্থের বিনিময়ে উপকৃত হতে চাই । যুবকরা তাদের কথায় অটল, আর বর্ষিয়ানরাও তাদের সিদ্ধান্তে অনড় । অবশেষে বর্ষিয়ানরা ক্ষিপ্ত হয়ে তাদের দেয়া অর্থ ফিরিয়ে নিয়ে গেল। ইতোমধ্যে আল্লাহর অনুগ্রহে এক কুয়েতি এসে মসজিদ নির্মাণের জন্য তিন লাখ ডলার দিলেন | শিকাগো শহরে তখন কিছু ফিলিস্তিনী মহিলা বাস করত। তাদের মাঝে তখনও ইসলাম ও ঈমানের আলো বিদ্যমান ছিল। তারা মসজিদ বানানোর জন্য জায়গা দান করল। সেই ফিলিস্তিনী মহিলাদের জায়গার উপর মসজিদ নির্মিত হল। ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগল। যুবক মুসলমানের সংখ্যা ক্রমেই বেড়ে চলল। আমি শিকাগোর সেই মসজিদে কয়েকবার গিয়েছি। তারা সেই মসজিদের নাম রেখেছে- Mosque Foundation (মসজিদ ফাউন্ডেশন) ৷ মুসলিম যুবকরা তার পরিচালনার দায়িত্ব নিল। একের পর এক নির্বাচনে কয়েকজন যুবক তার দায়িত্ব পালন করল । অবশেষে এক ডাক্তার যুবক নির্বাচনে বিজয়ী হয়ে তার পরিচালনার দায়িত্ব নিল। তার সময়ে মসজিদে মহিলাদের নামায পড়ার ব্যবস্থা রইল না। তখন মহিলারা ক্ষিপ্ত হয়ে বলল, এই মসজিদ আমাদের । আমরা অবশ্যই মসজিদে আসব। পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হল, আপনাদের দাবি কী? আপনারা কী চান? তারা বলল, আমরা মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে চাই। আমরা মসজিদের মিটিংয়ে শরীক হব। আমরা আমাদের মতামত তুলে ধরব। ইত্যাদি ইত্যাদি। পরিশেষে অবস্থা কঠিন আকার ধারণ করল। শেষে মহিলারা কোর্টে গিয়ে মামলা করল। তারা দাবি করল, এই মসজিদ আমাদের । পুরুষরা আমাদের থেকে তা ছিনিয়ে নিয়ে গেছে। সেই মসজিদের জনৈক দায়িতৃশীল ব্যক্তি আমাকে বলেছে, আমেরিকান বিচারপতি খুব ভাল লোক ছিলেন। তিনি কল্যাণময় কাজকে খুব ভালবাসতেন। ভাল কিছু দেখলে দারুণ আনন্দিত ও বিমোহিত হতেন তিনি বিষয়টি বুঝলেন এবং লোক পাঠিয়ে আমাদের সংবাদ দিলেন যে, রাষ্ট্রীয় আইন কিন্তু মহিলাদের পক্ষে, যদিও আমার অন্তর আপনাদের পক্ষে । আমি রাষ্ট্রীয় আইনের বিপরীতে রায় দিতে পারব না। সুতরাং মহিলাদের সাথে আপনারা আপোস করে ফেলুন। আলোচনার মাধ্যমে মিটমাট করে ‘ ফেলুন। অন্যথায় মসজিদ মহিলাদের হাতে চলে যাবে । এ হল আমেরিকার অবস্থা। M০s5que Foundation (মসজিদ ফাউন্ডেশন)-এর সেই দায়িত্বশীল ব্যক্তি আমার নিকট এক পত্রে লিখেছেন, আমার জন্য দুআ করবেন। আল্লাহ যেন আমাকে আমেরিকা থেকে মুক্তি দান করেন। ইসলাম নিয়ে কোন মুসলমান আমেরিকায় থাকতে পারে না। এ তো শাইখ আবূ উমর ৷. তাকে জিজ্ঞেস করুন। তিনি সাক্ষী আছেন, কোন মুসলমান ইসলাম নিয়ে আমেরিকায় থাকতে পারেন কি না। নিউইয়র্কের পার্শ্বে অবস্থিত নিউ জার্সি শহরেরও এ একই অবস্থা। শাইখ আবূ উমরের সাথে সেখানে আমার
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।