তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ | তাফসীরে সূরা তওবা তৃতীয় মজলিস 21৩৬০1৬৭১৩১ ৫$ 425 ৫৮0 98 ৫৮৫ LS AEA 22 ০৫1 ৫1054) 1 ০ ৪2 2 Al ৩৮০০৪ ০5 HOG Cy HS ৪৮৪ SAIS ৫ 91) 2৯0৮5655582 26 0৮8 0528৬ প্র 9) ৫) ৮৫০ ৬৫০ ৫5941 1248 2244 54 52591 EL 5 (0) © CLE ও EES 5 | 2১৩৫5 5558৯৮17805) ASA 5 552 পাপা $ ৩3 ১৭০৮৪ 26৫০ 1 ১ 341 28352215 824 PATENT 0 $2554 291 4122 Iota অর্থ ৪ (৩) আর মহান হজ্জের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে, আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্মুক্ত এবং তার রাসূলও। অবশ্য যদি তোমরা তওবা কর, তবে তা তোমাদের জন্য কল্যাণকর । আর যদি মুখ ফিরিয়ে নাও, তবে জেনে নাও যে, আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফেরদের মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। (৪) তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতঃপর তারা তোমাদের ব্যাপারে ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃতদুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ কর। নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালবাসেন। (৫) তারপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হলে তোমরা মুশরিকদের হত্যা কর যেখানে তাদের পাও সেখানেই। তাদের বন্দী কর এবং অবরোধ কর। আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওৎ পেতে বসে থাক । তারপর যদি তারা তওবা করে, নামায কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও । তৃতীয় আয়াতে “ ৮89 | 25 (মহান হজ্জের দিন)” দ্বারা কোন দিন বুঝানো হয়েছে, এ প্রসংঙ্গ বিভিন্ন মত রয়েছে। তবে দুটি মতই বেশি শক্তিশালী । প্রথম মত হল, সে দিনটি আরাফার দিন। এর স্বপক্ষে মত ব্যক্ত করেছেন, হযরত উমর, হযরত উসমান, হযরত আব্বাস (রাঃ) এবং তাউস ও মুজাহিদ (রহঃ)। ইমাম আবু হানীফা (রহঃ)-এরও এই মত। ইমাম শাফেয়ী রেহঃ)ও একথা বলেছেন। আর হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইবনে আবী আউফা, হযরত মুগীরা ইবনে শু“বা (রাঃ) বলেন, তা ইয়াওমে নাহর অর্থাৎ দশ তারিখ ঈদের দিন। ইমাম ত্বাবারীও এ-মত পোষণ করেন । ইমাম আবু দাউদ (রহঃ) ইবনে উমর (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হজ্জ : আদায়কালে ইয়াওমে নাহর-এ অর্থাৎ দশ তারিখে ঈদের দিনে দাড়িয়ে বললেন, আজ কোন দিন? উপস্থিত সাহাবীগণ বললেন, আজ ইয়াওমুন নাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আজ মহান হজ্জের দিন। আজ থেকে কোন বিবস্ত্র ব্যক্তি বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। সুতরাং মহান হজ্জের দিবস হল ইয়াওমুন নাহর ৷ অর্থাৎ ১০ তারিখে কুরবানীর দিন হল হজ্জের দিন। একটু চিন্তা-ফিকির ও তত্ব তালাশ করলে বুঝে আসে যে, মহান হজ্জের দিন দ্বারা ইয়াওমুন নাহরকেই বুঝানো হয়েছে। এটাই শক্তিশালী মত। কারণ, হজ্জের অধিকাংশ কাজই ইয়াওমুন নাহরে সংঘটিত হয়।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।