তাফসীরে সূরা তওবা ৩৭ অর্থ : যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে বল, আল্লাহ আমার জন্য যথেষ্ট । তিনি ছাড়া আর কোন ইলাহ নেই, আমি তার উপরই ভরসা করছি। আর তিনি মহান আরশের অধিপতি । (তাওবা : ১২৯) বিচার বিভাগে ইসলাম বিরোধীদের প্রচণ্ড শক্তি ছিল। তাই কয়েকজন যুবকের সাথে তীর ফাঁসির হুকুম হল। আর কিছু যুবক নির্দোষ প্রমাণিত হল। যারা মুক্তি পেল তারা কাদতে লাগল। আর যাদের ফাসির হুকুম হল তারা হাসতে লাগল। বিদেশী সাংবাদিকরা বিস্ময়ে বিমূঢ়। এ কী কাণ্ড! যারা মুক্তি পেল তারা কাদছে আর যাদের ফাসির হুকুম দেয়া হয়েছে, তারা হাসছে! যাদের ফাসির রায় হয়েছে, তারা বলল, আমাদের জান্নাত দেয়া হয়েছে। বাকিরা জান্নাত থেকে বঞ্চিত হয়েছে। তাদের জেলে নেয়া হল। জেলে তারা ফাঁসির হুকুম কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল। শাইখ মারওয়ান আমাকে বলেছেন- এ দিনগুলোর চেয়ে আমোদ ও আরামদায়ক সময় আমি জীবনে কখনো কাটাইনি, যে দিনগুলোতে আমি এবং আমার সঙ্গী যুবকরা ফাসির রশিতে ঝোলার অপেক্ষায় ছিলাম । আমার মনে হয়, সে সময়ে শাইখ এই পংক্তিটি লিখেছিলেন, যা এখনো তার অনুসারী যুবকদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে- . AEE ke 5 ৬৬০ ০৮ 3০১০৮ CIN “আগামীকাল হৃদয় নূরে আলোকময় হয়ে উঠবে আর রূহ তার নির্ধারিত সময়ে আল্লাহর সাথে গিয়ে সাক্ষাত করবে ।” আমার সর্বজন শ্রদ্ধেয় ও মাননীয় ব্যক্তি শাইখ মুহাম্মদ হামেদ প্রেসিডেন্ট আমীন হাফেজের সাথে সাক্ষাত করলেন । বললেন, মারওয়ান হাদীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়েছে? প্রেসিডেন্ট বলল, তার ফাঁসির হুকুম হয়েছে। শাইখ মুহাম্মদ হামেদ বললেন, আপনি কি সজ্ঞানে একথা বলছেন? আপনি কি ধারণা করেন, হামার অধিবাসীরা নীরবে বসে থাকবে, যখন আপনারা শাইখ মারওয়ান হাদীদকে ফাসি দিবেন? এমন ঘটনা ঘটলে আপনারা এমন বিপর্যয়ের মুখোমুখি হবেন, যা থেকে উত্তরণের কোন পথ আপনাদের সামনে খোলা থাকবে না। প্রেসিডেন্ট বললেন, তাহলে এ ব্যাপারে আপনার পরামর্শ কি? শাইখ মুহাম্মদ বললেন, আমার মত হল, তাকে ক্ষমা করে দেয়া হোক। প্রেসিডেন্ট বললেন, যান, আপনি নিজে গিয়ে জেলখানা থেকে তাদের বের করে আনুন। শাইখ মারওয়ান হাদীদ আমার নিকট বর্ণনা করেছেন : শাইখ মুহাম্মদ হামেদ আমাদের সেলে এলেন। বললেন, “হে আমার সন্তানরা! আমার সাথে এসো। তিনি তাদের উত্তাদ ছিলেন আর তারা তাকে ভালবাসত । তারা তাকে বলল, কোথায় যাব? তিনি বললেন, রাষ্ট্র তোমাদের ক্ষমা করে দিয়েছে । শাইখ মারওয়ান বলেন, আমরা তাকে বললাম, আল্লাহ আপনাকে রহম করুন৷ আপনি আমাদের জান্নাত থেকে বঞ্চিত করলেন।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।