তাফসীরে সূরা তওবা ৩৫৯ যদি সে খালেস মুনাফিক হয় তাহলে সে জাহান্নামের অতি নিম্নন্তরে চিরকাল থাকবে । আর যদি মুসলমান হয়, আমলের মাঝে কোন ক্রটি থাকে তাহলে আল্লাহর ইচ্ছে অনুযায়ী সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তারপর সে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লামা ছুদ্দী (রহঃ) বলেন, কিছু কিছু মুনাফিক বলেছে, হায় যদি আমাকে এক শত বেত্রাঘাত করা হত ও আমাদের লাঞ্ছনা হয় এমন কোন আয়াত অবতীর্ণ না হত। এ সুরায় মুনাফিকদের বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়েছে তাই এর নাম রাখা হয়েছে ০৮40 । ইবনে আব্বাস (রাঃ) বলেন, সুরা তওবা অবতীর্ণ হতে লাগল আর (৫ 5 ও (১ বলে বলে মুনাফিকদের শত ধরনের কর্মের সমালোচনা করতে লাগল । তখন আমরা বলতাম, এ সূরা তো মুনাফিকদের কাউকে ছাড়বে না। তাই প্রত্যেকে ভয় পেত যে, সে আবার মুনাফিকদের কোন স্তরে পড়ে যায় কিনা। এই মুনাফিকদের সবচেয়ে প্রিয় ও লোভনীয় বিষয় হল তাদের কার্যকলাপ গোপন থাকা । তবে আল্লাহ তা'আলা চান তাদের লাঞ্চিত ও অপমানিত করতে । কারণ তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে আল্লাহর দীনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দীনের ভাবমর্যাদা নষ্ট করে দিতে চায়। তবে তারা তা গোপন রাখতে পারে না। সময়ের ব্যবধানে তারা তা রাসূলের নিকট বা আবু বকর বা উমর (রাঃ) এর নিকট বা অন্যকোন দায়িত্বশীল ব্যক্তির নিকট স্বীকার করে। কারণ হৃদয়ের মালিক হলেন আল্লাহ। আল্লাহই তাদের হৃদয়ের অবস্থা পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা বলেন- - . ০03545৫১449 81155 ৫25 19$%%3325454805482509668 28000 55০ অর্থ: মুনাফিকরা ভয় পায় যে, তাদের ব্যাপারে কোন সূরা অবতীর্ণ হবে যা তাদের হৃদয়ের দুরভিসন্ধির কথা ব্যক্ত করবে। আপনি বলে দিন, তোমরা ঠাট্টা মশকরা কর। নিশ্চয় তোমরা যার ভয় করছ তা অবশ্যই আল্লাহ প্রকাশ করে দিবেন। মিশরের কথা বলছি, যখন সরকারী লোকেরা শহীদ হাসানুল বান্নাকে অপহরণ করে নিয়ে যেতে চাইল। তারা স্বার্থান্বেষী এক ব্যক্তিকে খুঁজে আনল । একটি পিস্তল দিয়ে বলল, যাও বান্নাকে হত্যা করে এস। লোকটি পিস্তল নিয়ে হাসানুল বান্নার নিকট যেয়ে বলল, এই যে পিস্তলটি দেখছেন, এটা আমাকে মিশর সরকার আপনাকে হত্যা করার জন্য দিয়েছে। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, ওরা আপনাকে কোন আততায়ীর মাধ্যমে আর হত্যা করতে পারবে না। কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে । মানব মন আল্লাহর পথে আহবানকারীকে সম্মান করে। ইজ্জত করে। কিন্ত এর দুর্বলতা তাকে ক্ষমতাসীনদের নির্দেশ পালনে বাধ্য . করে। এইতো আবুল ফাততাহ ইসমাঈল (রহঃ) যাকে সাইয়্যেদ কুতুবের সাথে ফাঁসি দেয়া হয়েছিল। তাকে তারা কঠিন শাস্তি দিত। তবে কারা অফিসার তাকে অত্যন্ত সম্মান করত। তাকে শাস্তি দিত আবার সম্মানও করত। কখনো কখনো আবেগাপ্নুত হয়ে বলত, শাইখ যা বলেন তাই করব। কিন্তু আমরা তো অসহায়। আমাদের তো উপরের নির্দেশ পালন করতেই হবে। | একদিনের ঘটনা । তার স্ত্রী এসে বলল, আপনার ব্যবসায়িক পার্টনার তো আপনার সব সম্পদ আতুসাৎ করে নিয়ে গেছে । এখন আমরা কী করব? তখন আবুল ফাততাহ ইসমাঈল সেই অফিসারকে ডেকে বললেন, দেখুন, আমার ব্যবসায়িক পার্টনার আমার সবগুলো টাকা মেরে দিয়েছে এখন আমি কী করি? এরপর আর বেশি সময় কাটেনি । তাকে ধরে এনে কারাগারে বন্দী করলো । বেশ শাস্তিও দিলো। বললো, এই বুযুর্গ ব্যক্তির সম্পদ মেরে দিতে চাস! এতোবড় সাহস তোকে কে দিয়েছে? এ কথা শুনে তো সেই ব্যক্তি একেবারে হতবাক । উপায় খুঁজে না পেয়ে অবশেষে তার মূলধন ফিরিয়ে দিয়েছে।
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।