তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৩৫৭ আল্লাহ তা'আলা বলেন, তারা যখন অসাড় কথা শুনে তখন বিমুখ হয়ে যায়। (সূরা কাসাস £ ৫৫) তখন আল্লাহ তা“আলা এ আয়াত অবতীর্ণ করলেন- দিক 2 ০? ৫ ০৫৬ [৫ 2১১] ৬৭) ১28০৫1৩2622 তারা বলে যদি আমরা মদীনায় ফিরে যাই তাহলে অবশ্যই আমাদের সম্মানিতরা মদীনা থেকে লাঞ্কটিতদেরকে বের করে দিবে । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায়েদ ইবনে আরকাম (রাঃ)- এর কান ধরে বললেন, এই তো সেই কান যার সত্যায়ন করেছেন আল্লাহ তা“আলা। ৮:76 Olas Sli sl অর্থ : যদি তোমরা মু'মিন হয়ে থাক তাহলে আল্লাহ ও তার রাসূল অধিক হকদার যে তারা তাকে সন্তুষ্ট করবে। কিন্ত অবস্থা তো এখানেই শেষ নয়। সময়ের পরিক্রমায় সমস্যা দেখা দিবে । মুনাফিকরা আপত্তিমূলক কথা বলবে। রাসূলের নিকট সংবাদ আসবে । আর তারা বাঁচার চেষ্টা করবে। এরা শেয়ালের মত। মানুষ যখন এদের তাড়া করতে যায় তখন একবার এদিকে দৌড় দেয় আরেকবার এদিকে দৌড় দেয়। মুনাফিকদের চরিত্র এরকমই। এখানে কারো কারো মনে একটি প্রশ্ন উকি দিতে পারে । তা হল মদীনায় মুনাফিক দেখা গেল অথচ মক্কায় তো কোন মুনাফিক ছিল না! হ্যা, এর উত্তর অত্যন্ত সহজ । মনে রাখবে, 'মুনাফিকরা হল স্বার্থান্বেষীর দল। সুবিধাবাদীর দল । ভোগবাদির দল। এরা কোন সময় কোন ঝুঁকিপূর্ণ অবস্থায় যায় না। কোন বিপদের সম্মুখীন হতে চায় না। এরা যেখানেই লাভ আছে সেখানেই আছে। তাই যখন মুসলমানদের মাঝে স্বচ্ছলতা আসতে শুরু করল তখন মুনাফিকদের সৃষ্টি হতে লাগল। এ কারণেই আব্দুল্লাহ ইবনে উবাই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করার পর বলেছিল, এ যুদ্ধ এক রেখা একে দিল যে, ক্ষমতা এখন মুহাম্মদের নিকটই ফিরে যাবে তাই চল আমরা তার দলে মিশে যাই। এজন্য দেখবে কোন পরিবারে, কোন দেশে বা কোন ব্যক্তির নিকট অর্থ সম্পদ জমা হলেই তাদের চার পাশে চাটুকাররা, মুনাফিকরা এসে জমা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় মুনাফিক হল এ ব্যক্তি যে প্রকৃত পক্ষে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেনি। তাই তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়,না। তাদের আলামত তিনটি £ ০৮) 5 se 211৩ ৩ ০৬ ০৯90) এশা সূ ১ CAS ০০৬ 09 2 ৯৩ ও al 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- মুনাফিকের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, কোন কিছু আমানত রাখা হলে তা খেয়ানত করে। যদিও সে রোযা রাখে, নামায পড়ে আর বলে সে মুসলমান । মুনাফেকদের এই তিন আলামতের একটি যার মাঝে পাওয়া গেল সে কিয়দাংশ মুনাফিক হল । আর যার মাঝে তিনটিই পাওয়া গেল সে পরিপূর্ণ মুনাফিক হিসেবে বিবেচিত হল। এদের জীবন হল আশার পেছনে ছুটে বেড়ানো । এ পথে তারা একেবারে অন্ধ হয়ে যায়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। তাই এদের দেখতে পাবে, ক্ষমতাসীনদের আশেপাশে এরা ঘুরে বেড়ায়। তাদের মনোরঞ্জনে মেতে থাকে। কিন্তু এদের পরিণতি অত্যন্ত খারাপ। ক্ষমতাসীন ব্যক্তিটি যখন পদচ্যুৎ হয় তখন তারা আর বাঁচতে পারে না। পরবর্তী শাসক এদের কারারুদ্ধ করে। মামলা মোকদ্দমার আক্রমণে জীবনের দীর্ঘ দিনের জমানো সম্পদ যা মানুষের রক্ত চুষে চুষে জমা করেছিল পরবর্তী শাসক তা ছিনিয়ে নেয়। তুমি যদি এর উদাহরণ চাও তাহলে বেশি দূর যেতে হবে না।

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।