তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৬ | তাফসীরে সূরা তওবা সুলাইমান তখন আবু হাযেম (রহঃ) কে বললেন, হে আবু হাযেম! আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি? আবু হাযেম বললেন, কারণ তোমরা তোমাদের দুনিয়াকে আবাদ করেছো । আর আখেরাতকে ধ্বংস করে দিয়েছো । তাই তোমরা দুনিয়া ছেড়ে আখেরাতে পৌছতে চাও না। এই যে চাটুকারদের কথা বলছিলাম, এরা বহু দেশও নগরকে ধ্বংস করেছে । এরা সব ধরনের কথাই বলতে পারে । দিনকে রাত বলতে আর রাতকে দিন বলতে এরা কোন দ্বিধা করে না। যদি ইসরাঈলের সাথে সন্ধি করতে এদের মতামত চাওয়া হয় তাহলে এরা স্বমতে কুরআন হাদীসের অকাট্য দলীল পেশ করতেও দ্বিধা করবে না। আবার যদি ইসরাঈলের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে এদের থেকে পরামর্শ নেয়া হয় তাহলে এরা যুদ্ধের স্বপক্ষে দলিল দিতেও পিছপা হবে না। এদের স্বভাব, ক্ষমতাবান ব্যক্তি যা বলবে তাকেই এরা সর্বদা সত্য ও সময়োপযোগী প্রমাণ করবে। এরাই সর্বযুগে সকল অনিষ্ঠ ও কুকর্মের হোতা । জনৈক বন্ধু আমাকে বলেছেন একদা মক্কায় এক কনফারেন্স হয়। তা রাবেতা আল আলম ইসলামীর উদ্যোগে হয়েছিল। বিশ্বের নেতৃস্থানীয় আলেমরা কনফারেন্স শেষ হওয়ার পর বলল, চলুন আমরা সবাই বাদশাহ ফয়সালের সাথে একটু সৌজন্য সাক্ষাতে মিলিত হই। সবাই গেল। সাক্ষাত্কারীদের একজন বাদশাহকে সম্বোধন করে বলল, ইয়া জালালাতাল মালিক! এরপর আর কথা বলতে পারল না। বাদশাহ ফয়সাল সাথে সাথে বললেন- .. 8৬১৪৭, BU ১৪০০, এ ১১৮ এ কেমন কথা ৷ আল্লাহ রাব্বুল আলামীন হলেন জলীল। তাকে বলা হবে জালালাতুল মালিক । আমাকে কেন? আপনারা বিশ্বের নেতৃস্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ । আপনারা এ কথা বলছেন? আল্লাহ তাকে রহম করুন। শেষ জীবনে সত্যই তিনি ইসলামের দিকে ঝুঁকে পড়েছিলেন । আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যথ হয়ে পড়েছিলেন। তার এক পরামর্শদাতা আমাকে বলেছেন। তিনি অবশ্য সৌদি আরবে ছিলেন না। জীবন সায়াহ্নে বাদশাহ ফয়সালের অবস্থা এমন হয়েছিল যে, তিনি নিজ সত্তাকে ও ক্ষমতাকে ইসলামের জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আমি তখন তাকে বলেছিলাম, আপনি এমন শাহাদাত চান যা নিয়ে আল্লাহর সম্মুখে উপস্থিত হবেন! উত্তরে তিনি বলেছিলেন, হ্যা, আমি তেমনই শাহাদাত কামনা করি। এরপর থেকে আমি তার প্রত্যেকটি কাজে ভিন্নতা লক্ষ করেছি। সে সময় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সা'আদাত ইসরাঈলে গেল। অথচ কেউ তখন ইসরাঈলের সাথে বসতে সাহস করত না। কিন্তু ফয়সাল ছিলেন অটল অবিচল। বরং তিনি আমেরিকার উপর চাপ সৃষ্টি করলেন। বললেন, ইসরাঈলের সাথে আমাদের কোন আপোস নেই । যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্বাসকে ফিরিয়ে দেয় আর আমি সেখানে দু'রাকাত নামায পড়তে পারি! এ ব্যাপারে তিনি আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। হে আল্লাহ! আপনি তাকে পরলোকে তার কর্মের বিনিময় দান করুন। আমেরিকানরা তার এই পদক্ষেপের ব্যাপারে টের পেয়ে গেল। বলল, আরে! এ তো দেখি কোন ধরনের সন্ধি চায় না। ইসরাঈলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। সুতরাং একে আর ছুনিয়ায় রাখা যায় না। উবাইতো এ সব কথা বলেছে। তখন চাটুকারদের একদল এগিয়ে এল। বলল, ইয়া রাসূলাল্লাহ! মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই এমন কথা বলেন নি। কিন্তু রাসূল তাদের কথায় কর্ণপাত করছিলেন না। কেননা এরা হলো অপদস্ত নাপাক । আল্লাহ তা'আলা বলেন- 3 227 ১2521 5 2251৫ 2৫৮) প 5? 2 পাপা 044, LAE ' ১6০8০ 1৮১4-১৪৮]১84801914495 9 অর্থ : তারা তোমাদের সামনে আল্লাহর নামে শপথ করবে যখন তোমরা তাদের নিকট যাবে তোমাদেরকে তাদের ব্যাপারে বিমুখ করার জন্য ৷ নিশ্চয় তারা নাপাকী ।

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।