তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

.... তাফসীরে সূরা তওবা ৩৫৫ তারা যখন আমের ইবনে কাইসকে সরাসরি মিথ্যাবাদী বলল, তখন আমের তা সহ্য করতে পারলো না।. বললেন, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহর শপথ করে বলছি, নিশ্চয় এরা মিথ্যাবাদী । তারপর বললেন- ্‌ — P38 ০৭ 35৩০ i Gr এল 35 30৪0 হে আল্লাহ! আমাদের মধ্যে মিথ্যাবাদী আর সত্যবাদী স্পষ্ট হওয়ার পূর্বে আমাদেরকে এ স্থান থেকে সরাবেন না। তখন আল্লাহ তা“আলা সে মজলিসেই এ আয়াত অবতীর্ণ করলেন- ০14618557৩5 454621555585085625 অর্থ : তারা তোমাদেরকে সন্তুষ্ট করতে তোমাদের সামনে আল্লাহর কসম খায়। অথচ যদি তারা মু'মিন হয়ে থাকে তাহলে আল্লাহ ও রাসূলকে সন্তুষ্ট করাই অধিক শ্রেয়। আল্লাহ তাআলা আনসারী এই যুবক সাহাবীর দু'আ কবুল করলেন। ঠিক এমনই ঘটনা ঘটেছিল যায়েদ ইবনে আরকাম (রাঃ) এর সাথে। মুরাইসীর যুদ্ধে যায়েদ ইবনে আরকাম (রাঃ) আব্দুল্লাহ ইবনে উবাই এর নিকট বসে ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আল্লাহর কসম! হে আনসাররা আমি তো তোমাদেরকে এমনই মনে করি যেমন আমাদের পূর্ববর্তীরা বলেছেন- এগ ৫144 :,:. অর্থ : তুমি তোমার কুকুরকে মোটা কর তাহলে সে তোমাকে খাবে । আমরাই তো মুসলমানদের মোটা করেছি। আর এখন তারা আমাদের খেতে শুরু করেছে। তারপর বলল- | ০৫ 8551৩৫১৫250 ৩৮728 অর্থ: রা A EEG BERGE OME CCG ENTRIES বের করে দিবে। (সূরা মুনাফিকুন ৪ ৮) তখন যায়েদ ইবনে আরকাম রাসূলের নিকট এলেন। তার বয়সও তখন আমের ইবনে কাইসের মতই প্রায় পনের ষোল বৎসর ছিল। বললেন, হে আল্লাহর রাসূল! আব্দুল্লাহ ইবনে উবাই তো এমন কথা বলেছে। যারা এতো দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নুন খেয়েছে তারা এবার তার পক্ষ নিল। এরাই কিন্তু অন্ধভক্তি দেখিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে নেতাদের জাহান্নামে পৌছায় । এরাই শাসকদের স্বৈরাচারী অহংকারী বানায় । ফলে তারা নিষ্পাপ মানুষের রক্ত দিয়ে হোলি খেলায় লিপ্ত হয়। নির্মমভাবে তাদের হত্যা করে। একদা খলীফা সুলাইমান ইবনে আব্দুল মালেক হজ্জ পালনের জন্য মন্কায় গেলেন। মক্কায় তখন বিশিষ্ট তাবেঈ আবু হাযেম (রহঃ) ছিলেন। হজ্জের পর সুলাইমান ইবনে আব্দুল মালেক বললেন, যারা রাসূলের সাহাবীদের দেখেছেন তাদের কাউকে নিয়ে এস। আমি তার সাক্ষাৎ করতে চাই। ফলে তাবেঈ আবু হাযেম (রহঃ) তার সাথে সাক্ষাৎ করলেন। খলীফা সুলাইমান তাকে দেখে বললেন, হে আবু হাযেম কী হল? কেন আমার সাথে সাক্ষাৎ করতে আসনি। আবু হাযেম বললেন, আমি আপনার মিথ্যা বলার থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আমীরুল মু'মিনীন, কবে আপনাকে চিনেছি যে আপনার সাক্ষাতের জন্য আসব? তারপর খলীফা সুলাইমান বললেন, হে আবু হাযেম! আমরা যে খেলাফতের দায়িত্ব নিয়ে আছি এ ব্যাপারে আপনার মতামত কী? আবু হাযেম তখন নিভীঁক কণ্ঠে বললেন, আপনার পূর্বপুরুষরা খেলাফতের দায়িত্বে থেকে মানুষকে হত্যা করে, মানুষের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে জোর জুলুম করে তা অর্জন করেছে সুতরাং এ ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করুন । চাটুকারের দলরা তখন বলল, হে আমীরুল মু'মিনীন! আপনার সামনে এতো কড়া কথা! এতো গাধা । তারা আবু হাযেম (রহঃ) কে হত্যা করতে উদ্বুদ্ধ করল। তখন আবু হাষেম ক্ষিপ্ত হয়ে উঠলেন । বললেন, চুপ কর। ফেরআউনকে হামানই ধ্বংস করেছে।

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।