৩৫৪ তাফসীরে সূরা তওবা ৮৮০ ole চু পা পে ৫৫০৮০ টি 2 22 ১ ভে fan ০৪৪৪০৩৫৭৩৬৫, টিটি নত THUG aC ০৬০৬১] BUS UE এ HIN I dies SG El ods 00) ET JS se ১3 22422855280 0255 {SIS (৭) ০ SHES Ee LAY 03255 SN AU ৩3 ক ৯৫৫৩ ০৫৮15 ০40255545৫52855 Sad CBG অর্থ: তারা তোমাদেরকে সম্তু্ট করতে তোমাদের সামনে আল্লাহ্র কসম খায়। অথচ যদি তারা মু'মিন হয়ে থাকে তাহলে আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করাই অধিক যুক্তিযুক্ত ছিল । তারা কি জানে না, যে আল্লাহ ও তার রাসূলের সাথে মোকাবিলা করে তার জন্য জাহান্নাম । সে সেখানে চিরকাল থাকবে। তাই হল মহা অপমান । মুনাফিকরা ভয় পায় যে, মুসলমানদের নিকট এমন সূরা অবতীর্ণ হবে যা তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করে দিবে । আপনি বলে দিন, তোমরা বিদ্রুপ করতে থাক। নিশ্চয় তোমরা যা.ভয় কর আল্লাহ তা প্রকাশ করে দিবেন। যদি আপনি তাদের জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই তারা বলবে, আমরা তো গল্প আর কৌতুক করছিলাম। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ, তার বিধি বিধান ও তার রাসূলের সাথে কৌতুক করছিলে? তোমরা কোন ওজর আপত্তি করো না। ঈমান আনার পর তোমরা কাফের হয়ে গেলে । তোমাদের কাউকে যদি আমি ক্ষমা করে দেই তবে অবশ্যই কাউকে শাস্তিও প্রদান করব। কারণ তারা পাপাচারী। (সূরা তওবা ৪ ৬২-৬৬) BIER DO AL 6924 তারা তোমাদের সন্তুষ্ট করতে তোমাদের সামনে আল্লাহর কসম খায়। তাফসীর বিশারদগণ লিখেছেন, এ আয়াতটি কয়েকজন মুনাফিককে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। যেমন জুলাস ইবনে সুহাইব, ওয়াদা ইবনে সাবেত ইত্যাদি । তাদের মাঝে এক আনসারী বালক ছিল। নাম আমের ইবনে কাইস। মুনাফিকরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করল। তার সাথে তামাশা করতে লাগল। তারা বলল, মুহাম্মদ যা বলেছে তা যদি সত্য হয় তাহলে আমরা গাধার চেয়ে অধম । তাদের কথা শুনে আনসারী বালক ক্ষেপে উঠল। বলল, আল্লাহর কসম করে বলছি, তিনি যা বলেছেন তা সত্য। আর তোমরা গাধার চেয়ে অধম। তারপর আনসারী বালক রাসূলের কাছে গিয়ে বলল । তখন মুনাফিকরা একজোট বেঁধে কসম খেয়ে বলল, নিশ্চয় আমের মিথ্যাবাদী । আমেরের বয়স তখন পনের বৎসর। আর তারা তো বয়সী। একজনের বয়স ষাট বছর। তবুও মুনাফেকী ছাড়ছে না। এই মুনাফিক সরদারদের ঘিরে আছে কিছু লোক যারা মুমিনদের কাছেও যায়। এরা মুনাফেক সরদার থেকে মাঝে মধ্যেই খেজুর পায়। কখনো জুনাস দেয় । কখনো মুতআব দেয় । আবার কখনো আব্দুল্লাহ ইবনে উবাই দেয়। মাঝে মাঝে কিছু দেরহাম দিনারও দেয়। এই মুনাফিক সরদাররা এভাবে তাদের নেতৃত্ব বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করে। যে কোন মূল্যে তারা তাদের নেতৃত্ব ধরে রাখতে চায়। তাই এরা মুসলমানদের কণ্ঠনালীতে কাঁটা স্বরূপ। নানা ভাবে নানা ফন্দি আঁটতে থাকে । আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এদের নিয়ে চিন্তিত ৷ ২৩-খ
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।