তাফসীরে সূরা তওবা ৩৫৩ এর কারণ আল্লাহ তা'আলা তার পক্ষে হয়ে যান। সুতরাং তুমি সর্বদা তোমার দোষের ব্যাপারে সতর্ক থাক। নিজের নফসের সংশোধনের ব্যাপারে সচেতন থাক । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন_ — lll ০১৪6 of এ এজ ৩১৮ অর্থ : এ ব্যক্তির জন্য সুসংবাদ যার দোষ তাকে মানুষের দোষ ধরা থেকে ব্যস্ত রেখেছে। এ বিষয়ে খুব খেয়াল রাখবে। বেশি কথা বলবে না। প্রয়োজন ছাড়া কথা না বলা উত্তম চরিত্রের লক্ষণ । যত কথা শুনবে তার চেয়ে অনেক কম কথা বলবে । কারণ তোমার প্রত্যেকটি কথা সংরক্ষিত হয়ে যাচ্ছে। ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখছেন। একটি কথাও তোমার আমলনামা থেকে বাদ যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন_ al i= 0১ যু (0 5 Bh ৮৬ ON ০৮ অর্থ : যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে অথবা নিরব থাকে । ২৩-ক
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।