তাফসীরে সূরা তওবা ৩৫১ জীবনের উপর শক্তি দিয়েছেন। তারপর আর তাদের কোন শক্তি নেই। এইতো সালাহ নাসের, ইখওয়ানের কর্মীদের শায়েস্তা করার জন্য সে কতো কিছুই না করেছিল। কিন্তু শেষে কি হয়েছিল তা কি ভেবে দেখেছো । অথচ তার নামে গোটা মিশর কাপত । মুহাম্মদ কুতুব ও তার বোন হামীদাকে জেলে পাঠাল। প্রায় পাচ বৎসর তারা বন্দী রইল। কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। মুহাম্মদ কুতুব তার বোনকে দেখার আবেদন করল। জেল কর্মকর্তারা এ আবেদন মঞ্জুর করতে অপারগতা প্রকাশ করল। শেষে এ আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পৌছল। মন্ত্রী দন্তভরে বলল, তোমরা মুহাম্মদ কুতুবকে জানিয়ে দাও, সে তার বোন হামীদাকে জীবিত বা মৃত কোন অবস্থায়ই দেখতে পারবে না। এরপর এক বৎসর কাটতে না কাটতেই পট একেবারে পাল্টে গেল। আল্লাহর লীলা বুঝা বড়ই মুশকিল । মুহাম্মদ কুতুব ও তার বোন জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে চলে এলেন আর সেই স্বরাষ্ট্রমন্ত্রী সারাবী জুম'আ বন্দী হয়ে জেলে প্রবেশ করল । তার স্ত্রী কিছু ফল নিয়ে জেলখানায় উপস্থিত হল। জেলের দরজায় দীড়াল। পুলিশ সারাবীকে জিজ্ঞেস করল, ইনি কি আপনার স্ত্রী? সারাবী বলল, হ্যা। ফল দেখে পুলিশের মুখে মুচকি হাসি। তার স্ত্রীকে বলল, শুনুন, আপনার স্বামী এ আইন করেছিল যে, জেলখানায় ফল দেয়া যাবে না। তিনি যখন জেলখানার বাইরে ছিলেন তখন আমি এ আইন অক্ষরে অক্ষরে পালন করেছি। তার আনুগত্য স্বীকার করে নিয়েছি। আর এখন যখন তিনি জেলখানায়ই বিদ্যমান তখনও তার আনুগত্য বজায় রাখব ।- সুতরাং আল্লাহর কসম করে বলছি, ত তাকে এ ফলের একটি টুকরাও খেতে দেয়া হবে না। আল্লাহ তা'আলা বলেন- ০4420১16৫00 ৬ অর্থ: ক্ট-যড়মন্ত্র ষড়যন্ত্রকারীকেই পরিবেষ্টিত করে। (সূরা ফাতির 8 ৪৩) সুতরাং হে দুনিয়াবাসী! ভেবে দেখ, একবার ভেবে দেখ, কার বিরুদ্ধে তোমার এই শৌর্য প্রদর্শন? কার বিরুদ্ধে তোমার এ শক্তি প্রদর্শন। আল্লাহর বিরুদ্ধে! যিনি প্রবল পরাক্রান্ত শক্তির অধিকারী । তার নবী ও তার ওলীর বিরুদ্ধে! তাহলে শুনে নাও! আল্লাহ চ্যালেঞ্জ করছেন। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন- _ ৮০১০ কস ৩ ৪১ এ ৪০৬ অর্থ : যে আমার কোন ওলীর বিরুদ্ধে শত্রুতা করল আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তাহলে একটু ভেবে দেখ । এই যে শামস বাদরান। জান তার কথা? সে ছিল মিশরে ইন্টেলিজেপ বিভাগের প্রধান। ইখওয়ানের কর্মীদের নির্মমভাবে শাস্তি দেয়ার দায়িত্ব ছিল তার। সে তাদের এমন কষ্টের ও কঠিন শাস্তি দিয়েছিল যা এ যুগের পৃথিবী কোথাও দেখেনি । একদা কথা প্রসঙ্গে সাইয়্যেদ কুতুব আমাকে বলেছেন- 89741 ৩1১০১ ০০ ৩৬ ৩৪৬ ০৮১৭ ও 2০১৭৪ 0209 ০০ tied Lo |) পি আমি বহু নির্যাতন ও নিপীড়নের ইতিহাস অধ্যয়ন করেছি। মিশরে ইখওয়ানুল মুসলিমীনের কর্মীদের যেমন নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে তার কোন নজীর আমি খুঁজে পাইনি। অবশেষে সেই শামস বাদরান জেলে গেল। স্বয়ং আব্দুন নাসের তাকে জেলে দিল। আর তার সেই পুলিশ বাহিনীই তাকে শাস্তি দিল। '_ সুতরাং আমাদের উচিৎ, যখনই কোন কাজ করতে উদ্যোগী হই, আমরা যেন আগে আল্লাহকে হাজির নাজির মনে করি। তারপর তা করতে অগ্রসর হই।
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।