তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩৫০ ্‌ তাফসীরে সূরা তওবা একদা এক দরিদ্র নারী এক ধনী ব্যক্তির নিকট ভিক্ষা চাইতে গেল। লোকটি বলল, তোমাকে আমি ভিক্ষা দিব | তবে কথা হল তোমার সাথে আমার নির্জনে মিলন হতে হবে। তাহলে তোমার সব প্রয়োজন আমি পূর্ণ করে দিব। কিন্তু মহিলা রাজি হল না। মহিলা ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে কয়েকবার এল। আর সেই ধনী ব্যক্তি একই প্রস্তাব বারবার দিল। কিন্তু মহিলা তা প্রত্যাখান করল। অবশেষে মহিলা তার ছোট কচি সন্ত নদের কান্না সহ্য করতে না পেরে রাজি হল। লোকটি বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিল। তারপর তাকে শোয়ার জন্য আহবান করল | বলল, সব দরজা জানালা বন্ধ করে দিয়েছি। কেউ আর দেখতে পারবে না। তখন মহিলা বলল, হ্যা, একটি জানালা এখনো খোলা আছে। সে জানালা তুমি বন্ধ করতে পারবে না। তা হল আল্লাহ রাব্বুল আলামীনের জানালা । | মহিলার এ কথা শুনে লোকটি কাঁপতে লাগল । তার দিব্য চক্ষু খুলে গেল। তওবা করল ও মহিলাকে তার প্রয়োজন পূরণ করে দিল। তাই বলছিলাম, মানুষের জীবনে মুরাকাবা চাই। মুরাকাবা ছাড়া কিছুতেই সমাজ ভাল হতে পারে না। মুরাকাবার মাধ্যমেই কল্যাণ নেমে আসে। যারা সর্বদা নিজেদের আমলের মুরাকাবা করে তুমি তাদের দেখতে পাবে, কর্মকর্তা উপস্থিত না থাকলে তারা তাদের কাজের গতি আরো বাড়িয়ে দেয়। বেশী করে কাজ করে । ভাবে, কর্মকর্তা আমাকে দেখছে না। কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন। তার চোখকে তো আর ফাঁকি দেয়া যাবে না। আমার অর্জিত প্রত্যেক টাকা হালাল হতে হবে। আমি যে খাবার ক্রয় করে আমার স্ত্রী পরিজনদের খাওয়াচ্ছি তা হালাল হতে হবে। সুতরাং সে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবে । মালিকে সালিহে আইয়ুব একদা এক বিশাল শোভা যাত্রা নিয়ে কোথাও যাচ্ছিলেন । সে যুগের শ্রেষ্ঠ আলেম ইজ্জ ইবনে সালাম তাকে দেখলেন। সেদিন ছিল ঈদের দিন। তিনি বাদশার নিকট এগিয়ে গেলেন। বললেন, হে আইয়ুব! আল্লাহকে ভয় কর। আশপাশের লোকেরা তার এ আচরণে বিস্মিত হল। বলল, এভাবে তুমি বাদশাকে বলছো কেন? উত্তরে ইজ্জ ইবনে সালাম বললেন, আমি আল্লাহর ক্ষমতা আর শক্তির দিকে তাকালাম। তারপর বাদশাহর ক্ষমতা ও শক্তির দিকে তাকালাম । আমার মনে হল, আমি একটি বিড়ালের সাথে কথা বলছি। এখন আর মুসলমানদের মাঝে মুরাকাবা নেই। মুসলমানরা এখন আর আল্লাহ তা“আলাকে সর্বদা হাজির নাজির ভাবে না। হিসাব-নিকাশ আর পরকালের ভাবনা তাদের চিন্তা চেতনা থেকে বিদূরিত হয়ে গেছে। একজনের সন্তুষ্টির জন্য বহু মুসলমানকে নির্ধিধায় হত্যা করে। একটুও চিন্তা করে না। একদা আব্দুল্লাহ ইবনে মুবারক (রহঃ) কে জিজ্ঞেস করা হল, বাদশাহ কারা? তিনি উত্তরে বললেন, যাহেদ লোকেরা । তারপর তাকে জিজ্ঞেস করা হল, সমাজের একেবারে নিচু লোক কারা? তিনি বললেন, যারা দীন-ধর্ম বিক্রয় করে খায় তারা হল সমাজের নিচু শ্রেণীর লোক। টাকার বিনিময়ে ফতওয়া পাল্টে দেয়। যেন ফতওয়ার স্তুপ তার পাশেই রাখা আছে। যখন ইচ্ছে যেমন ইচ্ছে তা থেকে বের করে দিতে পারে । কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করার পক্ষে ফতওয়া চায় তাহলেও তা উপস্থিত। কেউ যদি সমাজতন্ত্রের পক্ষে ফতওয়া চায় তাহলেও তা ' উপস্থিত। সমাজতন্ত্রের বিরুদ্ধে ফতওয়া চায়, তাহলেও তা উপস্থিত। এক ব্যক্তি এভাবে ফতওয়া দিয়েই যাচ্ছে। ধর্মের লেবাসে ধর্ম বিক্রয় করে যাচ্ছে। এসব লোকেরা সমাজের সবচেয়ে নীচু ব্যক্তি। . আহমদ যায়েফ একটি গ্রন্থ লিখেছেন। বিষয় হল মিশরে ইসলামী আন্দোলনের কর্মীদের নির্যাতন ও নিপীড়নের বিবরণ গ্রন্থটির নাম ০১১। হ_+1 তিনি তাতে লিখেন, আমি জেলখানার এক প্রকোষ্টে আবদ্ধ ছিলাম। একজন ইসলামী আন্দোলনের কর্মী শাস্তি সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। সকালে পুলিশ এসে দরজা খুলল। বলল, এ তো এক কুকুর মরে পড়ে আছে। শোন, শোন, আল্লাহ তাদের প্রেসিডেন্টকে পার্থিব

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।