তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৩৫ মিসরে যারা নিজেদেরকে “জামা আতুল মুসলিমীন' বলে দাবি করে, তাদের কথাই ভেবে দেখুন। মাত্র এক বৎসরে তারা মিসরের অসংখ্য যুবককে সংঘটিত করতে সক্ষম হয়েছে। কিসের কারণে? দুঃ ও স্পষ্টবাদিতার কারণে । তাদের নেতা শাকরী মুস্তফা- যদিও তার মতাদর্শ ও চিন্তার সাথে আমাদের মতানৈক্য রয়েছে, এমনকি তার কোন কোন কার্যকলাপ বিতর্কিতও বটে ৷ তবুও বলতে হয়, সে এক বিস্ময়কর ব্যক্তি। যুবকদের সে মন্ত্রমু্ধ করে ফেলে । যে কোন যুবক তার সাথে আলাপচারিতার পর অবশ্যই তার অনুসারী হয়ে যাবে। গোয়েন্দা সংস্থার লোকেরা শাকরী মুস্তফার অনুসারী যুবকদের নিকট এসে জিজ্ঞেস করত, সমাজতন্ত্র সম্পর্কে তোমাদের মতামত কি? বর্তমান শাসক সম্পর্কে তোমাদের ধারণা কি? উত্তরে যুবকরা বলত, সমাজতন্ত্র সম্পর্কে কেন আমাকে জিজ্ঞেস করছ? তা তো কুফরী । আসলে তোমরা আমাদেরকে আনোয়ার সাদাত সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছ। এর উত্তর তো একেবারে সহজ। আনোয়ার সাদাত কাফের। তার কাজে যারা সহযোগিতা করে তারাও কাফের । যারা তাকে অনুসরণ করে তারাও কাফের। যারা তাকে ভালবাসে তারাও : কাফের । আর যে তাকে কাফের মনে করে না, সেও কাফের ৷ প্রথম উত্তরেই সে গোয়েন্দাকে সবকিছু শুনিয়ে দিত। এ ধরনের সোজা উত্তরে অনেকেই বিপদে পড়েছে। নির্যাতিত-নিপীড়িত হয়েছে। তবুও যুবকরা শাকরী মুস্তাফার পিছু ছাড়েনি, কেউ তাকে ভর্সনা করেনি। আল্লাহ তাআলা শাইখ মারওয়ান হাদীদকে রহম করুন। তিনি শীর্ষ সম্মেলনের সময় মিসরে ছিলেন । তিনি শীর্ষ সম্মেলনে নেতাদের নিকট খোলা চিঠি লিখলেন- “তোমাদের উপর ইসলামী বিধান অনুযায়ী রাজ্য পরিচালনা করা ওয়াজিব। তোমরা এই ওয়াজিব পালন না করে বিভিন্নভাবে ইসলামের বিরোধীতা করছ। তিনি তাদের নিকট ইসলামের বিরোধিতার ফিরিস্তি তুলে ধরেন। এটা এটা করছ ৷’ যারা এসব অপকর্মের শিখভি, তাদের নাম ঠিকানা লিখে দেন। আব্দুন নাসেরসহ সম্মেলনে উপস্থিত অন্যান্য সকলের নিকট চিঠি পৌছিয়ে দিলেন। পত্র পেয়ে আব্দুন নাসের চমকে উঠল। গোয়েন্দাদের বলল, এই লোকটি সম্পর্কে তদন্ত করে রিপোর্ট দাও। এরপর থেকে কোন না কোন গোয়েন্দা তার পিছু লেগে থাকত । তিনি কোথাও বের হলে গোয়েন্দা তার সাথে সাথে যেত। মিসরে বাসে খুব ভীড় হয়। প্রায় সকল বাসের দরজায় বাদুর ঝোলা দিয়ে থাকে সাত- আটজন । এত ভিড় ঠেলে বাসে উঠা দারুণ কষ্টের ব্যাপার । কিন্তু শাইখ মারওয়ান হাদীদের নিস্তার ছিল না। ভিড় ঠেলে তার সাথে গোয়েন্দারাও বাসে উঠত, কখনো তাকে গোয়েন্দারাই হাত ধরে টেনে বাসে তুলত । তিনি গোয়েন্দাদের চিনে ফেলতেন। তখন তিনি বাসের হেলপার ও কন্ট্রাক্টরকে বলতেন, “এই নাও আমার ভাড়া আর এ গোয়েন্দা বেটার ভাড়া” । শাইখ মারওয়ানের কথা শুনে গোয়েন্দার চোখ-মুখ লজ্জায় লাল হয়ে যেত। দারুণ লজ্জা পেত। শাইখ তখন বলতেন, ভাই! আমি তোমার ভাড়া দিয়ে দিচ্ছি। এতে তোমার লজ্জিত হবার কি আছে? শাইখ মারওয়ান হাদীদ চলে যেতে ইচ্ছে করলেন। গোয়েন্দারা তার পিছু লেগেই আছে। তিনি শুক্রবার দিন চলে যাওয়ার সিদ্ধান্ত করলেন। ভাবলেন, ভিসা নিবেন। কিন্তু তা নিলেন না। মসজিদে গেলেন। সেখানেও টিকটিকিরা পিছু ছাড়ছে না। আরেকজন তার ফ্ল্যাটের দরজায় সকাল থেকে অর্ধরাত পর্যন্ত বসে রইল। মসজিদে প্রবেশ করে নামাযে দীড়ালেন। এদিকে গোয়েন্দা যখন মসজিদে প্রবেশ করে তাকে নামায পড়তে দেখল তখন সেও নামাযে দীড়াল। তিনি তখন সালাম ফিরিয়ে নামায শেষ করে দ্রুত মসজিদ থেকে বেরিয়েই গাড়ি নিলেন। এভাবে তিনি গোয়েন্দাদের ফাঁকি দিয়ে সিরিয়ায় চলে এলেন। এদিকে তখন দামেস্ক রেডিওর তথাকথিত প্রগতিবাদ ও নবজাগরণের গানে সারাদেশ মুখরিত। সকলের মুখে মুখে একই সুর শুনা যাচ্ছিল

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।