তাফসীরে সূরা তওবা ৩৪৯ কঠিন সময়েও কারো মর্যাদা ও ইজ্জতের দিকে ফিরে তাকায় না। তারা তাদের স্বভাবগত খারাপ কাজ করেই যায়। হে মুনাফিক! তুমি কি ভেবে দেখেছো, কার সাথে দুষ্টুমি করছো? বদমাইশী করছো? এসব করছো আল্লাহর সাথে । যার নিকট কোন কিছুই অজ্ঞাত থাকে না। যিনি ইচ্ছে করলেই তোমাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। আল্লাহ তা আলা বলেন- 85051৩5280৯ ০4 (205০9 26৩৩5513৩5প0 ০7১64440555 9৮৮505৯ অর্থ : তোমরা কি এ ব্যাপারে আশংকামুক্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে জমিনে ধ্বসিয়ে দিবেন আর তারপর জমি কাঁপতে থাকবে? না তোমরা এ ব্যাপারে শংকামুক্ত যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণ করবেন? আর তখন তোমরা বুঝতে পারবে আমার সতর্কবাণী কেমন ছিল। (সূরা মুলক ৪ ১৬ -১৭) নিঃসন্দেহে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের লাঞ্ছিত করবেন। পরকালেও তাদের লাঞ্চিত ও অপদস্ত করবেন। প্রত্যেকেই কিয়ামত দিবসে নিজ নিজ আমল নিয়ে উপস্থিত হবে । যদি অন্যের জমিন ছিনিয়ে নিয়ে থাকে তাহলে তার পিঠে সাত তবক জমিন তুলে দেয়া হবে। সে তা নিয়ে চলাফেরা করবে। যদি যিনা করে থাকে তাহলে কিয়ামত দিবসে সকল মানুষের সামনে তাকে অপমান করা হবে । অপদস্থ করা হবে। যদি শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাহলে কিয়ামত দিবসে তার রক্ত দেখতে রক্তের মত মনে হলেও তা থেকে মেশকের সুগন্ধি ছড়াবে। আর যদি ইহরাম বাঁধা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামত দিবসে উপস্থিত হবে। লোকেরা তার অবস্থা দেখে বিস্মিত হবে । আর সে তালবিয়া করতেই থাকবে । তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন_ কেউ ইহরাম বাঁধা অবস্থায় মৃত্যুবরণ করলে তোমরা তার মাথা ঢেকে দিওনা । আর শরীরে সুগন্ধি লাগিও না। কারণ সে কিয়ামত দিবসে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। তাহলে এখন ভেবে দেখ, যদি কেউ যিনারত অবস্থায় বা চুরিরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের অবস্থা কেমন হবে? শাইখ তামীম বলেন, একদা আমি এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলাম। দেখলাম এক যুবক কাঁদছে আর কাঁদছে। তার অবস্থা দেখে আমিও আবেগাপুত হলাম। বক্তৃতা শেষ হলে আমি তাকে ডাকলাম । বললাম, তোমার হয়েছে কী? এতো কাঁদছো কেন? যুবক বলল, আমার পিতা ইন্তেকাল করেছেন। আমি বললাম, হ্যা, দুঃখের কথা । তবে অবশ্যই তিনি তার রবের নিকট চলে গেছেন। তার রবই তাকে উত্তম প্রতিদান দিবেন। যুবক বলল, আহ! যদি আপনি জানতেন তিনি কী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ষাট বৎসর পর্যন্ত তিনি একজন ভাল ও সৎ ব্যক্তি ছিলেন। তারপর এমন এক যুবকের পাল্লায় পড়লেন যে যুবক প্রায়ই ব্যাংকক যায় ইত্যাদি ইত্যাদি আরো অনেক জায়গায় যায়। তিনিও তার সাথে যেতে লাগলেন। তার বয়স যখন তেষট্রি বৎসর তখন একদিন তিনি নষ্টা মহিলাদের সাথে থাকা অবস্থায় মৃতুবরণ করলেন। মানুষ যখন পাপ কাজ করে তখন কেউ দেখে ফেলে কিনা তার ভয় করে। কিন্ত একবারও ভেবে দেখেনা যে, আল্লাহ তাকে দেখছেন। প্রতিটি মুহূর্তে সে আল্লাহর সামনে রয়েছে। মুহূর্তের জন্যও জিরা হয বাইরে থাকতে পারছে না। একবারের ঘটনা । এক ব্যক্তি নির্জনে এক আরব মহিলার সাথে সাক্ষাৎ করল। অসৎ কর্মের জন্য তাকে ফুসলালো ৷ বলল, আমাদের তো আকাশের তারকা ছাড়া আর কেউ দেখছে না। মহিলা বলল, তাহলে তারকার সৃষ্টিকর্তা কী করছে?
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।