তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৬ তাফসীরে সূরা তওবা অর্থ : নিশ্চয়ই আল্লাহ তা'আলা পৃথিবীবাসীর অন্তরে দৃষ্টি ফেললেন। অতঃপর গোটা আরব থেকে কেনানা বংশকে বেছে নিলেন। তারপর কেনানা বংশ হতে কুরাইশকে বেছে নিলেন। তারপর কুরাইশ থেকে বনু হাসেমকে বেছে নিলেন। আর বনু হাসেম থেকে আমাকে বেছে নিলেন। সুতরাং আমি উত্তমের চেয়ে উত্তমের চেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা সর্বদা মানুষের সুকুমারবৃত্তির দিকে লক্ষ করেন। বলছিলাম, এতে কোন আশ্চর্যের বিষয় বা অসম্ভব বিষয় কিছুই নেই। কারণ তওবার দরজা কিয়ামত দিবস পর্যন্ত সদা উন্মুক্ত থাকবে। সুতরাং পাপ থেকে বাঁচতে হলে আল্লাহর মুরাকাবা করতে হবে । মনে করতে হবে আল্লাহ আমার অতি নিকটে আছেন। আমার সবকিছুই পর্যবেক্ষণ করছেন। অবলোকন করছেন। তাই সর্বদা আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকতে হবে। আল্লাহর মাঝে আর আল্লাহর শাস্তি ও গযবের মাঝে একটি অন্তরায় সৃষ্টি করে রাখতে হবে। এজন্যই আল্লাহ তা'আলা পূর্ববর্তী সকল উম্মতকে এবং এ উম্মতকে তাকওয়া বা খোদা ভীতির নির্দেশ দিয়েছেন । বলেছেন- | od HS Cs EME, Gish 2558 অর্থ : আর আমি নির্দেশ দিয়েছি, তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে, তোমরা আল্লাহকে ভয় কর। (সূরা নিসাঃ ১৩১) ডানা তি বি হত ৩ ৮ ৬ রা হে মুয়ায! তুমি যেখানেই থাক, আল্লাহকে ভয় কর। তারপর বললেন- — DEY ৬০৮৬০ Lio ৩ ০৬৯০ 4 ৯১ or ৬৪৬৯৭ ঞ ৩৫ শা তুমি আল্লাহ থেকে লজ্জিত হও তোমার পরিবারের পুণ্যবান একজন বা দুজন থেকে লজ্জিত হওয়ার ন্যায় যারা তোমার থেকে দূরে সরে যায় না। অর্থাৎ তুমি হয়তো চুরি করতে চাইবে তখন তুমি মনে মনে চিন্তা করবে তোমার নিকটে দাড়িয়ে আছে এমন এক ব্যক্তি যাকে তুমি ভয় পাও। তাহলে কি তুমি তার সামনে চুরি করবে? তুমি কি তোমার পিতা বা মাতার সামনে যিনা করতে পারবে? নিশ্চয় পারবে না। সুতরাং তুমি আল্লাহর ব্যাপারে তেমনিভাবে লজ্জা পাও যেমন তোমার পরিবারের কারো সামনে পাপ কাজ করতে লজ্জা পেয়ে থাক । মনে মনে চিন্তা করো, হায়! একজন মানুষের সামনে লজ্জা পাই। তাহলে তো আল্লাহর ব্যাপারে আরো বেশী লজ্জা পাওয়া দরকার । আমি বহুবার যুবক ভাইদের বলেছি, তোমরা কাকে বেশী ভয় কর, আল্লাহকে, না গোয়েন্দাকে? তারা নামায ছুটে যায়, তাহলে নামায ছুটে যাওয়ার কারণে আল্লাহকে কি তেমন ভয় করবে যেমন ভয় কর কেউ এসে তোমাকে বলল যে, একজন গোয়েন্দা তোমার বিরুদ্ধে রিপোর্ট করছে। সত্যি করে বল দেখি । কোন ক্ষেত্রে বেশী ভয়াতুর হবে। এর উত্তরে তুমি যাই বল না কেন। কিন্তু তুমি যদি এমন দেশে থাক যার শাসক একজন নিষ্ঠুর ব্যক্তি। তাহলে তুমি যদি জানতে পার, তোমার সাথে যে ব্যক্তিটি কথা বলছে সে একজন গোয়েন্দা। তোমার ব্যাপারে সে রিপোর্ট দিবে । অথবা পাশে একজন ব্যক্তি আছে যে তোমার সারাদিনের কার্যক্রম লিপিবদ্ধ করে রাখে, তাহলে নিশ্চয় তুমি একটি কথা বলতে হাজার বার চিন্তা করবে। করছেন। আর তা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হচ্ছে। অথচ তুমি তার কোনই পরওয়া করছো না। তাহলে দেখা গেল, তুমি আল্লাহর চেয়ে গোয়েন্দাকে বেশি ভয় কর। সত্যি করে বলছি, যদি আমরা আল্লাহকে তেমন ভয় করতাম যেমন ভয় করি এলাকার পুলিশ অফিসারকে বা গোয়েন্দা সংস্থার লোকজনকে তা হলে তো আমাদের আমল অন্যরকম হত । আসলে আমরা আল্লাহকে যথাযথ ভয় করি না।

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।