তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা বি Bl SEL SSF ক 05; sh FY SB ESS ও প্রন 530৯0 edd টিকে ০১৪৮৬৪১৮445 ৬4৪ ৩৩১2850030৪ অর্থ : মিরা REESE আল্লাহর কথা স্মরণের কারণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের হৃদয় ভয়ে বিগলিত হবে। আর তারা তাদের মত হবে না যাদের ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছে, তারপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে ফলে তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। আর তাদের অধিকাংশই পাপাচারে অভ্যন্ত। (সুরা আল হাদীদ £ ১৬) সাথে সাথে মালেক ইবনে দীনারের হৃদয়ে কম্পন সৃষ্টি হল। তিনি বলে উঠলেন 0 ১... হ্যা হ্যা, সেই সময় এসে গেছে। তারপর সাথে সাথে তওবা করে খাঁটি মু'মিন হয়ে গেলেন। আবেদ ও যাহেদ হয়ে গেলেন। আজো তিনি একজন মুহাদ্দিস, আলেম ও বুযুর্গ হিসেবে গোটা বিশ্বে প্রখ্যাত। ফুজাইল ইবনে আয়াজ (রহঃ)-এর ঘটনা ঠিক এমনই । হতে পারে উল্লেখিত ঘটনাটিই ফুজাইল ইবনে আয়াজ (রহঃ) এর । আর মালেক ইবনে দীনারের ঘটনা হল তিনি স্বপ্নে দেখেন, তার পিছনে পিছনে একটি বিরাট আজদাহা ছুটে আসছে। আর তিনি তার থেকে আত্মরক্ষার জন্য উদ্রান্তের ন্যায় দৌড়ে পালাচ্ছেন। কিছু দূর গিয়ে একজন বৃদ্ধ লোককে পেলেন। বললেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আমাকে রক্ষা করুন৷. বৃদ্ধ বললেন, আমি তোমাকে হেফাজত করতে পারব না। তিনি তখন আবার দৌড়ে পালাতে লাগলেন। আর সাপটিও ছুটে আসতে লাগল । একটি পাহাড়ে গিয়ে উঠলেন । জিজ্ঞেস করলেন, এটা কিসের পাহাড়? বলা হল, এ পাহাড়ে মুমিনের ছেলে মেয়েরা আছে যারা প্রাপ্ত বয়সের পূর্বে ইন্তেকাল করেছে। তারপর দেখলেন, সেই পাহাড় থেকে একটি ছোট মেয়ে বেরিয়ে এল । মেয়েটি ইশারা করতেই সাপটি পিছনের দিকে চলে গেল । মালেক ইবনে দীনার জিজ্ঞেস করলেন, তুমি কে? কী তোমার পরিচয়? এ মহা বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করলে । মেয়েটি উত্তরে বলল, আমি আপনার মেয়ে। একেবারে ছোট অবস্থায় আমি ইন্তেকাল করেছিলাম। আচ্ছা তাহলে এ সাপটি কী? কেন সে আমার পিছনে পিছনে ছুটে আসছিল? মেয়ে বলল, সে হল আপনার বদ আমল। তিনি বললেন, এ দুর্বল বৃদ্ধ লোকটি কে? সে কেন আমাকে রক্ষা করতে পারেনি? মেয়ে বলল, সে আপনার নেক আমল । সে এতোই দুর্বল যে, আপনার বদ আমলের উপর বিজয়ী হওয়ার শক্তি তার নেই। তাই সে সাহায্য করতে পারেনি । এ স্বপ্ন দেখার পর মালেক ইবনে দীনার তওবা করলেন। চিরতরে পাপের পথ ছেড়ে দিয়ে নেক আমলে লিপ্ত হয়ে গেলেন। পরবর্তীতে তিনি একজন প্রখ্যাত তাবেঈ হয়ে ছিলেন। হ্যা, তওবা করতে হবে । একেবারে খাঁটি তওবা করতে হবে । তওবায়ে নাসূহা করতে হবে। এমন করলে হবে না যে, সন্ধ্যায় তওবা করবে আবার সকালে যেমন ছিল তেমন হয়ে যাবে । খাঁটি তওবার জন্য তিনটি শর্তঃ ১. পাপ কাজ পরিহার করা ও পুনরায় তা না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া । ২. বিগত পাপের ব্যাপারে লজ্জিত হওয়া। ৩. মানুষের সর্বপ্রকার হক আদায় করে দেয়া আর আদায় করা সম্ভব না হলে মাফ চেয়ে নেয়া। 895578755557575555595575558550555550559575049 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন_ 3 6০০৭ দে BLS Aol ও) ০1১৮০ ale JE LS 4৩ ০০৯০৩) এ ও 25 &। ৩] ৩৬৯ ০৫ ১৬৯ Ub 5 ৯৬ or plo ও ৮৮ ৩৫ pile ভে এল ও BLS ৩৫ 05 এছ ৮৪951110355 8755

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।