তাফসীরে সূরা তওবা ৩৪৩ তোমার সাথে কথা বলে। আরো কতো কি করে। কিন্তু তুমি তাকে পছন্দ করো না, তার সাথে বসতে চাওনা, এর কারণ কি? সুতরাং আল্লাহ তা'আলা তোমার অন্তরে তার ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তাই তুমি তাকে মহব্বত করতে পারছো না। | একটি ঘটনার কথা মনে পড়লো । আমার এক অন্তরঙ্গ বন্ধু ছিল । আমি তাকে খুব বিশ্বাস করতাম । বিশ্বাস কর, সে পাপ কাজের দুর্গন্ধ অনুভব করত। এটা ছিল তার এক বিশেষ বৈশিষ্ট্যও। একবার আমি ও সে বিশ্ববিদ্যালয়ের শরী“আহ বিভাগে বসে ছিলাম । তখন আমাদের বেশ দূর দিয়ে শরী“আহ বিভাগের একজন উঁচু পদের কর্মকর্তা হেটে যাচ্ছিলেন। তাকে দেখেই সে বলল, এ লোকটা কে? আল্লাহ! তার থেকে তো পাপের দুর্গন্ধ বের হয়ে আসছে! অথচ সে তাকে চিনে না। জীবনে কখনো তাকে দেখেওনি। আসলেও লোকটা ভাল ছিল না। শরী“আহ বিভাগের উঁচু পদে থাকা সত্তেও সে জুম'আর নামায পর্যন্ত পড়ত না। একবার ভেবে দেখ। কোথায় যাচ্ছো? কী করছো? আল্লাহর সাথে মশকরা করছো আর ভাবছো, তুমি একজন শিশুর সাথে কৌতুক করছো। এ ধরনের দুষ্ট লোকদের সম্পর্কে আইয়ুব সাখতিয়ানী বলেছেন- এরা সুদ খায় আবার বড়াই করে। ' বলে, সুদ খাওয়া তো হারাম। হয়তো কেউ এসে বলল, আমাকে এক হাজার দেরহাম খণ দিন। আমি আপনাকে দুঁশ দেরহাম সুদ দিব । একথা শুনে সে একেবারে চমকে যাবে । বিস্ময়ের ঘোর কাটলে বলবে, আরে কী বলছো, সুদ খাওয়া তো হারাম! আমি হারাম খাব নাকি? তবে সুদ থেকে বাঁচার জন্য তোমাকে একটি ব্যবস্থা করে দিচ্ছি। আমি তোমার নিকট এই ঘড়িটি এক হাজার দু'শত দেরহামে বিক্রয় করছি। তুমি আমাকে তার মূল্য এক বৎসর পর পরিশোধ করবে । তখন সে ঘড়িটি নিয়ে চলে যাবে। বিক্রয় চুক্তি সম্পাদিত হয়ে যাবে। তারপর লোকটি ফিরে এলে বলবে তুমি এ ঘড়িটি নগদ এক হাজার দেরহামে ক্রয় করবে? বলবে, হ্যা.... ক্রয় করব। তারপর নগদ এক হাজার দেরহাম দিয়ে তা ক্রয় করে নিবে। তারপর এক বৎসর পর তার থেকে পাওনা দু'শত দেরহাম নিবে। এভাবে সুদের বিকল্প ব্যবস্থা বের করে তৃপ্তির ঢেকুর তোলে । আর নিজেকে খুব পরহেজগার ভাবতে থাকে। এদের কার্যকলাপ দেখে আইয়ুব সাখতিয়ানী বলেছেন- ০১১৮ &। ০১১৬ = এয়া আযাহনে কা দেয় নর জিও আকা ছিরে মাকে! এ ধরনের মুনাফিকদের জালে তে আল্লাহ তা'আলা বলেছেন- oA gs SST Eig Gdn ory অর্থ : তাই আল্লাহ তাদের পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন। আর পরকালের লাঞ্ছনা তো আরো কঠিন। যদি তারা জানতো । এ ধরনের মুনাফিকদের সম্পর্কে আমি প্রায়ই বিস্মিত হয়ে বলি, হে আল্লাহ! তুমি আমাদেরকে তাদের থেকে পানাহ দাও । রাসূল তাদের মাঝে বিদ্যমান। অথচ তাদের হৃদয় অন্ধ। তারা রাসূলকে চিনছে না। কুরআনের নূর তাদের মাঝে বিদ্যমান, অথচ তাদের চোখে আবরণ পড়ে আছে। তারা কিছুই দেখছে না। নবীর নিকট ওহী অবতীর্ণ হচ্ছে। অথচ তারা সেই ওহী নিয়ে তিরস্কার করছে। মশকরা করছে। আল্লাহ তা'আলা বলেন- ০৯:৪৪১৫৮04655558$543546 গত পর 0 0 অর্থ : তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ হতে নিদর্শনাবলী এসে গেছে। অতএব যে দেখবে সে নিজের কল্যাণেই দেখবে । আর যে অন্ধ হবে তার পরিণাম তার উপরই বর্তাবে। আর আমি তোমাদের পর্যবেক্ষক নই ৷ (সূরা আনআম ৪ ১০৪) হৃদয় কীভাবে অন্ধ হয়? হ্যা অধিক পাপাচারের কারণেই হৃদয় অন্ধ হয়ে যায়। অধিক গুনাহের কারণেই হৃদয় তার শক্তি হারিয়ে ফেলে । তা শুরু হয় ছোট ছোট গুনাহ ঘ্বারা। তারপর আস্তে আস্তে গুনাহ বড় হতে
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।