৩৪ তাফসীরে সূরা তওবা ৮6125 উ ও অর্থ : তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। এরা আপনাকে হত্যার পায়তারা করছে। এদের ষড়যন্ত্র থেকে নিজের প্রাণ রক্ষা করার চেষ্টা করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) তখন বললেন, হে মারওয়ামী! জেলখানার বাইরে যাও। দেখ কী হচ্ছে। তারপর আমার নিকট ফিরে এস। মারওয়ামী জেলখানা থেকে বেরিয়ে দেখেন, হাজার হাজার মানুষ খাতা-কলম নিয়ে দীড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা এখানে দীড়িয়ে কী করছ? তারা বলল, আমরা কুরআন সম্পর্কে আহমদ ইবনে হাম্বল-এর উত্তর শুনতে দীড়িয়ে আছি। মারওয়াধী ফিরে এসে ইমামকে জেলের বাইরের বিবরণ তুলে ধরলেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রেহঃ) বললেন, এই হাজার হাজার লোকদের ধোঁকা দেয়ার চেয়ে আমার নিকট মৃত্যুই শ্রেয়। তাই সাইয়্যেদ কুতুব (রহঃ) বলতেন, আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে লুকোচুরি খেলা ও দ্বিমুখী কথার আশ্রয় নেয়া হারাম। উপরনস্ত নেতৃস্থানীয়- যাদেরকে সাধারণ মানুষ অনুসরণ করে, তাদের জন্য সত্যকে কৌশলে আড়াল করাও অপরাধ । জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজবাদ, গণতন্ত্র ইত্যাদি স্ব স্ব স্থানে প্রশংসিত- এ ধরনের কথা ইসলামী আন্দোলনের কোন নেতৃস্থানীয় ব্যক্তির পক্ষে বলা বৈধ নয়। হ্যা, যদি সাধারণ কর্মী বা অনুসারী কেউ হয় আর তার অন্তর যদি- 03৬ ০০৮০ ৩ ১০০৮৮ ১ “তবে যাকে বাধ্য করা হয় আর তার অন্তর ঈমানে প্রশান্ত ।” এমন হয়, তবে তার জন্য কৌশলের আশ্রয়ে আত্মরক্ষার পথ গ্রহণ করা জায়েয । সাহাবী আম্মারের মত অনুসারী হলে তার জন্য উপরোক্ত পন্থা গ্রহণ করা জায়েয হবে। কিন্তু রাসূল? তার জন্য সত্যকে কৌশলের আশ্রয়ে আড়াল করা কখনো জায়েয নয়। সাইয়্যেদ কুতুবকে তার সাথিরা অনুরোধ জানিয়ে বলেছিলেন, কৌশলের আশ্রয় নিয়ে যদি আপনি জীবনটা রক্ষা করতেন! শাসকদের বিরুদ্ধে সরাসরি কথা না বলে একটু রাখঢাক করে বলতেন! তখন তিনি বলেছিলেন, যে শাহাদাত আঙ্গুল নামাযে আল্লাহর একত্বাদের সাক্ষ্য প্রদান করে, সে আঙ্গুল খোদাদ্রোহী শাসকের স্বপক্ষে একটি শব্দও লিখতে অস্বীকৃতি জানায়। সেই লোক-সেই আমি কীভাবে তাদের অনুগ্রহ লাভের ইচ্ছা করতে পারি? যদি আমি আল্লাহর নির্দেশে পরিচালিত হয়ে থাকি, তবে আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট । আমি কোন খোদাদ্রোহী শাসকের সন্তুষ্টি ও অনুগ্রহ কামনা করি না। এ ধরনের তির্যক ভাষণ, এ ধরনের আপোষহীন কার্যকলাপই সাধারণ জনতার মাঝে দারুণ প্রভাব সৃষ্টি করে, যুবকদের উদ্দীপিত করে । আর প্রজন্মের পর প্রজন্ম তার অনুসরণ করে চলে। আর তুমি যার মাথা-পা চিন না, পেট-পিঠ জান না, যে বারংবার রং বদলায়, সে কিসের দিকে আহবান করছে, তাও স্পষ্ট নয়, কীভাবে তুমি তার অনুসরণ করবে? প্রত্যেক দিন তাকে একেক রঙে দেখতে পাও । আজ তাকে অমুক শাসকের সাথে দেখ, কাল তাকে অমুক মন্ত্রীর সাথে দেখ । পরশু তাকে আরেক নেতার সাথে দেখ । মেনে নিলাম সে বিদ্বান, বুদ্ধিজীবী ও বিপুল জ্ঞানের অধিকারী । কিতাবের টিকা-টিপ্সনী, ব্যাখ্যা-বিশ্লেষণ সবকিছু তার নখ-দর্পণে- তবুও কি তাকে অনুসরণ করা যাবে? নিশ্চয় নয়। . বাস্তব ঘটনা যখন আমি শুনি, তখন শিউরে উঠি। আদালতের কাঠগড়ায় দাড়ানো এক যুবক। তাকে ভয় দেখানোর জন্য সামরিক, প্রশাসনিক কোন লোক নেই। কোন গোপন ষড়যন্ত্রেরও বিষয় নয়। তার সামনে ইসলাম। ইসলামের রক্ষা ও সুপ্রতিষ্ঠা তার স্বপ্ন । ইসলামকে মিশরভূমি থেকে উৎখাত করা হচ্ছে। তার সামনে আহমদ ইবনে হাম্বলের সংকট, তার সামনে ইজ্জ ইবনে সালামের মত বিপদ, তার সামনে হাসানুল বান্না ও সাইয়্যেদ কুতুবের মত উদ্যত খড়গ। এমন কঠিন পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তির কথায়, তার বক্তব্যে যে প্রতিক্রিয়া হবে, তা জামেয়া আজহারের কোন শাইখের কথায় হবে কি! ২-খ
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।