তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা , ৩৩৭ | মাত্র কয়েক মাসের জন্য। সে বাথপার্টির লোকদের সিরিয়ায় নিয়ে এলো। কেন? দর্শন, মনোবিজ্ঞান, ইতিহাস, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয় শিক্ষাদানের জন্য বাথপার্টির লোকদের নিয়ে এলো। কোন চিকিৎসক বা ইঞ্জিনিয়ারকে আনলো না। কারণ, এরাই তো সমাজে মৌলিক পরিবর্তন আনে। এরাই তো মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন সৃষ্টি করে। আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রফেসাররা তো কোন পরিবর্তন আনতে পারে না। তারা শুধুমাত্র তাদের কথাগুলো বিজ্ঞানময় করে তুলে ধরে। আর ইতিহাস নিয়ে আলোচনা কালে তুমি ছাত্রদের সামনে একটি দর্শন পেশ করতে পারবে। এঁতিহাসিক বাধা বিবরণকে তুমি কাজে লাগাতে পারবে । ইতিহাসের ঘটনাকে তুমি তোমার দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্য রেখে বর্ণনা. করতে পারবে। তাই তারা এসে দামেস্ক ইউনিভার্সিটিতে জেঁকে বসলো । তারপর নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গী পাল্টে দিতে লাগল । ধীরে ধীরে মানুষের চিন্তা-চেতনায়, আকীদা-বিশ্বাসেও পরিবর্তন এলো। এরা অত্যন্ত চালাক। বিজ্ঞানের বিষয়গুলোতে তারা কোন হস্তক্ষেপ করল না। কারণ, বিজ্ঞানের সূত্রসমূহে তো কোন পরিবর্তন করা যায় না। আর তুমি যদি ইহুদীদের ব্যাপারটি লক্ষ্য করো তাহলে দেখবে, সে ইহুদী-আমেরিকান হোক বা অন্য দেশের হোক সে প্রাচ্য সম্পর্কে গভীর পড়াশোনা করবে। আরবী ভাষা শিখবে, ইতিহাস পড়বে । অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করবে । যেমন হেনরী কিসিঞ্জার ও সাফরুনী। এরা দু'জন ইহুদী । হামবুর্গে এদের নিবাস । তারা ছিল ইহুদী জগতের সরদার । কেউ যদি বিশ্বে নাম করে থাকে সে বলে, আমি কিসিঞ্জারের নিকট অধ্যয়ন করেছি বা সাফরুনীর নিকট অধ্যয়ন করেছি। আরব বিশ্বের অনেক মন্ত্রী ও সচিবদের দেখবে তারা কিসিঞ্জারের ছাত্র। তার নিকট লেখাপড়া করেছে। শুনলে আশ্চর্য হবে, এক দেশের একুশজন সচিব একই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে এসেছে। ইহুদীরা পরিকল্পিতভাবে তাদের তৈরি করে পাঠিয়েছে। এরা আরবের সন্তান হলেও এরা ইহুদীদের চিন্তা-চেতনা ধারণ করে। অথচ আমাদের অবস্থার কথা একটু ভেবে দেখেছো! আমরা চাই মুসলমান ডাক্তার হতে, মুসলমান ইঞ্জিনিয়ার হতে, মুসলমান উকীল হতে । আমরা সারাদিন কিসের পশ্চাতে কাটাবো- ইট, বালি, সিমেন্ট আর শ্রমিকদের পেছনে! একজন শ্রমিক সারাদিন তার কাজে ব্যস্ত থাকে । তারপর যে সময়টুকু পায় এ সময়ে কি সে তোমার কোন কথা শুনবে? নিশ্চয়ই শুনবে না। . ভাইয়েরা আমার! একজন আলেম পৃথিবীর বুক থেকে চলে গেলে তার স্থান কিন্তু কেউ পূরণ করে না। তার সে স্থান শৃণ্যই থেকে যায়। বর্তমানে যারা শরী“আহ বিভাগে পড়ে তাদের অবস্থা জানলে তুমি রীতিমতো শিউরে ওঠবে। একবার এক শরী“আহ বিভাগের ছাত্রকে জিজ্ঞেস করা হলো, ভাই! দরূদে ইব্বাহিমী কী? ছাত্রটি বিস্মিত হয়ে বললো, এ আবার কেমন দরূদ! এ দরূদের কথা তো বিশ্ববিদ্যালয়ে পাঠ করানো হয়নি। হাজীদের সহায়তার জন্য একবার কিছু শরী“আহ বিভাগের ছাত্রদের নেয়া হলো। এক ছাত্র তখন মহিলা হাজীদের নির্দেশ দেয়া শুরু করলো, তারা যেনো তাদের পোশাক খুলে পুরুষদের পোশাক পরে নেয় । আরেক ছাত্রকে জিজ্ঞেস করা হলো, মুসাফির অবস্থায় কসর কিভাবে করবে? সে বললো, দেড় রাকাত নামায পড়বে । এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা সমাজে কী পরিবর্তন আনবো? কিভাবে আমাদের সমাজ আলোকময় হবে? হিদায়াতের আলোয় উদ্ভাসিত হবে! বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগে ভর্তি হতে না পারলে শরী'আহ বিভাগে এসে ভর্তি হয়। এদের অনেকেই নামায পড়ে না। কোন আমলের ধার ধারে না। এদের দ্বারা ইসলামের কী উপকার হবে? মুসলমানদের কী উপকার হবে? 2643 Ls gs yyy Eas FI sh ls 2355 98 1৮ Gs র্্ ডু ০1649545৩88 SS AN BLS 3 SIG BU 584 ২২-ক

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।