৩৩৬ তাফসীরে সূরা তওবা তার এ ফতওয়া শুনে কিছু আলেম তো ঝাঁপিয়ে পড়লো । তারা বললো, মোটেই না। বস্তুই প্রদান করতে হবে। উত্তরে তিনি বললেন, হ্যা, ... সে অর্থ দিয়ে বস্তু ক্রয় করা হবে। তবে এখানে নয়, আফগানিস্তানে। তারপর তা অসহায় গরীব মানুষদের মাঝে বন্টন করা হবে। আমি এ ফতওয়া শাইখ ইবনে বাযকে দেখালাম, ূ্ তিনি তাতে একমত পোষণ করলেন। আল্লাহ তা'আলা শাইখ ইবনে বাযকে অস্তরদৃষ্টি দান করেছেন । তার দ্বারা ইসলাম ও মুসলমানদের অনেক উপকার হয়েছে । আমার জানা নেই, যারা রাষ্ট্রের কর্ণধার নয়, যারা মিলিয়ন বিলিয়ন ডলারেরও মালিক নয়; তাদের মধ্যে শাইখ বিন বাষের মতো আছে কী, যার দ্বারা আল্লাহ আফগান জিহাদে এতো খেদমত নিয়েছেন। তিনি ফতওয়া দিয়েছেন যে, “আফগানিস্তানে জিহাদ করা ফরজে আইন তাই জান ও মাল দিয়ে এ জিহাদে অংশগ্রহণ করতে হবে । আফগানিস্তানে যাকাত দেয়া ওয়াজিব আমলসমূহের অন্যতম এবং আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম ।” তিনি বিশ রমযানে ফতওয়া দিলেন আর ইবনে বায তার সাথে একমত পোষণ করলেন। এরপর ত্রিশ রমযানে আমাদের সাথে যোগাযোগ করলেন। বললেন, আমাদের নিকট দেড় মিলিয়ন রিয়াল আছে। তিনি তা দিয়ে বললেন, এগুলো খরচ করতে থাকো । আমরা আরও পাঠাব । এভাবে তিনি আমাদের সহায়তা করলেন। এমনিভাবে ফতওয়া দিলেন, বললেন, হজ্বের পশু হারামে কুরবানী করা হবে। তারপর তা আফগান মুহাজিরদের নিকট পাঠিয়ে দেয়া হবে। আর হলোও তাই। হাজীরা কুরবানী আদায়কারী সংস্থাগুলোতে কুরবানীর টাকা জমা দিলো । তারপর কুরবানী হয়ে গেল। চামড়া খুলে রেখে গোশত বিমানে করে পেশোয়ারে পাঠিয়ে দেয়া হলো। একটু চিন্তা করে দেখ, আল্লাহ তা'আলা একজন আলেমের দিব্য চক্ষু খুলে দিলেন। আর তার দ্বারা আল্লাহ তার অনেক বান্দাকে উপকৃত করলেন। অথচ আগে এসব পশুর কারণে দুর্গন্ধ হতো। মানুষ তার দুর্গন্ধ মিনায় বসতে পারত না। কারণ তখন বলা হতো, তার গোশত সেখান থেকে বের করা যাবে না আর হারাম ছাড়া অন্য 25৮62551578 হারামে যবাহ করা হবে এবং তার গোশত অসহায় দুঃস্থ মানুষের নিকট পৌছে দেয়া হবে। তাই আমরা বলতে চাই, বর্তমান যুগে শরী'আহ বিভাগসমূহে ভাল মেধাবী ছাত্র ভর্তি হওয়া প্রয়োজন। অথচ অন্য কোন বিভাগে সুযোগ না পেলে তারা শরী“আহ বিভাগে এসে ভর্তি হয়। যতো অথর্ব, অকেজো, নিবেধি, বেওকুফগুলো এসে শরী“আহ বিভাগে ভর্তি হয়। হায় আল্লাহ! আফসোস! আল্লাহর দীন কী এতোই সস্তা হয়ে গেল। এতোই তুচ্ছ হয়ে গেল। এর কারণেই শরী“আহ বিভাগের অথর্ব-নিবোঁধি ছাত্ররা কুরআনের আয়াতের মর্ম বুঝে না। তার তত্ত্ব উদ্ধার করতে পারে না। তুমি যদি বলো, ভাই! তুমি শরী“আহ বিভাগে ভর্তি হও। সে বলবে, আমি রিট পেয়েছি । আমি ডাক্তার হবো। ইসলাম তো মুসলমান ডাক্তারও চায়। মুসলমান উকীল চায়। তাই তা হতে চাই। আসল কথা হলো, সে অর্থের ধান্ধায় আছে। দুনিয়ার পেছনে ছুটছে কিন্তু মুখে বলছে না। তুমি কি একবার এ কথাটি ভেবে দেখেছো, তুমি ডাক্তার হওয়ার পথে বা উকিল হওয়ার পথে বা ইঞ্জিনিয়ার হওয়ার পথে, আল্লাহ প্রদত্ত তোমার মেধা ব্যয় করলে, অথচ আল্লাহর বাণী বুঝার ক্ষেত্রে তা ব্যয় করলেনা। রাসূলের হাদীস নিয়ে গবেষণা করার ক্ষেত্রে তা ব্যয় করলে না । তুমি চাচ্ছো ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে : মুসলমানদের উপকার করবে অথচ ইসলামের শক্ররা এ ফাঁদই তৈরি করেছে, যেনো প্রতিভাবান কোন আলেম সৃষ্টি হতে না পারে। বাথপার্টির লোকদের দিকে ফিরে তাকাও । এই যে মাইকেল গাফলাক। আরব বিশ্বের দুটি মূল্যবান ভূখণ্ড সে শাসন করছে। এক সময় সে উমর ইবনে আব্দুল আজীজের (রহঃ) মেহরাবের কুরসীতে বসত। আর এখন সে খলীফা হারুন অর রশীদের কুরসীতে বসে । সে সিরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিল
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।