তাফসীরে সূরা তওবা ৩২৯ পঞ্চবিংশ মজলিস Fd LI 1 ৫ 23239 ০০66 Css PU CSET AU CSE 245 ৬৭৬৩৮ L 65600320505 01) ০2251054269 05559580145 অর্থ : আর তাদের কেউ কেউ নবীকে কষ্ট দেয় এবং বলে, এ লোকটি তো কান সর্বস্ব । আপনি বলে দিন, কান সর্বস্ব হলেও তোমাদের মঙ্গলের জন্য । তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং মুমিনদের কথায় বিশ্বাস রাখেন। তোমাদের মধ্য হতে যারা ঈমান এনেছে তাদের জন্য রহমতস্বরুপ। আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব । (সূরা তওবা ৪ ৬১) এ আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্রের বর্ণনা করে বলেন, মুনাফিকদের মাঝে এমন ব্যক্তিরা রয়েছে যারা রাসূলকে কষ্ট দেয়। রাসূলের ব্যাপারে অশোভনীয় কথা বলে। রাসূলের দোষ চর্চা করে। আর পরস্পরে বলে, যদি আমরা জিজ্ঞাসিত হই তাহলে কসম খেয়ে বলব, আমরা এমন কথা বলিনি, তখন আমাদের কথা মেনে নেবে । তিনি তো কান সর্বস্ব। কে কী বলে কান পেতে তা শুনে। তাই আমরা যা বলব তা অবশ্যই শুনবেন। কবুল করবেন। বর্ণিত আছে, এ আয়াতটি উত্তাব ইবনে কুশাইয়ের ব্যাপারে অবতীর্ণ হয়েছে । কেউ কেউ বলেছেন- তা নাবতাল ইবনে হারেসকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এই নাবতাল ছিল এক বেমানান মোটা লোক। চুল-দাড়ি সব উক্কো-খুক্ষো হয়ে থাকত। গায়ের রং ছিল গৌর বর্ণের। চোখ ছিল লাল। দেখতে ছিল একেবারেই বেমানান । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে বলেছেন- ১৬ ০৪০৯ ৫ এ ৬৪ ০8 95 29০ অর্থ : তোমাদের কেউ যদি শয়তান দেখতে চায় তাহলে সে যেন নাবতাল ইবনে হারেসকে দেখে । কারণ দেখতে সে ছিল শয়তানের মতো আর তার কাজও ছিল শয়তানের মতো । আল্লাহ তা'আলা বলেন, তারা বলে সে তো কান সর্বস্ব। আপনি বলে দিন তিনি কান সর্বস্ব হলেও তোমাদের মঙ্গলের জন্য । ভাল কথা, কল্যাণময় কথা শুনেন আর মন্দ ও অকল্যাণময় কথা থেকে বিমুখ হয়ে থাকেন। তাদের নিচুতা ও তুচ্ছতার কারণে তিনি তাদের পিছু নেন না। তাই তারা আল্লাহর নিকটও লাঞ্ছিত অপদস্ত আর রাসূলের নিকটও লাঞ্ছিত অপদস্ত। তিনি মুমিনদের সব কথা বিশ্বাস করেন। আর মুনাফিকরা কসম খেয়ে কথা বললে তাদের কথা কবুল করে নেন। এ আয়াতটি পাঠ করে যখন আমি তার মর্ম উপলব্ধি করতে চাই; তন্তুতালাশ করতে চাই তখন আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। দারুণ আশ্চর্য বোধ করি। আল্লাহর রাসূল যেখানে উপস্থিত সেখানে রাসূলকে নিয়ে মুনাফিকদের এই কাণ্ড। রাসূলকে তারা গাল-মন্দ করে। কষ্ট দেয়। এই বুঝি হয় অধঃপতিত মানুষের চরিত্র ও বিবেক । এসব কথা ভাবতে ভাবতে মাঝে-মধ্যেই আমি খেই হারিয়ে ফেলি। বিগত মজলিসে আলোচনা করেছি যে, সাবিলিল্লাহ অর্থ চার মাযহাবের ইমামের নিকট জিহাদ । সাবিলিল্লাহ শব্দের অর্থে পুল নির্মাণ করা, হাসপাতাল নির্মাণ করা, মাদরাসা স্থাপিত করা ইত্যাকার জনকল্যাণমূলক বিষয়গুলো আসবে না। কারণ, সাবিলিল্লাহ শব্দের পারিভাষিক অর্থ হলো জিহাদ । এ অর্থে ব্যাপকতা সৃষ্টি করে অন্যান্য বিষয়গুলো তাতে অনুপ্রবেশ ঘটানো ভুল। আল্লামা ইবনে হাজার (রহঃ) বলেছেন- _ ১৬৮ ১৯ ৭ এত ও এস 3 চিক 9১300 3 আত di এ 4১৪ ০০ ১৩৫
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।