৩২৮ | তাফসীরে সূরা তওবা নির্মাণ করবে, মাদরাসা, হাসপাতাল নির্মাণ করবে, আর গরীব-মিসকীনদের জন্য তখন আর কিছুই থাকবে না। কারণ, যাকাতের অর্থ চলে যাবে হাসপাতাল নির্মাণে, ব্রিজ আর মাদরাসা নির্মাণে । এভাবে চলতে থাকলে গরীবদের সামনে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। যদি গরীব-মিসকীনকে দেয়া ফী সাবীলিল্লাহ হয়, খণগ্রস্তকে প্রদান করা ফী সাবীলিল্লাহ হয়, কারো মনোরঞ্জনের জন্য প্রদান করলে ফী সাবীলিল্লাহ হয়; তাহলে তো আল্লাহ তা'আলা কুরআনে পৃথকভাবে ফী সাবীলিল্পাহ বলতেন না । তাই বুঝতে হবে, “ফী সাবীলিল্লাহ'র এক বিশেষ শরয়ী পরিভাষা আছে। আর তাহলো জিহাদ । এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- _৩5 ৩ 3৩০৪ ৩৫ ৩ Bf ও ৮৮৩০ 55৯4 ্ অর্থ : আল্লাহর রাস্তায় এক সকাল বা এক বিকাল কাটানো দুনিয়া ও দুনিয়ার মাঝে বিদ্যমান সবকিছুর চেয়ে উত্তম। এ হাদীসের ব্যাখ্যায় কেউ কেউ ফী সাবীলিল্লাহ'র অর্থ তাবলীগ করা বা বয়ান করাকেও শামিল করে নেয়। আরবী ভাষার অর্থ হিসেবে এ ধরনের আরো অর্থ তা দ্বারা নেয়া যায়। কিন্তু শরয়ী পরিভাষায় তার মর্ম হবে শুধু জিহাদ । এ হাদীস দ্বারা জিহাদ ছাড়া অন্য কোন অর্থ বুঝানো মোটেই ঠিক হবে না। ফী সাবীলিল্লাহ শব্দের মাঝে ব্যাপকতা বিদ্যমান। যে ব্যক্তি চেয়ারে বসে ইসলাম সম্পর্কে কিছু লিখছে; তার ডান পাশে ধুমায়িত কফি আর বাম পাশের প্লেট ভর্তি খেজুর, এ ব্যক্তিও মুজাহিদ ফী সাবীলিল্লাহ। আর যে ব্যক্তি হিন্দুকুশে উঁচু শৃঙ্গে জমাট বাঁধা বরফের মাঝে ক্ষুধায় কাতরাচ্ছে, শীতে থরথর করে কাঁপছে আর অস্ত্র হাতে নিম্পলক শক্রর দিকে তাকিয়ে আছে সেও মুজাহিদ ফী সাবীলিল্লাহ। তবে তারা উভয়ে কি সমান? তুমি: তোমার বিচার শক্তি প্রয়োগ করে কি তাদের সম পর্যায়ের মনে করবে? নিশ্চয়ই তা পারবে না। তাহলে আল্লাহ তা'আলা কিভাবে তা করবেন? সুতরাং সুস্পষ্টভাবে বুঝা গেল, ফী সাবীলিল্লাহ'র একটি শরয়ী অর্থ আছে। আর তাহলো জিহাদ। সুতরাং ফী সাবীলিল্লাহ দ্বারা জিহাদই বুঝতে হবে। অন্য কিছু বুঝলে ভুল হবে। আর জিহাদ অর্থ যুদ্ধ করা বা যুদ্ধের জন্য সাহায্য করা।
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।