তাফসীরে সূরা তওবা ৩২৫ যাদেরকে যাকাতের অর্থ প্রদান করা হবে, তাদের মধ্য থেকে এক শ্রেণী হলো- 4/১5 74) অর্থাৎ ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য একশ্রেণীর মানুষকে যাকাতের অর্থ প্রদান করা হবে। বর্তমান যুগে কি এ ধরনের লোকদের যাকাতের অর্থ দেয়া হবে? হযরত উমর (রাঃ), হাসান বসরী (রহঃ), আমের শা“বী (রহঃ) সহ অনেকে বলেছেন- ইসলামের বিজয় হয়ে যাওয়ার পর তখন আর সেই অংশ বাকি নেই। সুতরাং কারো মনোরঞ্রনের জন্য যাকাতের অর্থ দেয়া যাবে না। আবু হানীফা রেহ$)-এর অনুসারীরা বলেছেন- আর ইমাম মালেক (রহঃ)-এরও এই মত যে, আল্লাহ তা'আলা যখন কাফিরদের শক্তিকে নির্মূল করে দিয়েছেন আর ইসলামকে শক্তিশালী করে দিয়েছেন, তখন সাহাবীরা আবু বকর সিদ্দিক (রাঃ)-এর যুগে এ ব্যাপারে একমত হয়েছেন যে, তাদের অংশ রহিত হয়ে গেছে। এ কারণেই দেখা যায়, আবুবকর (রাঃ)-এর খেলাফতকালে যখন আকরা ইবনে হারেস ও উয়াইনা ইবনে হুসাইন এসে বলল, আমাদের যাকাতের অংশ আমাদের প্রদান করুন। তখন আবুবকর (রাঃ) উমর (রাঃ)-এর নিকট একটি পত্র লিখলেন। তিনি তখন বাইতুল মালের জিম্মাদার ছিলেন । লিখলেন, অমুককে অমুককে এতো এতো পরিমাণ দিয়ে দাও । তারা গিয়ে পত্রটি উমর (রাঃ)কে প্রদান করলে তিনি তা পাঠ করে ছিড়ে ফেললেন। তারপর বাতাসে উড়িয়ে দিলেন। তারা এ অবস্থায় হতবাক হলো । ত্রুব্ধ হলো । ফিরে এলো আবুবকর (রাঃ)-এর নিকট । বলল, আচ্ছা বলুন তো, আপনি খলীফা না উমর? আমরা তা বুঝতে চাই । আবুবকর (রাঃ) বললেন, তিনি, যদি আল্লাহ তা চান। দেখো, একটু চিন্তা করো, তাদের মাঝে কেমন ভদ্রতা, কেমন সহমর্মিতা ছিল। কীভাবে একে অপরকে শ্রদ্ধা করতেন। ভালবাসতেন। তাদের পরস্পরের মাঝে কেমন ভ্রাতৃত্ববোধ ছিল। এমন অবস্থা না হলে মুসলমানরা বিজয় লাভ করতে পারে না। আর এমন অবস্থা হলেই একে অপরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়। আতম-বিসর্জন দিতে লাফিয়ে উঠে। আমি এখন তোমাদেরকে রকস মাকরুনের একটি ঘটনা শুনাবো। এই রকস মাকরুন ছিলেন খৃস্টান চোরাকারবারী । আব্দুন নাসেরের সময় রাষ্ট্রের হাতে সে ধরা পড়ে যায়। খৃস্টান চোরাকারবারী । তাকে জেলখানায় রাখবে! তাকে ইখওয়ানুল মুসলিমীনের সদস্যদের সাথে রাখলো! কারণ সরকারী লোকেরা সাধারণ কোন বন্দীকে তাদের নিকটবর্তী হতে দেয় না। আর ইহুদী-খৃস্টানদের সম্পর্কে বলে, ইখওয়ানের সদস্যরা তাদের উপর কোন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। তাই তারা সেই খৃস্টান চোরাকরাবারীকে তাদের মাঝেই বন্দী করে রাখল । তখন সেখানে হত্যাকাণ্ড ঘটল। সেও তাদের মাঝে ছিল। সেখানে ইখওয়ানুল মুসলিমীনের সদস্যদের উপর ব্রাশফায়ার করা হলো । নির্মমভাবে হত্যা করা হলো। রকস মাকরুন বলে, আমি তাদের সাথে ছিলাম । আমি একটি বাক্সের পশ্চাতে লুকিয়ে রইলাম । হঠাৎ অন্ধকার হয়ে গেল। আমি বাক্সের পশ্চাৎ থেকে দেখলাম, অবিবাহিত যুবক বন্দীরা বুক পেতে গুলী ধারণ করতে প্রস্তুত হয়ে আছে, আর বিবাহিত ভাইদের সরিয়ে দিচ্ছে। তারা বলছে, আমরা আপনাদের আগে মরতে চাই। আপনারা আপনাদের সন্তানদের জন্য বেঁচে থাকুন। রকস মাকরুন বলে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তখন আমাকে অত্যন্ত তুচ্ছ মনে করেছিলাম। তারপর সে জেল থেকে বেরিয়ে একটি পুস্তিকা লিখেছিল । নাম রাখলো- ৪9) ৩ ৩৪ খৃষ্টান হয়েও সে এ পুস্তিকাটি লিখেছিল। সে লিখেছে, তখন সীইত্রিশ জন ইখওয়ানের সদস্যকে হত্যা করা হয়েছিল। তাদের অনেকে ছিল এডভোকেট, অনেকে ইঞ্জিনিয়ার, আলেম। তাদের গোশত দেহ থেকে ছিড়ে দেয়ালে গিয়ে লেগেছিল। হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে দূরে পড়েছিল। এমনিভাবে তাদের উপর ব্রাশফায়ার করা হয়েছিল।
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।