তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সুরা তওবা | ৩২৩ তাই বলছিলাম, কিছু করতে হলে আত্মত্যাগী একদল মানুষ চাই তা না হলে কিছু করা সম্ভব নয়। এই জিহাদী প্রোগ্রাম আল্লাহর জন্য নিবেদিত। আত্মত্যাগ ও কুরবানী ছাড়া তা কিছুতেই চলতে পারে না। বীধা- বিপত্তিও আসবে । সবকিছুকে ডিঙ্গিয়ে সামনে চলতে হবে । অর্থনৈতিক বাধা আসবে স্ত্রী-পরিজনের পক্ষ থেকে বাধা আসবে । আর মনে রাখবে, দু'টি বিষয়ই তোমার মাঝে প্রেরণা-উদ্দীপনা সৃষ্টি করবে- ১. মুসলিম জাতির চিন্তা, ২. খাহেশাতে নফসের চিন্তা । হয়তো তুমি মুসলিম উম্মাহর কষ্ট বেদনাকে নিজের বেদনা মনে করবে। এবং তার জন্য কুরবানী ও মুজাহাদা করবে। আত্মবিলীন করে দিবে। আর তা না হলে খাহেশাতের ডাকে সাড়া দিয়ে স্ত্র-পরিজন নিয়ে খাঁচায় থাকবে । এর মাঝেই ঘুরপাক খেতে থাকবে। | আমি একদা শাইখ তামীম আদনানীকে বললাম, হয়তো আপনাকে আবার তারা সৌদি আরবে আপনার চাকরিতে নিয়ে যাবে। তিনি বললেন, আমার বেতন সর্বমোট মাসে চব্বিশ হাজার পীচশ রিয়াল ছিল। আল্লাহর কসম করে বলছি, যদি তারা এখন আমাকে মাসে এক লাখ রিয়ালও দেয়, তবুও আমি জিহাদ ছেড়ে যাবনা। তোমরা আমার কথা বিশ্বাস কর, প্রতি লোকমা খাবার তিনি দীনের জন্য খান। তিনি তার পরিজনকে কাতারে রেখে চলে এসেছেন। তার যে কতো খণ আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিছুদিন পূর্বে আমি ও তিনি এক কামরায় ছিলাম। তখন এক ভাই তার দুরবস্থার কথা বলতে এলো । তার কিছু অর্থের প্রয়োজন শাইখ তামীম তার কথা শুনে কেঁদে ফেললেন। তিনি যখনই কোন মুজাহিদের খারাপ অবস্থা দেখেন বা শুনেন, তখনই তার চোখ অশ্রুসজল হয়ে ওঠে। সেই ভাই বেরিয়ে গেলে শাইখ আমাকে বললেন, তার খণ আমার জিম্মায়। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি এ কী করছেন। আপনার জিম্মায় তো এখন এক লাখ দেরহাম খাণের বিরাট বোঝা রয়েছে। তিনি বললেন, আল্লাহই তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। | এরা হলো নমুনা। এরা হলো দৃষ্টান্ত । এদের ছাড়া কখনো ইসলাম বিজয়ী হতে পারে না। এদের ছাড়া কোন জিহাদী কাফেলা চলে না। কোন কাজেই সফলতা অর্জন করা যায় না। আর কিছু লোক সব সময়ই অর্থের পেছনে ছুটতে থাকে । এরা অর্থ চায়। গনীমতের মাল চায়। ন্যায়-অন্যায়ের কোন বালাই তাদের নেই। যেখান থেকে যা পায় তাই লুফে নেয়। এরা হলো বোঝা । এরা কখনো তোমাকে সাহায্য করবে না। তারা সর্বদা তোমার সাহায্য চাইবে। এর অনেক উপমা রয়েছে। অনেক দৃষ্টান্ত রয়েছে। অনেক ঘটনা ও কাহিনী রয়েছে। এগুলো বর্ণনা করা এখন সম্ভব নয়। কিন্তু এগুলোর দিকে ফিরে তাকিয়ে হিম্মতহারা হওয়া যাবে না। এগুলোকে অতিক্রম করতে হবে। ডিঙ্গিয়ে যেতে হবে। তাহলেই জিহাদের কাফেলা বীর বিক্রমে সামনে এগিয়ে যাবে। বিজয় মাণ্য ছিনিয়ে আনবে । তা না হলে থেমে যাবে তার গতি, থেমে যাবে বিজয় অভিযান । এ ক্ষেত্রে আফগানীদের উপমা খুবই চমকার। এদের একেকজন সেনাপতি সম্পর্কে, একেকজন মুজাহিদ সম্পর্কে যদি তুমি লিখতে চাও, তাহলে বৃহদাকারের পুস্তক লিখতে পারবে। এই যে সফীউল্লাহ, মাত্র তিন দিন আগে শহীদ হয়েছেন। পনের বৎসর বয়স থেকে সেই যে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই যে যুদ্ধ শুরু করেছিলেন তা আর ক্ষণিকের জন্য থামেনি । তীর বয়স হয়েছিল প্রায় ত্রিশ বৎসর। হেরাতে তার ভাই-ই সর্বপ্রথম ইসলামী কার্যক্রম শুরু করেছেন। শিয়া বিপ্রবের পূর্বে ১৯৭৫ সালে পাঞ্জশীরের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। তার নাম শুনলে রুশরা থর থর করে কাঁপত ৷ তিনি ইরানে গেলে ইরান সরকার তাকে খুব সম্মান করত। এতো সাহসী ছিলেন যে, একাই শক্রদের শিবিরে প্রবেশ করতেন। এই যে ইসলামী কেল্লা যা তিনি নিজে একা পদানত করেছিলেন, তিনি তাতে একা প্রবেশ করেছিলেন। তিনি তখন বাংকারে কমিউনিস্টদের.এক নেতাকে খুঁজছিলেন । তিনি হাত প্রসারিত করে বললেন, বেরিয়ে এস ৷ কমিউনিস্ট নেতা বলল, তুমি কে? তিনি বললেন, আমি সফীউল্লাহ।.তখন কমিউনিস্ট নেতা বলল, অন্য কেউ আমাকে গ্রেফতার করার চেয়ে আপনি গ্রেফতার করা অনেক উত্তম।

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।