তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩২ তাফসীরে সূরা তওবা এ ধরনের মুসলমানের প্রকৃতি হল, তারা কখনো রাসূলের সঙ্গ ত্যাগ করে না। রাসূল যা-ই বলেন, তা-ই নির্দিধায় পালন করেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন- ০৪১৪৮৫61575 556951864৬5 | ০524৮042881 999৫৪ ৩ অর্থ : মদীনাবাসী ও পার্শ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রাসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পশ্চাতে থেকে যাওয়া এবং রাসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা । (সূরা তাওবা : ১২০) কিন্তু এখন যে বিষয়টি জানা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হল মদীনার অধিবাসীরা কিভাবে এতো বিভক্ত হয়ে পড়ল, অথচ মন্কায় তো এমন ছিল না? মদীনার পল্লীতে যারা বাস করত, জলির মাতে মলির হি আরা়িভাসিহা রবের ্প 59 গা পঃ 99 13১ 24541 98659; 2905519105৫ ৮ অর্থ : আর পরীবাসীদের মধ্য হতে আপনার আশে-পাশে কিছু মুনাফিক রয়েছে আর কিছু মদীনাবাসী কঠোর মুনাফেকীতে অনড়। (সুরা তাওবা : ১০১) অন্যত্র বলেন- ০৫984 Me অর্থ : পল্লীর বেদুইনরা কুফর ও মুনাফেকীতে অত্যন্ত কঠোর । (সূরা তাওবা : ৯৭) মদীনার পল্লীর বেদুইনদের মাঝে ন্যায়নিষ্ঠ মুসলমানও ছিল। তাদের প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন- OJAI Mis BEI UG ৯3 20555৮১5591 9% অর্থ: বেদুইনদের কতক আল্লাহর প্রতি ও পরকালের প্রতি ঈমান আনে এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রাসূলের দু'আ লাভের উপায় হিসেবে গণ্য করে। (সূরা তাওবা : ৯৯) . সুতরাং মদীনায় মুমিনদের সাথে মুনাফিকরাও বসবাস করত । মক্কায় তো মুনাফিক ছিল না। মদীনায় মুনাফিকদের বিকাশ কিভাবে হল? হ্যা, স্বার্থ ও ফায়দা লুটে নেয়ার সন্ধানেই মানুষ মুনাফিক হয়। মক্কায় কোন বৈষয়িক স্বার্থ ছিল না। যারাই ইসলাম গ্রহণ করত, কালিমা তাইয়্যেবার সাক্ষ্য দিতে তাদের ভোগ করতে হত বিভিন্ন প্রকারের মর্মন্তাদ শাস্তি, নির্দয় নির্যাতন ও নিপীড়ন। মক্কার কাফিরদের নির্যাতন ও নিপীড়নের হাত থেকে কোন মুসলিম রেহাই পাননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও রক্ষা পাননি । দিনের পর দিন অতিবাহিত হয়ে যেত; অথচ বেলাল (রাঃ)-এর বগলতলে রাখা অল্প কিছু যবের ছাতু ছাড়া তার নিকট খাবারের আর কিছুই থাকত না। দিনের পর দিন তিনি অনাহারে কাটিয়ে দিতেন। বিলাল (রাঃ)-এর নির্যাতন-নিপীড়নের কথা একটু চিন্তা করে দেখুন। মরু আরবের বালি যখন রোদের উত্তাপে জলে-পুড়ে আগুন হয়ে যেত, তখন তাকে সেই উত্তপ্ত বালিতে শুইয়ে দিয়ে তার বুকে বিরাট পাথর চাপা দেয়া হত। তাকে লাত ও ওযযার পূজায় ফিরে আসতে উৎসাহিত করা হত, আর শাস্তি দেয়া হত। কিন্তু তিনি শুধুমাত্র ‘আহাদ’ ‘আহাদ’ বলতেন। তিনি বলতেন, “আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না" । এই প্রতিধ্বনিই শুধু তার মুখে উচ্চারিত হত। বেলাল (রাঃ)-এর এই কঠিন সময়ে এভাবে আহাদ আহাদ বলা, এতো জ্ঞান বা বুদ্ধির কথা নয়। এটা ছিল তার প্রাণের কথা । বুদ্ধির কথা তো ছিল, তিনি উমাইয়াকে ধোকা দিয়ে নির্যাতন থেকে বেঁচে যেতেন আর রাতের অন্ধকারে রাসূলের নিকট এসে বলতেন, আমি উমাইয়াকে ধোকা দিয়ে পালিয়ে এসেছি। আমি মূর্তি পূজায় ফিরে যাইনি । আমি তাওহীদের সাক্ষ্য দিচ্ছি।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।