তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৩১৯ দরজায় এসে দাড়ালেন আর রাসূল তখন মক্কায় যাওয়ার ইচ্ছে করছিলেন। উম্মে সালমা (রাঃ) রাসূলকে বললেন, আপনার চাচাতো ভাই আবু সুফিয়ান দরজায় দাঁড়িয়ে আছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমার এ চাচাতো ভাইতো আমার ইজ্জতে আঘাত করেছে। আমি তাকে দেখতে চাই না। তখন আবু সুফিয়ান বললেন, আপনি বলে দিন যদি তিনি আমাকে গ্রহণ না করেন তাহলে আমি দিশেহারা ব্যক্তির ন্যায় পৃথিবীতে ঘুরে ফিরব । এবং অচিন দেশে মৃত্যুবরণ করবো । তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে গ্রহণ করে নিলেন। তার ইসলাম গ্রহণ সুন্দর হলো। হুনাইনের যুদ্ধে তিনি রাসূলের পাশে অবিচল দাঁড়িয়ে রইলেন। রাসূলের গাধার লাগাম ধরে দাঁড়িয়ে রইলেন। তারা ছিলেন মাত্র দশজন। রাসূল তখন তার রিসালাতের মহিমা প্রকাশ করলেন। বললেন- ৷ 4৮ 4) ৮০৮3 ১ ৬ 0 আমিই নবী এতে কোন মিথ্যার লেশ নেই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তারপর রাসূল এক মুষ্টি ধূলিকণা তুলে নিয়ে কাফিরদের দিকে ছুঁড়ে মারলেন। চার হাজার কাফেরের প্রত্যেকের চোখে তার কণা গিয়ে বিধল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এদের চেহারা বিবর্ণ হয়ে গেছে। এখন যুদ্ধ উত্তপ্ত হবে। অথচ তখন রাসূলের সাথে মাত্র দশজন সাহাবী বিদ্যমান আর তার বিরুদ্ধে রয়েছে চার হাজার সশস্ত্র দুর্ধর্ষ যোদ্ধা। আব্বাস (রাঃ)-এর কণ্ঠ ছিল অস্বাভাবিক উঁচু । তিনি টিলার উঁচুতে ওঠে ডাক দিলে ছয় মাইল দূরে অবস্থিত মদীনার লোকেরা তার আহবান শুনতো। তাই রাসূল তাকে বললেন, হে আব্বাস! গোত্রের লোকদের ডাক দাও। আব্বাস (রাঃ) একটি টিলার উঁচুতে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন, হে বাবলা বৃক্ষের নিচে শপথ গ্রহণকারী সাহাবীরা! হে রাসূলের হাতে বাই“আত গ্রহণকারী সাহাবীরা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহায্যে এগিয়ে এসো। কারণ আনসাররাই রাসূলের প্রকৃত প্রেমিক । তারা রাসূলকে রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করবে না। হ্যা, তাই ঘটলো । কয়েকজন আনসার সাহাবী নেমে এলেন। ঘোড়া ছেড়ে তারা দৌড়ে এলেন। একশত আনসার সাহাবী রাসূলের চারপাশে এসে জড়ো হলেন। এরপর রণাঙ্গনের রুপ পাল্টাতে লাগলো । অন্যান্য মুহাজির ও আনসার সাহাবী এগিয়ে এলেন। ফলে রাসূল বিজয় লাভ করলেন। মক্কা ও তায়েফের মাঝে অবস্থিত জিইররানা নামক স্থানে গনীমত পাঠিয়ে দিয়ে একজন সাহাবীকে প্রহরী নিযুক্ত করলেন। বললেন, আমরা ফিরে আসা পর্যন্ত তোমাকে এর দায়িত্বে নিযুক্ত করা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়েফে গেলেন। তায়েফ অবরুদ্ধ করলেন। তারপর ফিরে এসে তা বন্টন করতে ইচ্ছে করলেন। দেখলেন, যেসব নও-মুসলমান রণক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল তারাও এসে হাজির হয়েছে। যারা পালাতে পালাতে বলেছিল, তোমাদের এ পরাজয় সমুদ্রে গিয়ে থামবে । তারাও এসে উপস্থিত হলো। তারা উট চায়। গনীমতের মাল চায়। যেনো তারা অপরাজেয় যোদ্ধা। আবু সুফিয়ান এগিয়ে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে একশ’ উট দিলেন, চল্লিশ উকিয়া চাঁদি দিলেন। তারপর আবু সুফিয়ান বললেন, আমার ছেলে ইয়ামীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাকেও তেমনই. দেয়া হবে। তারপর বললেন, আমার ছেলে মুআবিয়া? রাসূল বললেন, তাকেও তেমনি দেয়া হবে। হাকীম ইবনে হিযামকে একশত উট প্রদান করলেন। হারেস ইবনে হিশামকে একশত উট প্রদান করলেন। সুহাইল ইবনে আমরকে একশত উট প্রদান করলেন । হুয়াইতিব ইবনে আবদুল উযযাকে একশত উট প্রদান করলেন। মালেক ইবনে আউফকে একশত উট প্রদান করলেন। আলা ইবনে জারিয়াকে একশত উট প্রদান করলেন। এভাবে প্রত্যেকেকে একশত করে উট প্রদান করলেন। এদের সবাইকে মন্কা বিজয়ের দিন রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করে মুক্ত করে দিয়েছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত সম্পদ মক্কাবাসীদের মাঝে ও বেদুইনদের মাঝে বন্টন করে দিলেন। মদীনার আনসারী সাহাবীদের কিছুই দিলেন না। যারা যুদ্ধের পট-পরিবর্তন করে দিলেন, তারা কিছুই পেলেন না। তখন তাদের মাঝে কেউ কেউ বলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার গোত্রের লোকদের পেয়ে গেছেন, তাই আমাদের এ অবস্থা!

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।