৩১৮ | তাফসীরে সূরা তওবা তবে সত্যাশ্রয়ী মতামত যাতে কোন সন্দেহ নেই তাহলো, বনু হাশেমের মধ্য হতে যারা একেবারেই দরিদ্র জাদের জন্য যাকাতের সাল গ্রহণ করা বৈধ হবে। এখন অধিকাংশ আলেম এ বিষয়ে একমত পোষণ করে থাকেন। সুতরাং এ যুগে বনু হাশেমের কেউ গরীব হয়ে একেবারে অনন্যোপায় হয়ে গেলে তার জন্য যাকাতের মাল গ্রহণ করা বৈধ ও জায়েজ। "45 510) আর যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের যাকাতের মাল দেয়া হবে। অর্থাৎ যেসব . মুমিনের হৃদয় ঈমানের ক্ষেত্রে দুর্বল তাদের ঈমান ও আমলকে শক্তিশালী করার জন্য রাসূল তাদের অর্থের মাধ্যমে সহায়তা করতে ইচ্ছে করলেন। তাহলে তারা রাসূলকে ভালবাসবেন। ইসলামকে ভালবাসবেন | রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশী গনীমতের মাল অর্জন করতে সক্ষম হয়েছিলেন . হুনাইনের যুদ্ধে। এর চেয়ে বেশী অস্থাবর সম্পদ অন্য কোন যুদ্ধে অর্জন করতে সক্ষম হননি । আর সবচেয়ে বেশী স্থাবর সম্পদ অর্জন করেছিলেন খায়বরের যুদ্ধে। তাই হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা খায়বরের যুদ্ধের পরই তৃপ্তিসহ খেজুর খেতে সক্ষম হয়েছি। | : রাসূল খায়বরে অর্জিত সম্পদকে দু'ভাগে ভাগ করলেন। এক অংশকে খেরাজী সম্পদ হিসেবে রেখে তা ইহুদীদের দায়িত্বে দিয়ে দিলেন। তারা তা পরিচর্যা করবে । সেঁচ দিবে। তারপর খেজুর হলে তার অর্ধেক নিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর অর্ধেক পাবে পরিচর্যাকারী ইহুদীরা । আর অর্ধেক এক হাজার আটশত ভাগে ভাগ করলেন। কারণ খায়বর যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের সংখ্যা ছিল চৌদ্দশত। আর তাদের মাঝে দুঁশত অশ্বারোহী ছিলেন। বারশত ছিলেন পদীতিক। পদাতিক প্রত্যেকে এক এক অংশ করে পেয়েছেন। তাই তারা বারশত অংশ পেয়েছেন। আর অশ্বারোহী প্রত্যেকে পেয়েছেন তিন অংশ করে। অশ্বের দু'অংশ আর আরোহী যোদ্ধার এক অংশ। এ হিসাবে তারা পেয়েছেন মোট ছয়শত অংশ। তাই বারশ' ও ছয়শ' অংশ মিলে মোট ১৮শত অংশ হলো । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ হিসাবে ১৪ শত সাহাবীর মধ্যে ১৮শ' অংশ ভাগ করে দিলেন। হুনাইনের যুদ্ধে রাসূল প্রচুর সম্পদ পেলেন। ছয় হাজার বন্দী নারী ও শিশু পেলেন। চব্বিশ হাজার উট পেলেন, চল্লিশ হাজার বকরি ও চল্লিশ হাজার উকীয়া চাঁদি পেলেন। আল্লাহ তা'আলা এভাবেই রাসূলকে প্রচুর সম্পদের মালিক বানালেন। দুরাইদ ইবনে সামমা খায়বরের এক বর্ষীয়ান মানুষ ৷ তার বয়স তখন প্রায় একশ’ বিশ বছর । চোখে কিছুই দেখতে পায় না। হাওয়াযেনদের সরদার মালেক ইবনে আউফকে সে জিজ্ঞেস করলো, হে মালেক ইবনে আউফ! এই যে বকরী আর উটের চিৎকার শুনছি, শিশুদের কান্নার আওয়াজ শুনছি, এদেরকেও তুমি রণাঙ্গনে নিয়ে এলে? মালেক ইবনে আউফ বললো, তাদেরকে নিয়ে এসেছি তাদের হয়ে যুদ্ধ করার জন্য । দুরাইদ ইবনে সামমা মালেক ইবনে আউফ অত্যন্ত দুর্বার যুবক । সে বললো, আপনি কি মনে করছেন আমি তাদের ফিরিয়ে নিয়ে যাবো? আর যদি তোমরা তাদের ফিরিয়ে নিয়ে যাও তাহলে আমি তাদের হত্যা করবো । এ সমুদয় সম্পদই হুনাইনের যুদ্ধে মালে গনীমত হিসেবে মুসলমানদের হস্তগত হয়েছে। সেই হুনাইনের যুদ্ধের কাহিনী বলছি। মুসলমানরা যখন হুনাইন উপত্যকায় প্রবেশ করলো, তখন কাফেররা পাহাড়ের চূড়ায় তাদের অপেক্ষায় ছিল। সূর্যের আলো তখন ছড়িয়ে পড়ছে। হাওয়াষেনের যোদ্ধারা দেরি না করে বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ শুরু করলো। মুসলমানরা টিকে থাকতে না পেরে ছুটে পালাতে লাগলো । সাহাবায়ে কেরাম পালিয়ে গেলেন। যারা সদ্য ইসলাম গ্রহণ করেছিলেন, তারা পালিয়ে গেলেন। দু'হাজার যোদ্ধা যারা রাসূলের সাথে এসেছিলেন পালিয়ে গেলেন। মাত্র দশজন রাসূলের সাথে রণাঙ্গনে দাঁড়িয়ে রইলেন । তাদের মাঝে ছিলেন আবু সুফিয়ান ইবনে হারেস। তিনি রাসূলের চাচাতো ভাই। তিনি আরবের প্রসিদ্ধ কবি। রাসূল ও রাসূলের স্ত্রীদের ব্যাপারে নিন্দামূলক কবিতা আবৃত্তি করতেন। মক্কা বিজয়ের সময় যখন আবু সুফিয়ান রাসূলের তাঁবুর
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।