তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৩১৭ চতুর্বিশ মজলিস ass doles dls se 02৩৭ 90035 BRN পুত এরও ১ 20695805560 0৫ দি 1. ,) 2৫ BIE AG 2h Gs LEB is ils 3h এ রো যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, খণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য । এই হলো আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । (সূরা তওবা £ ৬০) | আমরা 426 ০ এর আলোচনায়. এসে উপনীত হয়েছি। যারা যাকাতের অর্থ সংগ্রহের কাজে নিয়োজিত তারা । এদের. পারিশ্রমিক এদের প্রয়োজন অনুযায়ী যাকাতের সম্পদ থেকেই দেয়া হবে। যেমন অন্যান্য চাকরিজীবীদের বেতন দেয়া হয়ে থাকে । তবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকারী বেতন স্কেলের প্রতি লক্ষ্য রেখে তাদের সম্মানি দেয়া হলে তাতেও কোন অসুবিধা, নেই। যেমন, যদি কোন যাকাত সংগ্রহকারী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী হয়। তারা সাধারণত একটু উঁচু শ্রেণীর চাকরিজীবী হয়ে থাকে। তাদের সম্মানি সাধারণত চার হাজার দেরহামের মত হয়ে থাকে । সুতরাং এ ধরনের কাউকে যাকাত সংগ্রহের কাজে নিয়োজিত করলে তাকেও চার হাজার দেরহাম দেয়া হবে। তবে এ বিষয়ে ফিকাহ বিশারদদের মাঝে মতবিরোধ রয়ে গেছে যে, যদি কোন হাশেমীকে যাকাত সংগ্রহের. কাজে নিয়োগ দেয়া হয়, তাহলে কি তাকে যাকাতের মাল থেকে সম্মানি দেয়া হবে? ইমাম আবু হানীফা (রহঃ) বলেন, না, তাদেরকে যাকাতের মাল থেকে সম্মানি দেয়া . হবে না। কারণ যাকাতের মাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশের জন্য বৈধ নয়। তবে ইমাম মালেক ও শাফেয়ী (রহঃ) বলেছেন- তাদের যাকাতের মাল থেকে সম্মানি দেয়া যেতে পারে । কেননা তা তার কর্মের বিনিময়। সরাসরি যাকাতের অর্থ দেয়া নয়। নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী (রাঃ) কে ইয়ামেনে যাকাত সংগ্রহ করার জন্য পাঠিয়েছিলেন। এবং বনু হাশেমের অনেককেই : খেলাফতের কাজে নিয়োগ দিয়েছিলেন। পরবর্তী খলীফারাও তাই করেছিলেন। আর বনু হাশেম কখনো সরাসরি যাকাতের অর্থ গ্রহণ করতে পারে না। কারণ তাদের জন্য তো গনীমতের সম্পদের ও ফাইয়ের সম্পদের অংশ রয়েছে। তাদের জন্য গনীমতের মালের এক-পঞ্চমাংশ রয়েছে। তেমনিভাবে ফাইয়ের মালেরও এক-পঞ্চমাংশ রয়েছে। | কিন্তু এখন একটি প্রশ্ন সৃষ্টি হয়েছে। তাহলো, এখন তো গনীমত ও ফাইয়ের মালের ব্যবস্থা নেই। এখন বনু হাশেমদের জন্য কী ব্যবস্থা করা হবে? যদি অবস্থা এমন হয় যে, যদি আমরা যাকাতের মাল না দেই তাহলে তারা অনাহারে কষ্ট পাবে । অথচ তারা সম্মানিত ব্যক্তিবর্গ । এদের সম্মান, মর্যাদা ও ইজ্জত হলো হযরত হাসান ও হুসাইন (রাঃ)-এর মতো । সুতরাং এদের ব্যাপারে কী করা হবে? ইয়েমেনে এরা প্রচুর। আফগানিস্তানেও এদের সংখ্যা অনেক । শাইখ সাইয়াফ তাদের একজন। তাই আমরা তাকে যাকাতের অর্থ থেকে কিছুই দেই না। কিছু কিছু ফকীহ বলেছেন- বনু হাশেমদের জন্য নফল দানের অর্থও গ্রহণ করা বৈধ নয়। তাই যদি তাদের : যাকাতের ও নফল দানের অর্থ না দেই, তাহলে তাদের ব্যাপারে কী ফয়সালা করা হবে? তাহলে কী তারা অনাহারে মারা যাবে? তাদের দরিদ্বরা তো আর সরকারী কোন পদের চাকরিজীবী হয় না। তাই অধিকাংশ আলেম এ মত পোষণ করেন যে, বনু হাশেমের জন্য নফল সদকার মাল গ্রহণ করা বৈধ । oe PAE ২০০

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।