তাফসীরে সূরা তওবা ৩১৫ আফগানের এই বিদ্রোহীরা এসব লোকদের হত্যা করছে, যারা রাষ্ট্রীয় শক্তি ও জগতের মাঝে হদ্যতা গড়ে তুলতে এসেছে। সুতরাং সৌদী আরব যা দিচ্ছে তার জন্য আল্লাহর হাজার শুকরিয়া। পৃথিবীর অন্যান্য দেশ যদি এমন দিত তাহলে কতই না ভাল হত৷ আমি তোমাদের আবার সতর্ক করিয়ে দিচ্ছি, আমরা কখনো কোন রাজা বাদশাহ বা শাসকের প্রশংসা করিনি এবং করবও না। আমরা আমাদের আসল আলোচনায় ফিরে যাই। আল্লাহ তাআলা বলেন- ০১৫৫9525660 UE 0 অর্থাৎ যারা অর্থ সংগ্রহে সরকারের পক্ষ থেকে নিয়োজিত হয় তাদের প্রয়োজন যাকাতের অংশ থেকেই পূরণ করতে হবে। আর যারা নও মুসলিম, তাদের হৃদয়কে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যও যাকাতের মাল দেয়া হবে। যেমন মক্কা বিজয়ের পর যারা ইসলাম গ্রহণ করেছিল রাসূল তাদের তুষ্টির জন্য অর্থকড়ি দিয়েছিলেন। এ কারণেই মক্কা বিজয়ের পর রাসূল যখন তায়েফ আক্রমণ করলেন, হাওয়াজিনদের পরাজিত করলেন, আর শুরু করলেন। আবু সুফিয়ান রোঃ) নও মুসলিম ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে দিন। রাসূল বললেন, তাকে একশ উট দিয়ে দাও। এবং চল্লিশ উকীয়া চাঁদি দাও। আবু সুফিয়ান বললেন, আর আমার ছেলে ইয়াজিদ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাকেও একশত উট ও চল্লিশ উকীয়া চাঁদি দাও। আবু সুফিয়ান (রাঃ) এ অবস্থা দেখে তামান্না করলেন, হায়! আমার যদি দশজন সন্তান হত তাহলে প্রত্যেকেই একশত করে উট ও চল্লিশ উকীয়া করে চাঁদি পেত। সফওয়ান ইবনে উমাইয়া এল ৷ সে তখনো মুশরিক ছিল। তবে হুনাইনের যুদ্ধে সে অংশ গ্রহণ করেছিল । রাসূল তাকে বললেন, হে সফওয়ান! এই দুই পাহাড়ের মাঝে যত বকরী আছে সব তোমার ৷ রাসূলের এই দানশীলতা দেখে সে বলে উঠল, নবী ছাড়া অন্য কেউ এভাবে দান করতে পারে না। তারপর সে মুসলমান হয়ে গেল। আরবের শীর্ষ নেতাদের সাথে ছিলেন আকরা ইবনে হারেস ও উয়াইনা ইবনে হাসান। রাসূল তাদের প্রত্যেককে একশত করে উট দিলেন। আব্বাস ইবনে মিরদাস নামক এক ব্যক্তি তখন রাসূলের নিকট এল। তখন রাসূল তাকে কয়েকটি উট দিলেন। সে চলে গিয়ে একটি কবিতা আবৃত্তি করল । কবিতাটি হল- £৮ 5১ et ON Gil এ ১ ৬৫ শে ৬৯ ও ০৯৮ ও ০১৪ ০৪৮ ই ১৬০৯ NL, 6০৪ 3 5 তা তক উল ০০ ৩৩১ অন ৩৪ অর্থ : আমার এবং আমার অশ্ব আবিদীর ছিনতাইকৃত সম্পদ উয়াইনা ও আকরার সম্মুখে রাখা হল। আর না সানি তাহাক বহার রর যাকে নীচু করা হবে তাকে উপরে তোলা হবে না। একথাগুলো রাসূল সাল্াযাহু আলাইহি ওয়া সাামকেই লক্ষ্য করে বলা হয়েছিল । রাসূল তা শুনলেন তারপর বললেন, যাও, আমার পক্ষ থেকে তার জিহবা কেটে দাও ৷ যদি নতুন নির্বোধ কোন মুজাহিদ হত, তাহলে গিয়ে তাকে বলত, তোমার জিহ্বা প্রসারিত কর। আমি তা এখন কাটব। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের কথার মর্ম বুঝলেন । গিয়ে তাকে কিছু অর্থ দিলেন। ফলে সে সন্তুষ্ট হয়ে গেল! এটাই ছিল তার জিহ্বা কাটার অর্থ ।
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।