তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৩০৯ অর্থ : যে ব্যক্তি ধনী হওয়া সত্তেও মানুষের নিকট ভিক্ষা চাইবে সে কিয়ামত দিবসে কোটরে চলে যাওয়া চক্ষু ও চেহারায় কলঙ্কের দাগসহ আসবে । তখন রাসূলকে জিজ্ঞেস করা হলো, কিভাবে মানুষ ধনী হয়। রাসূল বললেন, চল্লিশ দেরহামের অধিকারী হলেই মানুষ ধনী হয়। .. হানাফীরা বলেন, যার নিকট নেসাব পরিমাণ অর্থ থাকবে না, সে ফকির । আর যাকাতের নেসাব হলো, ছয়শত চল্লিশ গ্রাম রুপা ৷ দুইশ" দেরহামের মালিক হওয়া অথবা পঁচাত্তর গ্রাম স্বর্ণ অথবা বিশ দিনারের মালিক হওয়া । আট শ্রেণীর লোক যাকাত গ্রহণ করতে পারবে । তারা তাদের ভাতা যাকাতের অর্থ থেকে নিতে পারবে । তবে উত্তম হলো, তাদের ভাতা বাইতুল মাল থেকে প্রদান করা। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের দুটি অর্থ ফান্ড থাকে- ১. যাকাত ফান্ড, ২. বাইতুল মাল। বাইতুল মালের উৎস হলো- খেরাজ, জিযিয়া, মালে গনীমত, ফাই । জিযিয়া হলো- জিহাদে পরাজিত হওয়ার পর কাফেররা সন্ধির ভিত্তিতে যে অর্থ প্রদান করে। বাইতুল মালের বেশক'টি উৎস জিহাদের উপর নির্ভর করে। জিহাদ চললে সে অর্থ অর্জিত হবে আর জিহাদ না থাকলে তা বন্ধ থাকবে । বর্তমানে জিহাদ নেই। তাই গনীমত, ফাঈ, জিযিয়ার কোন অস্তিত্ব নেই। তবে আল্লাহ তা'আলা অন্যান্য উৎস সৃষ্টি করেছেন, যেমন- পেট্রোল, স্বর্ণ, লোহা, ফসফেট ইত্যাদি। এ ধরনের সম্পদ বাইতুল মালের নিয়ন্ত্রণে থাকবে৷ এ ধরনের সম্পদ থেকে যাকাত সংগ্রহকারীদের ভাতা দেয়া অধিক উত্তম । তবে যদি যাকাতের অর্থ থেকে তাদের ভাতা প্রদান করা হয়, তাহলে তা বৈধ । তবে তাদের কতটুকু পরিমাণ প্রদান করা হবে? ইমাম শাফেয়ী (রহঃ) বলেছেন- তাকে সংগৃহীত যাকাতের আট ভাগের এক ভাগ দেয়া হবে । তবে এ ব্যাপারে কোন নির্ধারিত নিয়ম নেই। যদি কেউ যাকাতের আট মিলিয়ন রিয়াল জমা করে, তাহলে কি তাকে এক মিলিয়ন রিয়াল দেয়া _ হবে? তাই আলেমরা বলেছেন- যাকাত সংগ্রহকারীকে তার প্রয়োজন অনুযায়ী অর্থ প্রদান করা হবে। এখন আবার প্রশ্ন আসে, তার প্রয়োজন কিভাবে নির্ধারণ করা হবে। আইন শান্ত্রবিদরা বলেছেন- তার প্রয়োজনীয় বিষয় হলো, একটি বাড়ি সেখানে সে বাস করবে । একটি পশু যার উপর সে আরোহণ করবে । আর তার স্ত্রী । বর্তমান যুগে বাহন জন্তুর পরিবর্তে মার্সিডিস গাড়ি হবে না বরং প্রয়োজন পূরণ হয় এমন গাড়ি হলেই চলবে। খিলাফতকালে যাকাত সংগ্রহকারীদের জন্য গাধা, খচ্চর বা ঘোড়া ক্রয় করা হতো। তারা তাতে আরোহণ করতেন। হযরত উমর (রাঃ) বলতেন- _ 42 3 বদ ও 5 এ ০৯১১০ এ ৪১০ অর্থ : যে ব্যক্তি আমাদের হয়ে খেলাফতের কোন কাজে অংশগ্রহণ করবে, আমরা তার জন্য বাহন জন্ত, আবাস ও খাদ্যের ব্যবস্থা করবো। তাই উমর (রাঃ) আম্মার ইবনে ইয়াসির (রাঃ)-এর জন্য প্রত্যেক দিনের খাবারের জন্য অর্ধেক বকরি নির্ধারণ করেছিলেন । এটা তার জন্য, তার প্রহরী ও খাদেমদের জন্য । আর যদি যাকাত সংগ্রহকারী ব্যক্তি বনু হাসেম গোত্রের হয়, তাহলে তাকে তার ভাতা যাকাতের অর্থ থেকে দেয়া হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশের লোকদের যাকাতের অর্থ গ্রহণ করা বৈধ নয়। কারণ, যাকাতের অর্থ হলো মানুষের সম্পদের ময়লা ৷ এ ময়লা পৃথিবীর শ্রেষ্ঠ বংশ রাসূলের বংশের জন্য বৈধ নয়। তাদেরকে গনীমতের সম্পদ থেকে ভাতা দেয়া হবে। কারণ, গনীমতের মাল সংগ্রহ হয় তরবারীর দ্বারা। ইজ্জত ও সম্মানের মাধ্যমে । সবচেয়ে উত্তম উপার্জন হলো নবীদের উপার্জন। তাহলো গনীমতের সম্পদ ও ফাঈ। আল্লাহ তা'আলা বলেন-_ ৫৫ 2% 2» 25৫ 8 রে 0580 546 925586445455825659-8561 ৮৮?

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।