তাফসীরে সূরা তওবা ৩০৭ এই আট শ্রেণীর লোকদের মধ্য হতে যে কোন এক শ্রেণীর লোককে যাকাতের অর্থ-সম্পদ প্রদান করলেই যাকাত আদায় হয়ে যাবে । যদি যাকাতের টাকা দিয়ে কোন গোলাম ক্রয় করে তাকে আযাদ করে দেয় তবুও যাকাত আদায় হয়ে যাবে । ইসলাম গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য যদি যাকাতের টাকা প্রদান করা হয় তাহলেও যাকাত আদায় হয়ে যাবে । যদি যাকাতের সমুদয় সম্পদ জিহাদের ফান্ডে প্রদান করা হয় তাহলেও তা বৈধ হবে। কিন্তু ফকীর আর মিসকীনের মাঝে পার্থক্য কি? এ নিয়েও মনীষীদের মাঝে মতোভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন- মিসকীন হল সবচেয়ে বেশি নিঃস্ব ব্যক্তি। যারা বলেন ফকীর হলো সবচেয়ে বেশি নিঃস্ব ব্যক্তি তারা এর প্রমাণে বলেন +4 শব্দটি এসেছে ৮) ৩,৯ থেকে। অর্থাৎ যার পিঠের হাড় ভেঙ্গে গেছে, ফলে সে মাটির সাথে মিশে গেছে। এখন আর নড়াচড়া করতে পারে না, তাকেই ফকীর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দারিদ্র্য থেকে পানাহ চেয়েছেন। তিনি দু'আ করতেন- 55 ১০৪০ ৮৫ DSA 91৮0 অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট কুফরী ও দারিদ্র্য থেকে আশ্রয় চাচ্ছি। অপর এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- _ ILA) ৪ ০০৬৯ ৪৬ উদ ও ৬৪ ৬৮৪৫ অর্থ : হে আল্লাহ! আমাকে মিসকীন অবস্থায় জীবিত রাখ । মিসকীন অবস্থায় মৃত্যু দান কর এবং 11 সুতরাং রাসূলের ক্ষেত্রে তো একথা বলা যাবে না যে, তিনি এক বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করবেন আর তার চেয়ে নিকৃষ্ট বিষয়ের আবেদন করবেন। সুতরাং এ হামীসঘয়ের আলোকে বুঝা যায় ষে, 9৪ হল একেবারে নিঃস্ব অবস্থা । যার নীচে আর খারাপ অবস্থা হয় না। আর হানাফী মাযহাবে ফকীর এ ব্যক্তিকে বলা হবে যার নিকট যাকাতের নেসাব পরিমাণ অর্থ নেই। সুতরাং এমন ব্যক্তি যাকাতের অর্থ গ্রহণ করতে পারবে । কিন্তু কী পরিমাণ হলে তোমার উপর যাকাত ওয়াজিব হবে? কেউ যদি ৮৫ গ্রাম স্বর্ণের মালিক হয় বা এর মূল্যের পরিমাণ অর্থের মালিক হয় তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। অথবা যদি ৬৪০ গ্রাম রুপা বা তার সমপরিমাণ অর্থের মালিক হয় তাহলে তার উপরও যাকাত ওয়াজিব হবে । মনে কর তুমি বাজারে গিয়ে জিজ্ঞেস করলে এক গ্রাম স্বর্ণের মূল্য কত? বলা হল ৫০ রিয়াল! তাহলে ৫০%৮৫=৪২৫০ রিয়ালের মালিক হলেই যাকাত ওয়াজিব হবে। আর যদি এক থাম রুপার দাম হয় ৫ রিয়াল তাহলে ৬৪০৯৫-৩২০০ রিয়াল হলেই যাকাত ওয়াজিব হবে।
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।