তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩০৬ তাফসীরে সূরা তওবা তাই দীনের প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা করবে, করতে হবে। আল্লাহর উপর আস্থা রাখতে হবে। আর সাথে নিতে হবে মু'মিন মুত্তাকী বান্দাদের । দুনিয়াদার লোকদের উপর নির্ভর করে কখনো দীনের কাজ হয়না। আল্লাহ তা'আলা বলেন- ০৬929405910 pT RAY SEL মনে রাখতে হবে, কুরআন ও হাদীসে যখন শর্তহীনভাবে সদকা শব্দটি ব্যবহার করা হয় তখন তার উদ্দেশ্য হয় যাকাত। সুতরাং এখানে সদকা দ্বারা যাকাত উদ্দেশ্য । আল্লাহ তা'আলা এ আয়াতে যাকাত গ্রহণকারীদের কথা বলেছেন। এবং আট শ্রেণীর লোকদের যাকাত গ্রহণ করা বৈধ ঘোষণা করেছেন । এ আয়াতের ব্যাখ্যায় ইমামগণ মতবিরোধ করেছেন। কেউ কেউ বলেছেন- আয়াতে উল্লেখিত প্রত্যেক শ্রেণীর লোকদের যাকাত প্রদান করতে হবে। আবার কেউ বলেছেন- না বিষয়টি এমন নয়। বরং আল্লাহ তা“আলা যাকাত গ্রহণে যোগ্য ব্যক্তিদের নাম ঘোষণা করে দিয়েছেন। এদের কাউকে দিলেই যাকাত আদায় হয়ে যাবে । ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, এখানে নাম তামলীকের অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আয়াতের মর্ম হবে, ৯১,৯5, ১/1৩2] সুতরাং সবশ্রেণীর লোকদেরই যাকাত দিতে হবে। ইমাম মালেক ও আবু হানীফা (রহঃ) বলেন, এ আয়াতে আল্লাহ তাআলা যাকাত গ্রহণে যোগ্য ব্যক্তিদের কথা ঘোষণা করেছেন। সুতরাং এদের বাইরের কাউকে যাকাত দেয়া যাবে না। তাই সমুদয় যাকাত এক শ্রেণীর লোকদের দিলেও বৈধ হবে । আবার একাধিক শ্রেণীর লোকদের দিলেও বৈধ হবে। তাই ইমাম মালেক (রহঃ) বলেন, তুমি যদি তোমার যাকাতের সমুদয় অর্থ শুধু ফকীর বা মিসকীন বা দাসকে মুক্ত করার জন্য বা জিহাদের রাস্তায় ব্যয় করো, তবে তা আদায় হয়ে যাবে । ইমাম কুরতুবী (রহঃ) দাবী করে বলেছেন যে, এ ব্যাপারে তিনি সবাইকে এক্যমত পেয়েছেন। সাহাবীদের একমত্য পেয়েছেন। কারণ সাহাবীদের কাউকে এর খেলাফ পাওয়া যায়নি। এ ব্যাপারে ইমাম মালেক ও আবু হানীফা রেহঃ)-এর কথাই অগ্রগণ্য । কারণ যদি কোন দেশে রাষ্ট্রীয়ভাবে . যাকাতের অর্থ তুলে বন্টনের ব্যবস্থা না থাকে তাহলে কীভাবে সে তা আদায় করবে । এ আট প্রকার লোকদের খুঁজে বের করে তাদের নিকট যাকাত পৌছে দেয়া কঠিন ব্যাপার বটে ৷ আল্লাহ তা'আলা বলেন- | 0S 5 প581 5575553৩150 SEISMIC অর্থ : যদি তোমরা সদকার সম্পদ প্রকাশ্যে দান কর তবে তা ভাল। আর যদি গোপনে ফকীরদের দিয়ে দাও তবে তা আরো ভাল। (সূরা বাকারাঃ ২৭১) এ আয়াতে আল্লাহ তা“আলা শুধুমাত্র এক শ্রেণীর লোকদের কথা বলেছেন। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- _ ৮৪০১ ৩৬ ৮৫০ ১০৪৬৪ ৩৮ Baal এ ৩০৮ অর্থ : আমাকে নির্দেশ দেয়া হয়েছে, যেন আমি তোমাদের ধনীদের থেকে যাকাত গ্রহণ করি এবং তোমাদের দরিদ্রদের মাঝে আমি তা ফিরিয়ে দেই। ইমাম কুরতুবী বলেন, “কুরআন ও হাদীসের এ সুস্পষ্ট ব্যাখ্যা দ্বারা বুঝে আসে যে, এই এক শ্রেণীর লোকদের যাকাত প্রদান করলেই যাকাত আদায় হয়ে যাবে”। এ মত পোষণ করেছেন হযরত উমর, হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত হুযাইফা (রাঃ) প্রমুখ এবং তাবেঈদের উল্লেখযোগ্য প্রায় সবাই । সুতরাং ২০-_খ

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।