তাফসীরে সূরা তওবা ৩০৫ অর্থ : দিনারের গোলাম, দিরহামের গোলাম আর পোশাকের গোলাম ধ্বংস হোক । ধ্বংস হোক, অধঃমুখে নিপতিত হোক । যদি প্রদান করা হয় সন্তুষ্ট হয় আর দান না করা হলে ক্ষিপ্ত হয়। মানুষ আজ ধন-সম্পদ গাড়ি-বাড়ি আর পদমর্যাদার পূজারী হয়ে গেছে। বুকে বা কাধে পদমর্যাদার তকমা ' লাগিয়ে মর্যাদা ও ক্ষমতার দর্প প্রদর্শনকে খুব পছন্দ করে। এরা তাণগুতী শক্তির সাথে হাত মিলিয়ে চলে। _ মুসলমানদের ধ্বংস বা ক্ষতিতে তাদের কিছুই যায়-আসে না। | পাপি'দের দিকে ফিরে তাকাও যার! মিসরের ইসলামী আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের বন্দী করে শাস্তি দিয়েছে। সাইয়্যেদ কুতুব, আব্দুল কাদের আওদা, মুহাম্মদ ফারগালী প্রমুখকে শুলিতে চড়িয়েছে। একদিনেই আব্দুন নাসেরতাদের বন্দী করে কারাগারে নিক্ষেপ করেছে। তাদের অপরাধ তারা নাকি খেয়ানত করেছে। তারাই নাকি ১৯৬৭ সালের যুদ্ধে পরাজয়ের কারণ । এসব বানানো অজুহাত তুলে তাদের বন্দী করে তাদের উপর নির্যাতন চালাল। নানাভাবে কষ্ট দিল। যয়নব গাজালীকে ছয় হাজার আটশত বেত্রাঘাত করা হল। ইসলামী আন্দোলনের কর্মী কারাগারে প্রবেশ করেই তাকবীর ধ্বনি দিতে লাগল। শামস বাদরান সাইয়্যেদ কুতুবকে বন্দী করার পর নিজে যখন আবার বন্দী হল তখন সে সাইয়্যেদ _ কুতুবকে বলল, হে সাইয়্যেদ কুতুব! আল্লাহ তোমার উপর রহম করুন। মনে হচ্ছে এটাই জাহান্নাম যেখানে আমরা তোমাকে বন্দী করেছি। শাসম বাদরানের পনের বৎসর জেল হল। কিন্তু জামাল আব্দুন নাসের বলেছে, আমি তাকে আমার সামনে বসিয়ে বিষ মিশানো কফি পান করতে দিলাম।. সে মৃত্যুবরণ করল। অথচ এই শামস বাদরান ছিল তারই 'জামাতা। আব্দুন নাসেরই তাকে সেনা প্রধান বানিয়েছিল। কিন্ত এক মুহুর্তে সব পাল্টে গেলো । ভাগ্যের বিপর্যয় ঘটল। কারণ হৃদয়ের মালিক তো আল্লাহ তাআলা । আল্লাহই আব্দুন নাসেরের হৃদয়কে তার ব্যাপারে বিষিয়ে তুলেছেন। এভাবেই আল্লাহ তাআলা এক জালিম দ্বারা আরেক জালিম থেকে প্রতিশোধ নিয়ে থাকেন। ইংরেজদের একটি গল্প পড়েছি। গল্পটির নাম ছিল Fel ০€ W০!d;, বৃটেন সম্বাট দ্বিতীয় হেনরীর বড় পাদ্রী ছিল ওয়ালডি। সম্রাট তার স্ত্রীকে তালাক দিয়ে আরেকটি বিবাহ করতে চাইল । তাই সে পাদ্রীকে বলল, আমার জন্য দ্বিতীয় বিবাহ বৈধতার কোন সুযোগ বের করো। কিন্তু পাদ্রী বলল, না, এর বৈধতা খৃস্ট ধর্মে নেই। বিবাহিত স্ত্রীকে তালাক দেয়া ও দ্বিতীয় বিবাহ করা উভয়টিই নিষিদ্ধ। কিন্তু সম্বাট বিয়ে করতে চাচ্ছেন আর তা হবে না, এটা তো কিছুতেই হতে পারে না। চাই ধর্ম গোল্পায় যাক। কিন্তু ব্যাপার তো অন্য জায়গায়। পান্রীদের প্রভাব তো অপরিসীম । যদি পাদ্রী পোপের নিকট সাহায্য চায় তাহলে তো হেনরীর পতন অনিবার্ধ। সে যুগে রাজা বাদশাহরা পোপের বিরুদ্ধে কিছু করলে ক্ষমা প্রার্থনা করার জন্য পোপের কিল্লার সামনে বরফের উপর তিন দিন পর্যন্ত সিজদায় পড়ে থাকতে হত। তারপর পোপ ক্ষমা ঘোষণা করতেন। স্ম্বাট চিন্তা করলেন যদি পাদ্রীর কিছু করি তো পোপ আমাকে সিংহাসন থেকে বঞ্চিত করবে। সুতরাং এ সংকট সমাধানের একমাত্র পথ হলো গির্জার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়া। সম্রাট ঘোষণা দিলেন, আজ থেকে আমরা নতুন ধর্ম পালন করব। পোপের সাথে এ ধর্মের কোন সম্পর্ক থাকবে না। এর ফলে পাদ্রীর সাথে হেনরীর সম্পর্কও ছিন্ন হয়ে গেল। তারপর পাদ্রী থেকে ধন-সম্পদের হিসাব নেয়া হল। সব দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে তাড়িয়ে দেয়া হল ৷ তখন সেই পাদ্রী ওয়ালডি আফসোস করে যে কথাটি বলেছিল তা আমার হৃদয়ে বেশ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সে বলেছিল, হায় যদি আমি সম্াটের যে সেবা করেছি তার অর্ধেক সেবা আমার রবের করতাম তাহলে তিনি আমাকে এ বয়সে এমন লাঞ্ছনার সাথে তাড়িয়ে দিতেন না। আল্লাহ তা“আলা বলেন- ০৫৫] Us As Mya হে নবী! আপনার জন্য আল্লাহ আর মু'মিনদের মধ্য হতে যারা আপনার অনুসরণ করে তারাই যথেষ্ট | ২০-ক |
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।