তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৩০৩ তিনি বললেন, তারা কুফরী থেকে পালিয়েছে। তারপর জিজ্ঞেস করা হলো, তারা কি মুনাফিক? তিনি বললেন, মুনাফিকরা তো আল্লাহ তা“আলাকে খুব কমই স্মরণ করে। আর এরা তো সারারাত জাগ্রত থেকে নামায আদায় করে আর দিবসে রোযা রাখে। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, তাহলে তারা কারা? তিনি বললেন, এরা আমার ভাই । আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমরাও এসব সাহসী যুবকদের ব্যাপারে বলবো, যারা আফগান জিহাদ সম্পর্কে এখানে সেখানে বিভ্রান্তি মূলক কথা বলে বেড়ায়। এদের সম্পর্কে বলবো, এরা আমাদের ভাই। যদিও এরা আমাদের ব্যাপারে অবাস্তব, অসঙ্গত কথা বলছে। হ্যা, আমরা তাদের খারেজী বা এ ধরনের কিছু বলবো না। এখানে আর সেখানে একই কাণ্ড ঘটছে। ইখলাসের সাথে মুসলমানদের কষ্ট দেয়া হচ্ছে। কবি বলেন_ tri ১৮১ ৭ ৪৮৮ NS Los 3249 ৩৭ ৪৯ ও ০৪ ১ অর্থ : কোন ব্যাপারেই বাড়াবাড়ি করো না। এবং মধ্যম পা অবলন্ধন কর। বিষয় সমূহের দুই প্রান্তের যে কোন প্রান্ত অবলম্বন নিন্দনীয় । বাল বণ লো EES SASS মানুষ যখন দীনী জ্ঞানহীন হয়। অজ্ঞতার মাঝে ডুবে থাকে। আর সেই অজ্ঞ মানুষটি অত্যন্ত কঠোরতার সাথে ইসলামের অনুশাসন মেনে চলতে চায়। আমার মনে আছে, মিসরে এক জর্দানী আমাকে খুব ভালবাসত ৷ কায়রোতে থাকতে সে প্রায়ই আমার নিকট আসত। আমি তার ইখলাস ও আমল দেখে ঈর্ষা করতাম । হঠাৎ তার সম্পর্ক শাকরী মুস্তফার দলের সাথে হয়ে গেল। শাকরী মুস্তফা জামা “আতুল মুসলিমীন দলের নেতা ছিল। একদিন সেই লোকটি আমার বাড়িতে এলো । আমি যখন জামাতে নামায পড়াতে ইমাম হতে চাইতাম সে তখন আপত্তি পেশ করে বলত, না, আমি এখানে নামায পড়ব না। পরদিন আমি অনুভব করলাম যে, সে আমার পিছনে নামায পড়ে না। আমি বললাম, আমি অনুভব করছি যে তুমি আমার পিছনে নামায পড় না। সে বলল, আপনি কি স্পষ্টভাবে তার কারণ জানতে চান? আমি বললাম, হ্যা। সে বলল, আমি আপনাকে কাফের মনে করি। একথা সত্য যে তার ও আমার মাঝে ভালবাসা প্রচণ্ড। তা সত্তেও তার সম্পর্ক শাকরী মুস্তফার সাথে হওয়ার পরই সে আমাকে কাফের মনে করতে লাগল । আমি বললাম, কেন তুমি আমাকে কাফের মনে কর? সে বলল, আপনি হুযাইবীকে কাফের মনে করেন, না করেন না? আমি বললাম, কীভাবে আমি তাকে কাফের মনে করব? সে বলল, হুযাইবী কাফের। কারণ লোকেরা তাকে আব্দুন নাসের সম্পর্কে জিজ্ঞেস করেছে আর সে আব্দুন নাসেরকে কাফের বলেনি। অথচ আব্দুন নাসের কাফের। আর যে ব্যক্তি কাফেরকে কাফের বলে না সে কাফের।.এ কারণে তারা হুযাইবীকে কাফের বলে তার পিছনে নামায পড়া ছেড়ে দিল। তারা বলল, যারা হুযাইবীকে ভালবাসে, হুযাইবীর অনুসরণ করে, বা হুযাইবীর দলে থাকে তারা কাফের । তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে । আর যারা হুযাইবীকে কাফের মনে করে না তারাও কাফের । আমি তাকে বললাম, যে নামায পড়ে না সে কি কাফের, না কাফের না? সে বলল, সে কাফের। আমি বললাম, ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম শাফেয়ী (রহঃ) এ ব্যাপারে মতবিরোধ করেছেন। ইমাম শাফেয়ী (রহঃ) বলেছেন- সে কাফের নয়। আর ইমাম আহমদ বলেছেন_ সে কাফের হয়ে যাবে । সুতরাং এ ব্যাপারে তোমার মতামত কি? তুমি কি ইমাম শাফেয়ীকে কাফের বলবে? সে আমাকে বলল, আল্লাহর শপথ করে বলছি, যদি আমি সে মজলিসে উপস্থিত থাকতাম তাহলে আমি তাকে কাফের বলতাম।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।