তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

: তাফসীরে সূরা তওবা ২৯৯ অর্থ : আত্মমর্যাদাবোধ প্রথমে ভেঙ্গে পড়ে। তারপর নির্জীব হয়। তারপর বিলুপ্ত হয়। তারপর মৃত্যুবরণ করে। আর যখন আত্মমর্যাদাবোধ মরে যায় এবং এই প্রাটীরটি ভেঙ্গে যায়, তখন তার পশ্চাতে বিদ্যমান অন্যান্য প্রাটারগুলোও ভেঙ্গে পড়ে। এ আত্মমর্যাদা না থাকলে মানুষ শীতল জড় পদার্থ হয়ে পড়ে। কোন উপদেশ তার মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি করে না। আল্লাহর আয়াত শুনে উপকৃত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীস অন্তরে ঝড় তুলে না। মনে হয় এরা খুব বুঝে। আসলে কিছুই বুঝে না। ভালোকে খারাপ মনে করে। তোমার আত্মমর্যাদাবোধকে সুনজরে দেখে না। এরা খুব প্রতিক্রিয়াশীল । কারো প্রশংসা করে বলবে, এ লোক তো অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ । তার অন্তর খুব ভালো । এই ভালো আর দক্ষের অর্থ কি তা জানো? তাহলো, মিথ্যা বলে মানুষকে ধোকা দিতে, অবাস্তব সান্তনা দিতে খুব পারদর্শী । অথচ যে ব্যক্তি বুঝে, পরিচ্ছন্ন বুদ্ধি রাখে, ভারসাম্যপূর্ণ, তার ব্যাপারে বলে বেড়াবে, সে অদক্ষ, অযোগ্য । আল্লাহ তা“আলা বলেন- ০০১৪৫৫৯১$ es fay shee pls SEIN TEN Cr Has CoN অর্থ : তাদের মাঝে এমন ব্যক্তিও রয়েছে যারা সদকা বল্টনে আপনাকে দোষারোপ করে। যদি তা থেকে তাদের কিছু দেয়া হয়, তাহলে তারা সন্তুষ্ট হয়ে যায় । আর যদি না দেয়া হয় তাহলেই তারা ক্ষিপ্ত হয়ে যায়। | "_ (সূলা তওবা ৪ ৫৮) এখানে দুটি শব্দ রয়েছে। শব্দ দুটি হলো ;&৷ ও « 7৯4 740) অর্থ- কারো অনুপস্থিতিতে, পশ্চাতে দোষারোপ করা । আর ১ অর্থ- সরাসরি মুখোমুখি দোষারোপ করা। আল্লাহ তা'আলা বলেন- ₹%4 $%% (৫ & অর্থ : প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে দোষারোপকারীদের জন্য রয়েছে ধ্বংস। (সূরা হুমাযাহ £ ১) এ আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ হলো, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার সম্পদ বন্টন করছিলেন । তখন হারকুষ ইবনে যুহাইর নামক এক ব্যক্তি বলল, => ৬ 4 হে মুহাম্মদ! ইনসাফের সাথে বন্টন কর । তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কথায় মর্মাহত হয়ে বললেন- ¢ daw ১ 0৫৫ ৩. ০৩৫১ অর্থ : ছি! এ কেমন কথা, আমি যদি ইনসাফের সাথে বন্টন না করি, তাহলে কে ইনসাফের সাথে বণ্টন করবে? অন্য এক বর্ণনায় উল্লেখিত হয়েছে, সে বলেছিলো- ১০81580528৮ অর্থ : এটা এমন এক বন্টন যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়নি। 5771 lay HTH ০৬৬ ভা আস) অর্থ : আল্লাহ তা'আলা আমার ভাই মূসার প্রতি রহম করুন। তিনি এর চেয়ে বেশী কষ্ট বরদাশত করেছিলেন। হারকুষ ইবনে যুহাইর এ কথা বললে উমর রোঃ) বললেন, হে রাসূল! আমাকে একটু সুযোগ দিলে আমি এই মুনাফিকের গর্দান ধরে এখনই নামিয়ে দিচ্ছি।

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।