তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ | তাফসীরে সূরা তওবা করতেন। আব্বাসী শাসনামলে এদের অনেককেই হত্যা করা হয়েছিল। তার সংখ্যা অনেক. সে যুগে অনেক কবি, সাহিত্যিক, লেখক যিন্দিক ছিল। এদের সম্পর্ক আমীরদের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। তারা প্রকাশ্যে ইসলামের কথা বলতো। প্রথম সারিতে নামায আদায় করতো । কিন্তু তারা ছিলো মুনাফিক। OOHRS MINES fas als sei অর্থ : তারা কোন আশ্রয়স্থল, গুহা বা ঠাই পেলে সেদিকে দ্রুতগতিতে পলায়ন করে। কারণ এরা পাপাচারী। এরা অত্যন্ত দুর্বল । এদের মনোবল বলতে কিছুই নেই । পাপাচার এদের হৃদয়ের মর্যাদাবোধ শেষ করে দিয়েছে। এদের বীরত্ব, এদের পৌরুষ শেষ করে দিয়েছে। এরা সদা-সর্বদা ভয়ে কাঁপে । এদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন- ০৫০০৩ ৮ 1554 কারার বারা রত আমাদের এক প্রতিবেশী ছিল। সে ছিল ইঞ্জিনিয়ার। সে নামায পড়তো না। একদা তার সাথে সাক্ষাৎ করলাম ৷ বললাম, কেন আপনি নামায আদায় করেন না? এরপর কিছুদিন নামায পড়ার পর আবার নামায পড়া ছেড়ে দিলো। তারপর আবার তার সাথে সাক্ষাৎ করলাম। নামাযের কথা বললে সে বললো, আমি নামায _ পড়েছি। জুম'আর নামাযে শরীক হয়েছি। আপনি বক্তৃতা দিয়েছেন। আমাকে দুঃসাহসী করে তুলেছেন। তারপর আমি কিছু বললে, সরকারের সমালোচনা করলে আমাকে জেলে নিয়ে যাবে । অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করবে। তখন কে আমাকে রক্ষা করবে? কে আমার মুক্তির জন্য প্রচেষ্টা করবে? এখন ভেবে দেখো, মনত খুতবা শুনতেও ভয় পায়। আমাদের আরেক প্রতিবেশী ছিলো । সে ছিলো মদখোর প্রায় সময় মাতাল হয়ে থাকতো । ইহুদীদের সাথে সম্পর্কের অবনতি হলে তারা আমাদের শহরে আক্রমণ করলো । একের পর এক রকেট এসে শহরে পড়তে লাগলো । আমাদের ঘরের ভূগর্ভে একটি প্রকোষ্ঠ ছিলো । রকেটের আক্রমণ থেকে বাঁচার জন্যই তা তৈরী করা হয়েছিল । আমরা সেই প্রকোষ্ঠে নারী ও শিশুদের নিরাপদে রেখে নিজেরা কামরায় অবস্থান করতে লাগলাম । এই মদ্যপ ব্যক্তিটি ভীতসন্তরস্থ হয়ে ছুটে এলো এবং নিজেকে নারীদের মাঝে নিক্ষেপ করল। নারীরা এ অবস্থায় চিৎকার করতে লাগল । কেউ তাকে থু থু দিলো, কেউ তাকে উপরে উঠে যেতে কর্কশ কণ্ঠে হুকুম দিলো। কিন্তু সে নিথর-নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে রইলো। আমার স্ত্রী তখন উপরে উঠে এলো । বললো, আমি আর নিচের প্রকোষ্ঠে থাকবো না। কারণ এ মদ্যপ লোকটি সেখানে পড়ে আছে। তুমি কি বিশ্বাস করবে যে, লোকটি সেখানে পড়েই মৃত্যুবরণ করেছে? ভয়ে তার হৃদয়তন্ত্রী ফেটে গেছে। আর সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বিশ্বাস করো! আমরা তখন তাকে সেখান থেকে তুলে এনেছি। জানাযার নামায পড়ে দাফন করেছি। হায় আল্লাহ! তারা কত ভীরু ৷ পাপাচার এদেরকে মেরে ফেলেছে। এদের হৃদয় মরে গেছে। এরা জীবিত থাকলেও মৃত। তাই বলছিলাম, মুনাফিকদের হৃদয় রোগাক্রান্ত । এরা কঠিন কিছুই সহ্য করতে পারে না। এদের মাঝে আত্মমর্যাদাবোধ থাকে না। উত্তাদ সাইয়েদ কুদুব বলতেন- 10) 59 201৯ (কট 9 2 ৩০০9 co fe (৪237 ৬৪; রা

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।