তাফসীরে সুরা তওবা ২৯৭ অর্থ : আর যদি তোমরা কুফরী কর তাহলে আল্লাহ তোমাদের ব্যাপারে মুখাপেক্ষীহীন আর তিনি বান্দার জন্য কুফরীকে পছন্দ করেন না। তাই বলছিলাম, সন্তুষ্ট হওয়া এক বিষয়, আর চাওয়া ও ইচ্ছে করা আরেক বিষয় । আল্লাহ তা'আলা মন্দ ও কুফরীকেও সৃষ্টি করেন। কিন্তু ঈমান ও হিদায়াতকে ভালবাসেন । তিনি বান্দার জন্য কুফরীকে ভালবাসেন না। এ বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার । অত্যন্ত পরিষ্কারভাবে তা বুঝা দরকার । আল্লাহ তা'আলা তার অসীম জ্ঞানের কারণে জানেন যে, তার বান্দা কী কী করবে। আর বান্দার পূর্ণ এখতিয়ার আছে, সে ভাল-মন্দ উভয়ই গ্রহণ করতে পারবে । আর বান্দা কোন কাজ স্বেচ্ছায় করতে চাইলে আল্লাহ তা করার সুযোগ দেন। স্বাধীন এখতিয়ার ক্ষমতার কারণেই আল্লাহ তা“আলা বান্দাদের শাস্তি দিবেন। যেমন তুমি একটি বালককে দেখেছো, সে হেঁটে হেঁটে একটি গর্তের দিকে যাচ্ছে । তুমি তখন বলতে পারবে, ছেলেটি এখন গর্তে পড়বে । তার হাত-পা ভেঙ্গে যাবে। অথচ তুমি কিন্তু তা পছন্দ কর না। তবে বান্দার ইলম ও আল্লাহর ইলমের মাঝে পার্থক্য হলো, বান্দার ইলম কখনো ভুল হয় কিন্তু আল্লাহর ইলম কখনো ভুল হয় না। আল্লাহ তা“আলা পূর্ব থেকেই জানেন যে অমুক ব্যক্তি মিথ্যা বলবে, চুরি করবে, যিনা করবে ইত্যাদি ইত্যাদি। তাই তার জন্য জাহান্নামে যাওয়ার ফায়সালা করে রেখেছেন। তবে তাকে ভাল-মন্দ উভয় গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন। তাই বান্দা যখন মন্দ কাজ করার ইচ্ছে করে, ঠিক তখন আল্লাহ আ“আলাও তার থেকে তা হওয়ার ইচ্ছে করেন। ফলে তা হয়ে থাকে। তবে আল্লাহ তার বান্দার জন্য তা পছন্দ করেন না। তাতে সন্তুষ্ট হন না। তারার রে ড্র বেল আছিলা কযা না বুরারাররিরানিনার নর হা কক নয়া ০. (35 HAL তারা আল্লাহর নামে শপথ করে বলে, নিশ্চয়ই তারা তোমাদের অন্তর্ভুক্ত । ‘এই মোনাফেকরা কেন কসম খায়? দুনিয়ার লোভে আর যুদ্ধের ভয়েই এমন করে। ইসলামী রাষ্ট্র যখন বিজয়ের পথে অগ্রসর হতে লাগল তখনই মদীনায় মুনাফেকীর প্রকাশ ঘটল। মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, এই ধর্ম বিজয়ের পথে এগিয়ে চলেছে। সুতরাং এ ধর্মে প্রবেশ করতে হবে। সে ইসলাম ধর্মে প্রবেশ করল, কিন্তু বাহ্যিকভাবে। হৃদয়ে তার ইসলাম প্রবেশ করল না। তারা মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করতে লাগল । আর মুনাফিকদের আলামত হলো তারা কথায় কথায় কসম খায়। _ 810৮ ০154 ৪ পচ Ny তারা তাদের কসম খাওয়াকে আল্লাহর পথে ঢালরূপে গ্রহণ করেছে। ফলে তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে । মুনাফিকদের চরিত্র হল অন্য রকম। এদের অন্তরে থাকে এক কথা, আর মুখে থাকে আরেক কথা । সর্বদা ভয়াতুর অবস্থায় থাকে । নিজেকে অত্যন্ত অসহায় ভাবে। চামচিকার মতো অন্ধকারে থাকাকেই তারা বেশী পছন্দ করে। সত্যের আলো এলেই তারা পালিয়ে যায়। আত্মগোপন করে থাকে । আখনাক ইবনে শুরাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে কসম খেয়ে বলল, সে মুমিন। তারপর সে বেরিয়ে চলে গেল। পথে একপাল বকরী পেল। নির্দয়ভাবে বকরীগুলোকে মেরে ফেলল। ফসলের জমিগুলো জ্বালিয়ে ফেলল । তারপর পালিয়ে গেল। মুসলিম সমাজে সর্বদা এই মুনাফিকরা ছিল। উমাইয়াদের শাসনামলে ছিল। আব্বাসীদের শাসনামলে তাঁদের সংখ্যা খুব বেশী ছিল। এদেরকে যিন্দিক বলে অভিহিত করা হতো । এদের মাঝে আর মুনাফিকদের মাঝে কোন পার্থক্য নেই। যিন্দিকরা মুখে এমন কথা বলে যা দ্বারা বুঝা যায় যে, তারা কুফরীকে ভালবাসে আর ইসলামকে অপছন্দ করে। তাই তৎকালীন যুগের বিচারকরা তাদের হত্যার ফায়সালা
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।