২৯৪ | তাফসীরে সূরা তওবা গুরুত্বপূর্ণ সমাবেশে, সম্মেলনে বক্তৃতা দিয়ে থাকে। অথচ তার বক্তব্যের মর্ম সে জানে না। অন্যে তার বক্তব্য লিখে দেয় আর সে তা পাঠ করে জনগণকে শুনিয়ে দেয়। মানুষ শ্রবণ করে আর তার বুদ্ধির প্রশংসা করে। জ্ঞানের স্তুতি করে। সাবাস দেয় । জিন্দাবাদ দেয়। ঘোষণা হতে থাকে, অমুক নেতা কিছু দিনের মধ্যেই জাতির জন্য বিধান লিখছেন। জাতিকে শান্তির চাদোয়া তলে পৌছাবেন। এভাবে তারা তাকে ফু’ দিয়ে ফুলাতে থাকে। এক সময়ে সে পৃথিবীতে ইলাহের স্থান দখল করে নেয়। পৃথিবীতে আল্লাহর দেয়া বিধানের স্থান দখল করে নেয়। অথচ এ লোকটার এমন কী মর্যাদা আছে? সে তো দিক নির্দেশনা দিতেই অক্ষম। সঠিক পরামর্শ দিতেই অক্ষম ৷ | এই যে হাফেজ আসাদ। তার কথাই বলি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন সে সেনাবাহিনীর একজন অফিসার । প্যান্টের উপর সেনাবাহিনীর জামা পরে চলাফেরা করত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াতের জন্য রাস্তায় দাঁড়িয়ে বাশিতে ফুঁ দিত। ১৯৬২ সালে তার এই অবস্থা ছিল। তারপর হঠাৎ সে সেনাবাহিনীতে এক গুরুত্বপূর্ণ অফিসার হয়ে গেল। ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী তার সম্পর্কে একবার বলেছিল, আমি কসম করে বলছি, সে সারা রাত জেগে ইবাদতে মশগুল থাকে । তাই ক্ষমতার বিষয় নিয়ে যখন তার ও তার ভাইদের দ্বন্ধ হল তখন তার ভাইদের বন্দি করে তার সম্মুখে উপস্থিত করা হল। তখন সে বলেছিল, আল্লাহর কসম করে বলছি, আমি একজন মুসলমান । আমি জুম'আর নামায পড়ি। ঈদের নামায পড়ি। মীলাদ মাহফিলের নামায পড়ি । সে ধারণা করেছিল, মীলাদ মাহফিলের বুঝি নামায আছে। তাই বলছিল, আমি মীলাদ মাহফিলের নামায পড়ি অথচ তোমরা আমাকে অমুসলিম ধারণা করছো । এটা হলো আমাদের ফুলানো সমাজ । এ সমাজ অত্যন্ত দুর্বল । এ সমাজ ক্ষণভঙ্গুর এদের উপমা এঁ পোকার ন্যায় যা মানুষের খাবার খেয়ে বেচে থাকে । অথবা মশা বা ছারপোকার ন্যায় যা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে । এ ধরনের লোকেরা ক্ষমতায় থাকলে তাদের প্রত্যেকটি কথা পবিত্র বিধান বলে বিবেচিত হয়। আর ক্ষমতা ছুটে গেলে তাদের কোন মূল্য থাকে না। যেমন আব্দুন নাসের ৷ ক্ষমতা চলে যাওয়ার পর যারা তাকে পেয়ে আনন্দিত হত, ঢোলতবলা বাজাতো তারাই তার নিন্দা করতে লাগল । দোষ চর্চা করতে লাগল । এরা কার্টুনের মত নিজবি। ফুঁ দিলে উড়ে যায়। তাই ইহুদীরা তাকে এ ফুঁ দিল আর অমনিই উড়ে গেল। এদের ব্যাপারেই জনৈক কবি বলেছেন- Lt oy 9 ১০৮ তে এরা আমার ব্যাপারে সিংহ আর রণক্ষেত্রে উটপাখি। অর্থাৎ এরা অসহায় মিসকীন মানুষের সাথে সিংহের মত নির্মম আচরণ করে৷ অথচ কার্যক্ষেত্রে এরা দারুণ ভীরু। সাধারণ মানুষ একটি চমৎকার প্রবাদ বাক্য বলে থাকে- ' ভি ৮০০ il sn rd অর্থ : মানুষ আমাকে মারে আর আমি আমার স্ত্রীকে মারি। এ ধরনের ভীরু মুনাফিকদের, এ ধরনের কাপুরুষ কাফিরদের সম্পর্কেই আল্লাহ তা'আলা বলেছেন- o GAG CG HID NALS IN; 2 Boi অর্থ : সুতরাং তাদের ধনসম্পদ, তাদের ছেলে সন্তান যেন তোমাকে বিস্মিত না করে। আল্লাহ চান তাদেরকে তা ছারা পার্থিব জীবনে শান্তি দিতে। এরা এ অগণিত সম্পদ দিয়ে কী করে? জুয়া খেলে। এক রাতেই মিলিয়ন মিলিয়ন হারিয়ে পাগল হয়ে যায়। ব্যভিচারে লিপ্ত হয়; এইডসে আক্রান্ত হয়। নানা রোগ
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।