তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৯২ তাফসীরে সূরা তওবা অন্য এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- _01 0৪৭ BL ও 9৬৫ ও YY অর্থ : যদি আমি না হতাম তাহলে অবশ্যই তিনি জাহান্নামের অতল গহ্বরে থাকতেন। ' এতে কোন সন্দেহ নেই যে, পরকালে তারা তাদের পণ্যের প্রতিদান পাবে না। এবং তা তাদের পক্ষ থেকে কবুলও করা হবে না। আর দুনিয়াতে আল্লাহ তা'আলা তাকে তার বিনিময় দিবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদী ইবনে হাতেমের মেয়ে সাফফানা সম্পর্কে বলেছেন- = UE ALLS এ ৯০৩৬ ৬ অর্থ : যদি তোমার পিতা মুসলমান হতেন তাহলে অবশ্যই আমরা তার প্রতি দয়া-পরবশ হতাম । তারপর রাসূল বলেছিলেন- — 021 08 to UE 3 PLS ১৭১ 0৬ 3০ 1১৮) অর্থ : তোমরা এমন গোত্রের সম্মানিত ব্যক্তিকে দয়া করো যে গোত্র লাঞ্চিত অপদস্ত হয়ে গেছে । এমন ধনী ব্যক্তির প্রতি দয়া কর যে দরিদ্র হয়ে গেছে। এবং এমন আলেমের প্রতি দয়া কর যে অজ্ঞ লোকদের মাঝে হারিয়ে গেছে। কেউ তার গোত্রের মাঝে সম্মানিত ছিল। আফগানিস্তানে বাদশাহ ছিল। তাকে লোকেরা বাদশাহ অমুক, বাদশাহ অমুক বলে ডাকতো বা এলাকার সরদার ছিলো । অথচ এখন তার এমন অবস্থা যে খাবার পর্যন্ত পায় না। এক টুকরো রুটিও পায় না। এ অবস্থায় মানবতা হলো, তার প্রতি দয়ালু হওয়া। বিশ্বাস করো, আমি তাদের বাড়িতে প্রবেশ করেছি। একেকটা বাড়ি প্রাসাদ তুল্য । তার পাদদেশ দিয়ে নহর প্রবাহমান । চারদিকে আঙ্গুর, আপেল ইত্যাদি ফলের বাগান। ফল ঝুলে আছে। কক্ষ থেকে জানালা খুলে হাত বাড়ালেই ফল নিয়ে খেতে পারবে। সে সময় আমার মনে এ কথাই এসেছিল । হায়! এ বাড়ির অধিবাসিনী কোথায়? তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। পুলিশ তাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে। মাথার উড়নী রাস্তায় পড়ে যাচ্ছে। এই তো হলো অবস্থা । কোনো মানুষ বিশ্বাস করবে না এখানে কোন মানুষ থাকতো । ময়লা-আবর্জনা আর ধূলো-বালিতে তা ছেয়ে আছে। আজ আমরা নির্দয় হয়ে গেছি। হৃদয় আমাদের পাষাণ হয়ে গেছে । আমরা কারো দুঃখে দুঃখিত হই না। কারো শোকে শোকাতুর হই না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে ছিলেন। আর তার সামনে আকরা ইবনে হারেস (রাঃ) ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এক নাতিকে চুমু খেলেন। তখন আকরা (রাঃ) বললেন, আল্লাহর শপথ করে বলছি আমার দশজন সন্তান রয়েছে। আমি তাদের কাউকে চুমু খাইনি । তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- CAB 2৯568 SHON BDL অর্থ : আমি কি করতে পারি যদি আল্লাহ তোমার হৃদয় থেকে রহমতকে ছিনিয়ে নিয়ে থাকেন। জনৈক কবি একটি চমৎকার ছন্দ পাঠ করেছিলেন- Lh 2 3 Pd Jb bell ১৮৮ 17502055758 CEL 4 অর্থ : এমন কিছু বিষয় রয়েছে যদি শিশু তা নিয়ে চিন্তা করে, তবে তার গণ্ডদেশে বার্ধক্য বিকশিত হবে। প্রত্যেক সীমান্তেই কি মুসলিম নারীরা বন্দী হবে আর মুসলমানরা সুখে-শান্তিতে জীবন কাটাবে ।

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।