তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ২৯১ তাই কাফের হিসেবে উত্বা ইবনে রবী'আর সাথে আমাদের আচরণ আবু জাহেলের সাথে আমাদের আচরণের মতো হবে না। কারণ আবু জাহেল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- __ ৩1 ০০৬ ১১০০৪০৯১১১০ Hf IS অর্থ : নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য একজন ফেরআউন রয়েছে আর এই লোকটি(আবু জাহেল) এই জাতির ফেরআউন। আর উৎবা ইবনে রবী“আ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- — fol lin সস ৪ ৮৯৮ LR এ অর্থ : যদি তাদের মাঝে কোন কল্যাণ থাকে তাহলে এই লাল উটের মালিকের মাঝে আছে। হাবশার বাদশাহ নাজ্জাসী একজন কাফের আর আবু জাহেলও একজন কাফের। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজ্জাসী সম্পর্কে বলেছেন- ee ১৮784 ২ বড ০০৯০ a ৫19৯৯ অর্থ : তোমরা এই লোকটির(নাজ্জাসী) নিকট গমন করো । কারণ তার নিকট কেউ মজলুম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তায়েফ থেকে বিতাড়িত নির্যাতিত হয়ে আবার মক্কায় ফিরে এলেন, তখন মুতআম ইবনে আদী তাকে আশ্রয় দিয়েছিলেন। তাই বদরের দিনে যখন মুসলমানরা সত্তর জন কাফেরকে বন্দী করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- YES HN তি ১ ৬৮ Ge in bl ৩৬৪ অর্থ : যদি মুত‘আম ইবনে আদী জীবিত থাকতেন আর আমার নিকট এদের মুক্তি কামনা করতেন, তাহলে আমি তাদের মুক্তি দিয়ে দিতাম । তাই মুসলমানদের আচরণ কাফেরদের সাথে বা অমুসলিমের সাথে কেমন হবে তা নির্ধারিত হবে মুসলমান ও ইসলাম ধর্মের সাথে তার আচার-আচরণের অবস্থা দেখে । সুতরাং কেউ যদি মুসলমানদের নির্মমভাবে নির্যাতন করে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বাঁধা প্রদান করে, তাকে কিছুতেই ক্ষমা করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার এগার জন কাফেরের সম্পর্কে মক্কা বিজয়ের সময় ঘোষণা করেছিলেন- LS 05০6 ile papi 3১৮ অর্থ: তাদের হত্যা করো । যদিও তাদেরকে ব্বাঁবার চাদর ধরে ঝুলে থাকতে দেখো। বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে খাতালকে মক্কা বিজয়ের দিবসে কাবার চাদর ধরে রাখা অবস্থায় হত্যা করা হয়েছিলো । রাসূল এ কঠিন ঘোষণা কেন দিয়েছিলেন? কেননা তারা মুসলমানদের নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন করেছিল ও ইসলামের অগ্রযাত্রায় প্রবল বাধা হয়ে দাঁড়িয়েছিল। এ জন্য রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবু তালেব সম্পর্কে বর্ণিত আছে, ইমাম মুসলিম আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন- আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আবু তালেব আপনাকে ঘিরে রাখতো । আপনাকে সাহায্য করতো। এগুলো কি তাকে কোনো উপকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যা উপকার করবে। মুসলিমের আরেক বর্ণনা মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বলেছেন- _ ৩০ te জে ob Ely 2 ৩৫ ০০০৮ ও 0 LL fn pris bis এ অর্থ : হয়তো কিয়ামত দিবসে আমার সুপারিশ তাকে উপকার করবে । তাকে জাহান্নামের আগুনের মাঝে রাখা হবে যা তার টাখনু পর্যন্ত পৌছবে । যার কারণে তার মাথার মগজ টগবগ করতে থাকবে।

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।