তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ তাফসীরে সূরা তওবা অর্থ : হে আল্লাহর রাসূল! আপনি কি এমন আমলসমূহের কথা ভেবে দেখেছেন যা আমি জাহেলী যুগে শুনেছি অর্থাৎ দান-সদকা, দাস-মুক্তি, আত্মীয়তার বন্ধন রক্ষা, এগুলোতে কি পুণ্য আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমি বিগত দিনগুলোতে যেসব পৃণ্যের কাজ করেছো তা সহকারে ইসলাম ধর্ম গ্রহণ করেছো ।” হাকীম ইবনে হিজাম (রাঃ) জাহেলী যুগে একশত গোলাম আযাদ করেছিলেন। অসহায় পথচারীদেরকে একশত উট দান করেছেন। ইসলাম গ্রহণ করার পরও তাই করেছেন। হাদীসের ব্যাপক অর্থে তো এ কথাই বুঝে আসে যে, জাহেলী যুগের আমলের সওয়াব সে পাবে। কিন্তু আল্লামা কুরতুবী (রহঃ) এর আরেকটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন- তার অর্থ হলো তুমি জাহেলী যুগে যে পৃণ্যের কাজ করেছো আল্লাহ তা কবুল করুন। আল্লাহর দয়া ও অনুগ্রহে এটা দূরে নয় যে, ইসলাম গ্রহণ করলে আল্লাহ তার সওয়াব দিবেন যেমন জাহেলী যুগে যে পাপ করেছিলে তা বিমোচিত হয়ে যায়। হ্যা, যদি ইসলাম গ্রহণ না করে, তওবা না করে বরং কাফের অবস্থায় ইন্তিকাল করে; তাহলে সে কোনো সওয়াব পাবে না। তবে যদি কাফের অবস্থায় মারা যায় তাহলে তার পুণ্যময় আমলগুলো তার কোনো উপকার করবে, না করবে না? এ নিয়ে মতবিরোধ আছে। কেউ কেউ বলেছেন- তার আযাব লঘু করা হবে। কেউ কেউ বলেছেন_ লঘু করা হবে না। তাই বলা হয়, যে কাফের পাপ কাজ করে, যিনা করে, মিথ্যা বলে, চুরি করে, জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে সে কাফেরের আযাব এ কাফেরের আযাবের চেয়ে বেশী হবে, যে এ ধরনের পাপ করে না। তাই বলা যায়, প্রেসিডেন্ট রিগ্যানের শাস্তি গর্ভাচেবের শাস্তির চেয়ে কম হবে। কারণ, রুশ প্রেসিডেন্ট গভা্চেব প্রেসিডেন্ট রিগ্যানের চেয়ে মুসলমানদের বেশী হত্যা করেছে। কিছুদিন পর আমেরিকার অবস্থা তাই হবে। তখন পৃথিবীতে আমেরিকাই মুসলমানদের বেশী হত্যা করবে। বিষয়টি স্পষ্ট করার জন্য আরেকটি উপমা দিচ্ছি। মনে করো, সুইজারল্যান্ডের শাসক কাউকে হত্যা করে না। কারো রক্ত নিয়ে হোলি খেলে না। অন্যায়-অত্যাচার করে না। এর শাস্তি আমেরিকান প্রেসিডেন্ট রিগ্যানের চেয়ে কম হবে। আর রিগ্যানের শাস্তি রুশ প্রেসিডেন্ট গর্ভাচেবের চেয়ে কম হবে । আর সবচেয়ে বেশী শাস্তি হবে রুশ প্রেসিডেন্ট গভাঁচেবের । আল্লাহ তা'আলা বলেন- ০৫১৫০$০1%৪ 55440 CHUL BAGS ah ast GENS টি অর্থ : যারা কুফরী করেছে এবং আল্লাহর পথ থেকে প্রতিহত করেছে, শাস্তির উপর তাদের শাস্তি আমি বৃদ্ধি করবো। যেহেতু তারা ফাসাদ সৃষ্টি করতো । (সূরা নাহল ৪ ৮৮) অন্যত্র বলেন- ৫০) ০৫425284646 26৫6) ০:৮০ 09 ৫৮12 ry ০58০05৫055৫) ০9292524949) ০0780166০১5 অর্থ : বলা হবে, তোমরা কিসের কারণে জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা নামায পড়তাম না। মিসকিনদের আহার দিতাম না। সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। আর প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। (সূরা মুদ্দাসসির £ ৪২-৪৬) হ্যা, এ কথা তো সুস্পষ্ট যে, প্রতিফল দিবসকে অস্বীকার করলেই জাহান্নামে যাবে। যদি তাই হয় তাহলে নামায না পড়া, আহার না দেয়া আর সমালোচনাকারীদের সাথে সমালোচনায় যোগ দেয়া এ কারণগুলো উল্লেখ করার কারণ এই যে, এগুলোর কারণে তাদের শাস্তি গুরু করা হয়েছে। তাদের কঠিন শাস্তি দেয়া হয়েছে । ১২

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।