তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

| তাফসীরে সূরা তওবা ২৮৯ হিজরতের সেই ভয়াবহ রাতের কথা ৷ রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যখন হত্যা করতে মক্কার সবাই একমত। শাণিত তরবারী নিয়ে যখন তারা রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গৃহ পরিবেষ্টন করে ফেললো, সেই ভয়াবহ লোমহর্ষক মুহুর্তে রাসূল আমানতের মাল মালিকের নিকট পৌছে দেয়ার কথা ভুললেন না। আলী (রাঃ) কে তার বিছানায় শুইয়ে দিলেন। যেনো আমানতের মাল পৌছে দিয়ে তারপর হিজরত করেন । আল্লাহ তা'আলা বলেন- ০৬৪৫ sb ESTA অর্থ : নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যেনো তোমরা আমানতের মাল তার মালিকের নিকট পৌছে দাও। (সুরা নিসাঃ ৫৮) বনু আব্দুদ দারের সরদার ছিলেন উসমান ইবনে শাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বাইতুল্লাহয় প্রবেশ করতে ইচ্ছে করলেন। তখন বাইতুল্লাহর চাবি উসমান ইবনে শাইবার নিকট ছিল। তখন উসমান ইবনে শাইবা তাকে বাধা দিয়ে বললো, তুমি কা'বায় প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমানকে বললেন, হে উসমান! সেদিন তোমার অবস্থা কেমন হবে যেদিন কাবার চাবি আমার হাতে থাকবে । আমি যাকে ইচ্ছা তা দিয়ে দিতে পারবো। উসমান বললো, তাহলে সেদিন কুরাইশ লাঞ্ছিত ও অপদস্ত হবে। তারপর সময়ের পরিবর্তন ঘটলো। মক্কা বিজয় হলো। হযরত আলী (রাঃ) এলেন এবং উসমান ইবনে শাইবার নিকট চাবি চাইলেন। তখন আলী (রাঃ) তার হাত মোচড় দিয়ে তার থেকে চাবি নিয়ে নিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কে বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ ও হাজীদের পানি পান করানো- এ দু'টি কাজ দিয়ে দিন। কা“বার চাবি আমাদের দিয়ে দিন। তখন হযরত জিবরাঈল (আঃ) অবতরণ করলেন। এ আয়াত অবতীর্ণ হলো- ০৩1965518৩2) অর্থ : নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, দিদি রদ SO HE দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাবিগুলো নিজ হাতে নিলেন এবং উসমানকে বললেন, এ চাবিগুলো নাও। চিরদিন তা তোমাদের মাঝে থাকবে । আজ পর্যন্ত শাইবার সন্তানদের নিকট কাবার চাবি সংরক্ষিত আছে। কিয়ামত পর্যন্ত তা তার বংশের নিকট সংরক্ষিত থাকবে । তাই বলছিলাম, ধর্ম কী? কেন ধর্ম দুনিয়াতে এসেছে? ধর্ম দুনিয়া থেকে সর্ব প্রকার জুলুম দূর করার জন্য এসেছে। আজ দুনিয়াতে একটি জাতিকে ধ্বংস করা হচ্ছে। নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে। ট্যাংক আর কামানের গোলার আঘাতে তারা হারিয়ে যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, আমরা কোন ধর্মে আছি? আমরা কিসের দিকে তাকিয়ে আছি? যদি তারা মুসলমান নাও হতো আর আমরা দেখতাম তারা ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুবরণ করছে বা অন্যায়ভাবে বোমার আঘাতে তাদের নিঃশেষ করে দেয়া হচ্ছে, তাহলেও আমাদের ক্ষমতা থাকলে তাদের সাহায্যে এগিয়ে আসা ইসলামের বিধান। হাকীম ইবনে হিজাম । হযরত খাদীজা (রাঃ)-এর চাচা ছিলেন। একশত বিশ বছর তিনি বেঁচে ছিলেন। ষাট বছর তিনি মুসলমান অবস্থায় বেঁচে ছিলেন। আর ষাট বছর জাহেলী যুগে কাটিয়েছেন। ইমাম মুসলিম (রহঃ) হাকীম ইবনে হিজাম (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন-_ Tf ৬৪ ৮০ যু 5 ৬ 5 ওত cr alii ও ৬ আআ লে ০৬৭ Ef 1ঝ। 0১০ if _ ০ ০৫ ALL de Ell: play le খ। এপ ঝা ০১১ ০৩ ১৯-ক

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।