তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৮৮ | | তাফসীরে সূরা তওবা উপস্থিত হলো এবং বর্ম ও আটার থলে সেখানে পেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবকিছু শুনে ইহুদীকে মিথ্যাবাদী মনে করার ও তাকেই দোষী সাব্যস্ত করার চিন্তা করলেন! কিন্তু আল্লাহ চাইলেন না যে, এক অসহায় ইহুদী নির্যাতিত ও মজলুম হোক। তখন তিনি ইহুদীর পবিত্রতা ও নির্দোষিতা প্রমাণ করে দশটি আয়াত অবতীর্ণ করলেন। ভাইয়েরা আমার! আল্লাহর জমীনে ইনসাফ কায়েম করা এ ধর্মের নির্দেশ । সকল ধর্মের নির্দেশ । সকল ধর্মের বিধান। আল্লাহ তাআলা বলেন- ০৮-:519৩7502589195159591245045650548858 অর্থ : আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়-নীতি, যেনো মানুষ ইনসাফ প্রতিষ্ঠিত করে। (সূরা হাদীদ ৪ ২৫) অন্যত্র বলেন_ ০9/2503%56 ০2916120155 SHY SHBG ৫ SUE DG 2S অর্থ: কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। তোমরা সুবিচার করো। এটাই খোদা-ভীতির অধিক নিকটবর্তী । (সূরা মায়েদাঃ ৮)- যারা এই ধর্মের তবীয়ত ও প্রকৃতি বুঝে না, আর এখান থেকে এক আয়াত আর এখান থেকে এক আয়াত মুখস্থ করে নেয়. তারা শরী“আতের ব্যাপক উদ্দেশ্য অনুধাবন করতে পারবে না। তোমাকে ডেকে বলবে, আরে তুমি কী বলছো? অমুক হাদীসে তো একথা বলা হয়েছে। এভাবে তারা একগুঁয়েমী ভাব অবলম্বন করবে । আমি তাদের বলি, ভাই! তোমার কথা সত্য । কিন্তু কিছু বিষয় এমন আছে, যা ব্যাপকভাবে কল্যাণকর ৷ ইসলাম ধর্ম তা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। সেগুলোর শীর্ষে হলো যুলুমকে উৎখাত করা। ইনসাফ প্রতিষ্ঠা করা। সে হিসাবে বলছি, আফগান জাতি কি মজলুম নয়? মুমিন নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা- যদি তারা মু'মিন নারী নাও হয়, তাহলেও কোন ধর্মে, কোন বিধানে, কোন আইনে তা বৈধ? এক রাষ্ট্র আরেক রাষ্ট্রে অন্যায়ভাবে প্রবেশ করা আন্তজাতিকভাবে স্বীকৃত নয়। তাই বলছি, যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা যদি মজলুমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে পারি; অথচ আমার তা না করি, তাহলে আমরা অপরাধী সাব্যস্ত হবো। এটাই ইসলামের শিক্ষা, এটাই মানবতার শিক্ষা। রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট যখন সর্বপ্রথম ওহী নাযিল হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভীতসন্ত্স্ত হয়ে বাড়িতে ছুটে এলেন, তখন হযরত খাদীজা (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলেছিলেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা কিছুতেই আপনাকে অপদস্থ করবেন না। নিশ্চয়ই আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। অতিথিকে আপ্যায়ন করেন। দুর্যোগ ও বিপদাপদে মানুষকে সাহায্য-সহযোগিতা করেন। এটা হলো মানবতার দাবী । এটা হলো প্রকৃতির দাবী । আচ্ছা, যদি আপনি কোন লোককে দেখেন- যদিও সে মুসলমান, নামায পড়ে, রোযা রাখে, আপনি দেখলেন সে এক ইনুদী, খৃস্টান, অগ্নিপূজক বা মুশরিকের শিশুপুত্রকে ছুরি দ্বারা হত্যা করতে চাচ্ছে, তাহলে কী শরী“আতের বিধান মতে সেই শিশুকে রক্ষা করা আপনার উপর ওযাজিব হয়ে যাবে না? নিশ্চয়ই ওয়াজিব হয়ে যাবে। এগুলো এমন কিছু বিষয়, যা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। যা কখনো এ দীন থেকে বিচ্ছিন্ন হবে না। যেমন, আমানতের মাল মালিকের নিকট পৌছে দেয়া ধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ । কখনো তা ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন হবে না।

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।