তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

| তাফসীরে সূরা তওবা ২৮৭ অচেনা অজানা এক ব্যক্তি। তাই তাকে কেউ সাহায্য করলো না। সে অত্যন্ত বিনীত কণ্ঠে বললো, আবুল হিকাম আমর ইবনে হিশাম আমার অর্থ খেয়ে ফেলেছে। আপনারা আমাকে সাহায্য-সহযোগিতা করুন। কিন্তু সবাই নীরব রইলো । কেউ এগিয়ে এলো না। তারা তখন তিরস্কার করে রাসূলকে দেখিয়ে বললো, আরে বোকা শোনো, এ যে এ লোকটিই তোমার প্রাপ্য অর্থ আবুল হিকামের থেকে আদায় করে দিতে পারবে । রাসূল তখন তাদের থেকে অদূরে অবস্থান করছিলেন। লোকটি তখন রাসূলের নিকট এলেন। বললেন, আমর ইবনে হিশাম আবুল হিকাম আমার অর্থ খেয়ে ফেলেছে । আপনি কি আমার অর্থ আদায় করে দিতে পারবেন? রাসূল বললেন, হ্যা পারবো । আমার সাথে এসো ৷ রাসূল তাকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। তাকে ডাকলেন। আবু জাহেল বেরিয়ে এলো । রাসূল বললেন, এই লোকটিকে তার প্রাপ্য দিয়ে দাও । আবু জাহেল কাঁপতে কাঁপতে ঘরে প্রবেশ করলো এবং প্রাপ্য অর্থ এনে দিয়ে দিলো । মক্কার সর্দাররা দূর থেকে তা অবলোকন করলো। পরে তারা তাকে বললো, আবুল হিকাম! তোমার কী হয়েছিলো? কী ঘটেছিল? আবু জাহেল বললো, লাতের কসম করে বলছি, আমি তার মাথার উপরে এক ভয়ংকর উদ্্রের ব্যাদান মুখ দেখতে পেলাম । উট্রটি যেনো আমাকে গিলে ফেলতে চাচ্ছে। তাই বলছিলাম, মজলুমের যুলুম দূর করা মুসলমানদের দায়িত্ব । তুমি কি একবার চিন্তা করে দেখেছো, তোমার প্রতিবেশী যদি খৃস্টান নারী হয় আর কেউ যদি তার উপর দৈহিক অত্যাচার করতে চায়, তাহলে কি তোমার দায়িত্ব নয় যে, তুমি তাকে রক্ষা করবে! তাকে সেই জুলুম থেকে বাঁচাবে। তুমি চিন্তা করেছো কি যদি তোমার প্রতিবেশী অগ্নিপূজক হয় আর সে ক্ষুধার্ত থাকে বা বিবস্ত্র থাকে বা তার স্ত্রী বিবস্ত্র থাকে বা ছোট ছোট মেয়েরা প্রচণ্ড গরমে খালি পায়ে চলাফেরা করার কারণে পায়ে ফোসকা পড়ে যায় আর তোমার স্বচ্ছলতা আছে। তুমি ইচ্ছে করলে তাদের সাহায্য- সহযোগিতা করতে পারো । তাহলে কি তাদের সাহায্য-সহযোগিতা করা তোমার দায়িত্ব নয়? তাহলে এ জাহিল সম্পর্কে তোমার কী ধারণা, যারা তোমার মতোই মুসলমান। তোমার মতোই তারা কালিমা লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। তুমি তাকে ইসলাম থেকে বের করে দিতে পারবে না। তাহলে তুমি কিভাবে এতো দুঃসাহসী হলে? কিভাবে বলো, তুমি আল্লাহকে ভয় করো। সাবধান এদের জন্য ধন-সম্পদ জমা করো না। রাসূলের এ কথাটি কি একবার হৃদয় দিয়ে ভেবে দেখেছো- 3 এ) ক 4 9 2 a dH ATL ৭৬৬৮ ০৬৭৬ op BAP অল 9 Cag ও __ পাও ১০3 অর্থ : আমি প্রতিশ্রতিতে আবদ্ধ হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জুদআনের গৃহে উপস্থিত ছিলাম । আমি চাই না যে তার বিনিময়ে আমাকে লাল উট দেয়া হোক। ইসলামের আবির্ভাবের পর যদি আমাকে ডাকা হতো, তাহলে অবশ্যই আমি সে ডাকে সাড়া দিতাম। তাই মুসলমানের দায়িত্ব হলো মজলুমের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা । একবার এক ঘটনা ঘটলো । মদীনায় এক বর্ম চুরি হলো। চুরি করলো তুমা ইবনে উবাইরাক। সে ছিল মুনাফিক ৷ নামায পড়তো । রোযা রাখতো । তুমার আত্মীয়-স্বজনরা এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! তুমা এ বর্ম চুরি করেনি। বরং এ ইহুদী তা চুরি করেছে। চুরির দায়ে ইহুদী অভিযুক্ত হয়ে গেল। কিন্তু বিষয় গড়াতে গড়াতে অবস্থা এমন হলো যে, তুমার চুরির বিষয়টি ফাঁস হওয়ার উপক্রম হলো । তখন তুমার বন্ধু-বান্ধব. ও আত্মীয়রা রাতের অন্ধকারে এক কাজ করলো । তারা বর্মটি ও বর্মর সাথে চুরি যাওয়া আটার থলেটি নিয়ে ইহুদীর বাড়িতে রেখে এলো। আর মাঝপথে থলেটি একটু ছিদ্র করে দিলো। ফলে পথে পথে আটা পড়ার চিহ্ন স্পষ্ট হয়ে রইলো। সকালে এ চিহ্ন ধরে বর্মের মালিক ইহুদীর বাড়িতে গিয়ে

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।