২৮৪ | তাফসীরে সূরা তওবা অর্থ : আমি ইচ্ছে করেছি, লোকদের নির্দেশ দেবো, তারা লাকড়ি একত্রিত করবে এবং একজন লোককে আযান দিতে বলবো বা ইকামত দিতে বলবো, তারপর এ লোকদের নিকট ফিরে যাবো যারা আমাদের সাথে ঈশার নামাযে উপস্থিত হয় না। তারপর আমি তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলবো। আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে। তার একটি হলো সহীহ হওয়া, আরেকটি হলো করুল হওয়া। সহীহ হওয়া অর্থ হলো, দায়িত্মুক্ত হওয়া আর কবুল হওয়ার অর্থ হলো সওয়াব পাওয়া বা সওয়াবের অধিকারী হওয়া । এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন_ _ ৩৬ 0592৯ এ এ ১৫০০ 4০ ০০৪ জা ৩ অর্থ : যে ব্যক্তি কোন গণকের নিকট যাবে, তারপর তাকে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করবে ও তাকে সত্য মনে করবে, তাহলে তার চল্লিশ দিনের নামায কবুল হবে না। এখানে কবুল না হওয়ার অর্থ, সে তার সওয়াব পাবে না। তবে নামায আদায়ের যে দায়িত্ব ছিলো তা আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মকবুল নামায আদায় করার তাওফিক দান করুন, মকবুল ইবাদত করার তাওফিক দান করুন। আমীন।
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।