তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৮০ | তাফসীরে সূরা তওবা ০08 A EL . অর্থ : বলে দিন, আল্লাহ তা'আলা আমাদের জন্য যা ফায়সালা করেছেন, তা ছাড়া অন্য কিছুতেই আমাদের স্পর্শ করবে না। আফসোস! এ আয়াতটি এমন এক আয়াত যে, শুধুমাত্র এই একটি আয়াতই মুসলমানের জীবনের জন্য দিক-নির্দেশক হতে পারে। কোনো মুসলমান যদি একথা বিশ্বাস করে, তাহলে কিভাবে ষে মৃত্যুকে ভয় করতে পারে! কিভাবে সে রিিকের সংকটে ভীত হতে পারে! সে জানে যে, আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তা'আলা রিযিকের ফায়সালা করেছেন। তাহলে সে কিভাবে রিযিকের ভয় করতে পারে! কিভাবে সে রিষিকের ব্যাপারে আতংকিত হতে পারে! তবে আমি পরামর্শ দেই, তুমি তোমার চাকরি ছেড়ে দিয়ে জিহাদে যেয়ো না। এটা ঠিক নয়। আর সরকারী চাকরি এখন দুর্লভ ৷ তাই চাকরি ছেড়ে দিলে তোমার বিপদ হতে পারে । এমনও হতে পারে যে, তুমি আর দেশে ফিরে যেতে পারবে না। সুতরাং, সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন । কুরআনের এই আয়াতটির কথা চিন্তা করো । আল্লাহ তা'আলা বলেন- ০65542045১6: অর্থ : বলুন, আল্লাহ যা আমাদের জন্য ফায়সালা করেছেন, তা ছাড়া কিছুই আমাদের স্পর্শ করবে না। তিনি আমাদের মাওলা। আল্লাহ হলেন আমাদের সাহায্যকারী, আমাদের রিযিকদানকারী, আমাদের সহায়তাদানকারী। আর আমরা তার বান্দা, তার দাস, তার সৃষ্টি। সুতরাং তিনি কি আমাদের ধ্বংস করতে পারেন! ভাইয়েরা! যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার হয় বা কোনো মন্ত্রীর গাড়ির ড্রাইভার হয়, তাহলে সে পথে কারো পরওয়া করবে না। নির্ভীক দুর্বার হবে তার চলাফেরা । তাহলে যে ব্যক্তি বিশ্ব জগতের ্রষ্টার হয়ে কাজ করবে, তাকে কি তিনি ধ্বংস করতে পারেন? আমাদের এক বন্ধু বাড়িতে স্ত্রীকে রেখে ফিলিস্তি নের জিহাদে চলে এলো । লোকেরা তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার স্বামী কি করে? স্ত্রী বললো, তিনি তো আল্লাহর কাজ করছেন। কেউ অমুকের ফ্যাক্টরিতে কাজ করে । কেউ অমুকের কোম্পানিতে কাজ করে । আর কেউ সরাসরি আল্লাহর নির্দেশে তার কাজ করে । সুতরাং আল্লাহ কি তাকে ধ্বংস করতে পারেন? তার ক্ষতি হয় এমন কিছু করতে পারেন? নিশ্চয়ই আল্লাহ তা করবেন না। একবার এক ব্যক্তি খলীফার নিকট থেকে এলো । সে এক আলেমের জন্য এক থলে দিনার নিয়ে এসেছে। আলেম থলে বাহককে বললেন, আমার মুনিব তোমার মুনিবকে দান করেন। আমার রব তোমার মুনিবকে দান করেন। সুতরাং তুমি তোমার মুনিবকে গিয়ে বলো, নিশ্চয়ই আমার মুনিব তোমার মুনিবের চেয়ে অধিক ধনী। এই ছিলো সেই আলেমের বিশ্বাস। এই ছিলো তার একীন। শাইখ সাঈদ হিলবী (রহঃ) একদা মসজিদে বসে ছিলেন। তখন ইব্রাহীম পাশা মসজিদে প্রবেশ করলো । . ইবরাহীম পাশা ছিলো দারুণ অহংকারী । গর্বের তার শেষ ছিলো না। সে তখন শাম ও মিসর শাসন করছিলো । শাইখ সাঈদ হিলবী তখন তার ছাত্রদের মাঝে হাদীস বর্ণনা করছিলেন। ইবরাহীম পাশা কিছুই বললো না। মসজিদে প্রবেশ করে মসজিদ থেকে বেরিয়ে গেলো। শাইখ তাকে দেখলেন কিন্তু দাড়ালেন না। ইবরাহীম পাশা তখন এক প্রহরীকে একটি টাকার থলে দিয়ে বললো, যাও এটা শাইখকে দিয়ে এসো । প্রহরী এসে থলেটি শাইখ সাঈদ হিলবীর সামনে রাখলো । শাইখ হাতে নিয়ে দেখেন, তা টাকার থলে। প্রহরীকে তা ফিরিয়ে দিয়ে বললেন, যাও তোমার মুনিবকে গিয়ে বলো, আল্লাহ যার পা কে প্রসারিত করেন, তিনি তার হাতকে প্রসারিত করেন না। |

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।